সিনেস্কোপ : নারায়ণগঞ্জে চালু হলো আধুনিক সিনেমা হল
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০১৯
বাংলাদেশি চলচ্চিত্র উৎসব’ উপলক্ষে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসবের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো নারায়ণগঞ্জের প্রথম আধুনিক প্রেক্ষাগৃহ ‘সিনেস্কোপ’। ২০ সেপ্টেম্বর বিকেলে নগরীর আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে এই সিনেমা হলের উদ্বোধন করেন নাসিক মেয়র সেলিনা হায়াৎ আইভী।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাকারের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে আধুনিক এই প্রেক্ষাগৃহটি।
উৎসবের আয়োজক চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাকারের প্রতিষ্ঠাতা, স্থপতি ও চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান ডালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এফএম এহতেশামুল হক, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভাবনী শংকর রায়, সাধারণ সম্পাদক শাহীন মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক অমল আকাশ প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিন হায়াৎ আইভী বলেন, ‘একসঙ্গে পরিবারের সদস্যদের নিয়ে, বন্ধুরা সবাই সিনেমা দেখতে যাওয়া মিস করে আমাদের নতুন প্রজন্ম। আজকের এ উদ্যোগ আয়োজন বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য করেছি। যদিও জায়গাটা খুবই ছোট। মাত্র ৩৫ জনের। তবে আমরা শুরু করলাম এটা দিয়ে।
আমাদের কিন্তু ভবিষ্যৎ পরিকল্পনা আরেকটু বড়। মন্ডলপাড়ায় ‘সিটি সেন্টার’ নামে প্রায় ২৫তলা একটি বিল্ডিং করতে যাচ্ছি। সেখানেও একটি সিনেকমপ্লেক্স থাকবে।’
তিনি বলেন, ‘নদীর ওই পাড়ে কদম রসুল কলেজের সামনে শেখ হাসিনা নব থিয়েটার করছি। যে নব থিয়েটার আমরা করতে যাচ্ছি সেখানেও বিজ্ঞানভিত্তিক অনেক কিছু করতে চাচ্ছি যা বাচ্চাদের অনেক কিছুর সঙ্গে পরিচয় করিয়ে দেবে। একেবারে মাঠ থেকে শুরু করে সব কিছু নারায়ণগঞ্জ সিটি করপোরেশন করে যাচ্ছে। আমাদের বাচ্চারা যেন মুরগির বাচ্চার মত ঘরের ভেতরে বড় না হয়। তাদের সম্পর্ক যাতে শুধু মোবাইল সেটের সঙ্গে না থাকে। আমরা যেভাবে উপভোগ করেছি আমাদের শৈশব কৈশোর তারাও যেন সেভাবে করতে পারে।’
সভাপতির বক্তব্যে মোহাম্মদ নূরুজ্জামান ডালিম বলেন, ‘চলচ্চিত্রকে বাঁচিয়ে রাখতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। বর্তমানে ঘরে ঘরে টেলিভিশন, ইন্টারনেটের ফলে ঘরে বসেই সিনেমা দেখতে পাচ্ছেন দর্শকরা। তাই সিনেমা হলে গিয়ে ছবি দেখার প্রবণতা কমে গেছে। আমরা এই ধারাটাকে পুনরায় চালু করতে চাই। একটু নতুন আঙ্গিকে। যার একটি প্রচেষ্টা হলো এই ‘সিনেস্কোপ’।’
মসিহ উদ্দিন শাকের পরিচালিত ‘সূর্য দীঘল বাড়ি’ প্রদর্শনের মাধ্যমে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসবের সূচনা হয়। উৎসবে দেখানো হবে ১৪টি সিনেমা। সিনেমাগুলো হলো- সুজন সখী, গোলাপী এখন ট্রেনে, অশিক্ষিত, সূর্য দীঘল বাড়ি, পুরস্কার, ছুটির ঘণ্টা, ঘুড্ডি, দীপু নাম্বার টু, মাটির ময়না, স্বপ্নডানায়, ডুব সাঁতার, অজ্ঞাতনামা, জালালের গল্প, মাটির প্রজার দেশে।
চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান ডালিম জানান, উৎসবের সাতদিন প্রতিটি ছবির দুটি করে প্রদর্শনী হবে। বেলা ১১টা, ২টা, ৫টা ও রাত ৮টায় হবে প্রদর্শনী। ছবি দেখার জন্য একটি নির্ধারিত মূল্যে টিকিট কাটতে হবে দর্শকদের।
