সুপ্রিম কোর্টে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, প্রবেশে কড়াকড়ি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ মে ২০২২
ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের জেরে সুপ্রিমকোর্টে প্রবেশের বিভিন্ন পথসহ আদালত প্রাঙ্গণে আজ রোববার থেকে নিরাপত্তা ব্যবস্থা এবং প্রবেশে কড়াকড়ি করা হয়েছে। এরই মধ্যে পুরো সুপ্রিম কোর্টকে সিসিটিভির আওতায় আনা হয়েছে। পাঁচটি প্রবেশ পথ খোলা ও বন্ধ করা নিয়ে কড়াকড়ি আরোপ করা হয়েছে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির জানান, রোববার থেকে নিরাপত্তার স্বার্থে আইনজীবী ও আদালত সংশ্লিষ্ট সকলকে পরিচয়পত্র বহন ও আদালতে প্রবেশে গাড়ির স্টিকার নিশ্চিত করতে বলা হয়েছে।
গত বৃহস্পতিবার দুপুরে রাজধানীর দোয়েল চত্বরসহ আশপাশের এলাকায় ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় সংগঠনের নেতাকর্মীরা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ঢুকে পড়ে। সুপ্রিম কোর্ট বার প্রাঙ্গণে সেদিন সংঘর্ষের ঘটনা ঘটে। হামলার শিকার হন তিন আইনজীবীও। এর পাশাপাশি আইনজীবী তৈমুর আলম খন্দকারের গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় আইনজীবীরা ক্ষোভ প্রকাশ করেন। ঘটনার পরপরই সুপ্রিমকোর্ট প্রশাসন নিরাপত্তায় নিয়োজিত সংশ্লিষ্টদের নিয়ে বৈঠকে বসেন। নিরাপত্তা বিষয়ে জ্যেষ্ঠ বিচারপতিদের নিয়ে আলোচনায় বসেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। সভা শেষে বিভিন্ন নির্দেশনা দেন প্রধান বিচারপতি।
শনিবার (২৮ মে) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. বজলুর রহমানের নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তা ও নিরাপত্তায় নিয়োজিত ব্যক্তিরা আদালত প্রাঙ্গণের বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এ সময় হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী, আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান, রাজধানীর শাহবাগ থানার ওসিসহ অন্যরাও উপস্থিত ছিলেন। সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তাগণ এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকিরের সঙ্গেও কথা বলেন।
রোববার থেকে সুপ্রিম কোর্টে প্রবেশের মূল ফটক সকাল সাড়ে ১০টার পর থেকে বন্ধ থাকবে। তবে মাজার গেট সার্বক্ষণিক খোলা থাকবে।
সুপ্রিম কোর্টের জাজেস স্পোর্টস কমপ্লেক্সসংলগ্ন মসজিদ গেট সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত খোলা থাকবে। বাংলাদেশ বার কাউন্সিলসংলগ্ন গেট দিয়ে সুপ্রিমকোর্ট প্রাঙ্গণ থেকে শুধু গাড়ি বের হতে পারবে। তবে এ গেট দিয়ে কোনো গাড়ি ভেতরে প্রবেশ করতে পারবে না। এছাড়া বাংলা একাডেমির বিপরীত পাশে অবস্থিত গেটটি সার্বক্ষণিক বন্ধ থাকবে।
আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান জানান, নিরাপত্তার স্বার্থে প্রধান বিচারপতি কিছু নির্দেশনা দিয়েছেন। নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে রোববার থেকে সুপ্রিমকোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হবে। তবে আইনজীবী ও বিচারপ্রার্থীরা যাতে কোনো ধরনের হয়রানি ছাড়া নির্বিঘ্নে আদালতে প্রবেশ করতে পারেন তা নিশ্চিত করা হবে।
তিনি বলেন, বিনা প্রয়োজনে কেউ যাতে আদালত প্রাঙ্গণে প্রবেশ করতে না পারেন, তাও নিশ্চিত করা হবে। নির্ধারিত পার্কিং স্থান ছাড়া আদালত প্রাঙ্গণে যত্রতত্র গাড়ি পার্কিং করা যাবে না। যত্রযত্র গাড়ি পার্কিং করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে সিসিটিভি ক্যামেরা বসানোর কার্যক্রম শুরু হয়েছে।
- তারেক সরকারের সামনে অর্থনীতি পুনরুজ্জীবনের বিশাল চ্যালেঞ্জ
- বগুড়ায় বিনম্র শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণ
- একুশের চেতনা আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে
- ৫২-র ভাষা আন্দোলন থেকেই মুক্তিযুদ্ধের সূচনা: প্রতিমন্ত্রী ইশরাক
- এবার রমজানে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী দিবে সরকার
- মৌলভীবাজারে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত-৩
- বিরামপুরে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা
- শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন নিয়ে ডাকসুতে অন্তর্কোন্দল
- এপ্রিল থেকে বন্ধ হচ্ছে "মেসেঞ্জার ডট কম" চলবে না ডেস্কটপেও
- ট্রাম্প ১০% বৈশ্বিক শুল্ক আরোপ, সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা
- সুইডেন নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দিল
- জুলাই সনদ ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর, মব কালচার বন্ধ করুন: এ্যানি
- বিশ্ববাজারে দাম বাড়ায় দেশে স্বর্ণ ভরিতে ৩২৬৬ টাকা বেড়েছে
- একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের শ্রদ্ধা
- জামায়াত আমির প্রথমবার শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন
- প্রথম প্রহর থেকে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল
- লেবাননে ইসরাইলি হামলায় ১২ নিহত, হিজবুল্লাহ কমান্ডারসহ
- ভূমিকম্পে একসঙ্গে কাঁপল আরও দুই দেশ
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- তারেক রহমানের মন্ত্রিসভা: কে পেলেন কোন মন্ত্রণালয়?
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- ত্রয়োদশ নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও স্বচ্ছ ছিলঃ সিইসি
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
