সোমবার   ২৩ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১০ ১৪৩২   ০৬ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৯৩

সিলেটে নৌকাডুবিতে নিখোঁজ ২

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত: ১৬ মে ২০২২  

সিলেট সদর উপজেলায় খারইল বিলে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় দুজন নিখোঁজ হয়েছেন। রোববার (১৫ মে) রাত সাড়ে ১০টার দিকে এ নৌকাডুবির ঘটনা ঘটে। তবে এখনো তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।

সোমবার (১৬ মে) দুপুর ২টা পর্যন্ত তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এ সময় নৌকায় থাকা অপর ছয়জন সাঁতারে তীরে উঠে আসেন।
এ ছাড়া নিখোঁজ রয়েছেন শিবেরবাজার এলাকার পুটামারা গ্রামের মৃত রিফাত আলীর ছেলে আছকন্দর আলী (৩০) ও কোম্পানীগঞ্জ উপজেলার রায়ের গাঁও গ্রামের ইকন্দর আলীর ছেলে রজাখ আলী (৫০)।
ঘটনাস্থল থেকে সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানার উপপরিদর্শক দেবাশিষ দেব সময় সংবাদকে জানান, নৌকাডুবির সময় নৌকায় মোট আটজন ছিলেন। নৌকাটি কালারুকা যাচ্ছিল। হঠাৎ ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। তখন ছয়জন সাঁতারে তীরে উঠতে পারলেও দুজন নিখোঁজ হন। প্রথমে স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করেন। সোমবার সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু এখনো নিখোঁজ দুজনকে পাওয়া যায়নি।সিলেটে নৌকাডুবিতে নিখোঁজ ২
সিলেট সদর উপজেলায় খারইল বিলে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় দুজন নিখোঁজ হয়েছেন। রোববার (১৫ মে) রাত সাড়ে ১০টার দিকে এ নৌকাডুবির ঘটনা ঘটে। তবে এখনো তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।
সোমবার (১৬ মে) দুপুর ২টা পর্যন্ত তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এ সময় নৌকায় থাকা অপর ছয়জন সাঁতারে তীরে উঠে আসেন।

এ ছাড়া নিখোঁজ রয়েছেন শিবেরবাজার এলাকার পুটামারা গ্রামের মৃত রিফাত আলীর ছেলে আছকন্দর আলী (৩০) ও কোম্পানীগঞ্জ উপজেলার রায়ের গাঁও গ্রামের ইকন্দর আলীর ছেলে রজাখ আলী (৫০)।
ঘটনাস্থল থেকে সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানার উপপরিদর্শক দেবাশিষ দেব সময় সংবাদকে জানান, নৌকাডুবির সময় নৌকায় মোট আটজন ছিলেন। নৌকাটি কালারুকা যাচ্ছিল। হঠাৎ ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। তখন ছয়জন সাঁতারে তীরে উঠতে পারলেও দুজন নিখোঁজ হন। প্রথমে স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করেন। সোমবার সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু এখনো নিখোঁজ দুজনকে পাওয়া যায়নি।

এই বিভাগের আরো খবর