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- উইন্ডোজ ও অফিসে জিরো-ডে ত্রুটি: হ্যাকাররা সক্রিয়, জরুরি আপডেট
- হানিয়া আমিরের জন্মদিনে ‘ফেক ওয়েডিং’ ভিডিওতে ছড়াল বিয়ের গুজব
- আগামীকাল জামায়াত আমির ও এনসিপি আহ্বায়ক নাহিদের বাসায় যাবেন তারেক
- DP World এর প্রধান সুলাইয়েমের পদত্যাগ
- জনগণকে কনভিন্স করাই বিএনপির সফলতার মূল ইঞ্জিনিয়ারিংঃ তারেক রহমান
- ঢাকা-১৬ আসনে জালিয়াতির অভিযোগ আমিনুল হকের: পুনর্নির্বাচনের দাবি
- ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোটে জয় ইঞ্জিনিয়ার শ্যামলের
- তারেক রহমানের হাতকে শক্তিশালী করে গণতন্ত্র গড়ে তুলুনঃ ফখরুল
- অন্যায়-বেআইনি কর্মকাণ্ড বরদাশত করব না: তারেক রহমান
- ইউনূসের অভিনন্দন তারেক, শফিকুর ও নাহিদকে ধন্যবাদ, ঐক্যের আহ্বান
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নির্বাচন-পরবর্তী দেশ গড়তে জাতীয় ঐক্যের ডাক দিলেন: তারেক রহমান
- নির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে: খেলাফত মজলিস
- খেলাফত মজলিসনির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে
- নির্বাচনের পর খুলেছে ঢাবি ভর্তি অফিস, অগ্রিম ফি জমার শেষ তারিখ ১৬
- বিএনপির হামলা-হুমকি সহ্যের সীমা অতিক্রম করলে ছাড় দেব না: সারজিস
- অন্তর্বর্তী সরকার দ্রুত ক্ষমতা হস্তান্তর চায়, সিইসি দিয়ে শপথ
- নির্বাচনের ফলাফল ভোটারদের আগ্রহ-উদ্দীপনার সঙ্গে মিলছে: ফয়জুল করিম
- নির্বাচনের ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ: শফিকুর রহমান
- চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে ২ নিহত, ৩ গুরুতর আহত
- প্রধান উপদেষ্টা ইউনূস তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বার্তা দিলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- মেঘনা এক্সপ্রেসের ব্লেক ফেইলে কোচে ধাক্কা ক্ষতিগ্রস্ত ট্রেন
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- বহিষ্কৃত কর্মীদের ফিরিয়ে নিলে বিএনপিতে ফিরব, শর্ত দিলেন: রুমিন
- জুমার নামাজে উৎসুক জনতার ভিড়, কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
- জামায়াতের নির্বাহী বৈঠক চলছে, রাতে নির্দেশনা
- ঢাকার ২০ আসনে বিজয়ী কারা, ব্যবধান কত
- টাইম: তারেক রহমান দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ নেতা হতে পারেন
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- শাকিব খানকে জরিমানা
- প্রভার গোসলের ভিডিও ভাইরাল (ভিডিও)
- সানি লিওনের উদ্দাম নাচ (ভিডিও)
- আসছে একুশে বইমেলার আকর্ষণ শাওন-এর প্রেমের উপন্যাস ‘আঁধার পরস্পর’
- আসিফের প্রথম সিনেমা মুক্তি পেলো আজ
- বাংলাদেশকে যে কথা বলতে বলেছিলেন সালমানের বাবা
- চিত্রনায়িকা মৌসুমী এবার রেডিও জকি
- বিয়ে আমি করবো না` কমেডি সিনেমায় নায়ক ইমন, তানহা তাসনিয়া
- মিথিলাকে সিমরন বললেন সৃজিত! কিন্তু কেন?
- ডলার দিয়ে নগ্ন বুক ছবি পোস্ট দিলেন মাইলি
- রাফেজা ইমরোজ`এর তিনটি অনবদ্য কবিতা
- ‘মিস ইন্ডিয়া ২০১৯’ সুমন রাও
- কানে ইতিহাস গড়লেন লিইনা ব্লুম
- একই অনুষ্ঠানে এসেও শাকিবের সাথে দেখা হলো না অপুর!
- রাফেজা ইমরোজের নির্বাচিত কবিতা
