সিঙাড়া বিক্রি করেই কোটিপতি!
তরুণ কন্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৫ জুন ২০১৯
ভারতের আলিগড়ে ঘিঞ্জি গলির এক সিঙারা বিক্রেতার দোকানে অভিযান চালিয়েছে দেশটির আয়কর অধিদফতর। অভিযোগ, বছরে কোটি টাকার ওপরে সিঙারা বিক্রি করেন এই দোকানের মালিক। কিন্তু তিনি কোনো ধরনের আয়কর দেন না।
ভারতীয় একটি দৈনিক বলছে, আলিগড়ের মুকেশ কচুরিওয়ালাকে এক নামে সকলে চেনেন। সীমা সিনেমা হলের কাছে ঘিঞ্জি গলির ভেতরে ছোট্ট দোকান। সকাল হতেই তেলের ছোঁক ছোঁক আওয়াজের সঙ্গেই উপচে পড়ে ভিড়। গরম তেলে কচুরি ও সিঙারা ছেড়ে ক্রেতাদের সঙ্গে খোশ গল্প জোড়েন মুকেশ। দিনভর চলে বিক্রি।
আলিগড়ের বিখ্যাত সেই মুকেশ কচুরির দোকানে আয়কর দফতরের কর্মকর্তারা অভিযান চালিয়েছেন। আয়কর দফতরের এমন কড়া নজরে নাজেহাল সিঙারা দোকানি মুকেশ।
আয়কর দফতর বলছে, দিনভর কচুরি-সিঙাড়া বেচেই মুকেশের বার্ষিক আয় এক কোটি টাকা। তবে উৎসব-পার্বনে এই আয় কোটিও ছাড়িয়ে যায়। অথচ এক টাকাও আয়কর দেন না মুকেশ। জিএসটি রেজিস্ট্রেশনও নেই তার। ছোট্ট দোকানের বিপুল বিক্রির এমন নজির দেখে চোখ রীতিমতো কপালে উঠেছে স্টেট ইনটেলিজেন্স ব্যুরোর (এসবিআই) কর্মকর্তাদের। ঘিঞ্জি গলির ছোট দোকান থেকে বিপুল পরিমাণ আয়ের কথা স্বীকারও করেছেন মুকেশ।
এসবিআইয়ের এক কর্মকর্তা বলেন, ‘মুকেশ একজন কোটিপতি কচুরি ও সিঙারাওয়ালা। অথচ আয়কর দেন না। তার দোকানে তল্লাশি চালানো হয়েছে।’
এতকিছুর মাঝে নির্বিকার মুকেশ কচুরিওয়ালা। কারণ জিএসটি, আয়করের নাম নাকি তিনি শোনেননি কখনও। মুকেশ বলেন, ‘১২ বছর ধরে আমার এই কচুরির দোকান। গরম কচুরি, সিঙাড়া সবই মেলে। এলাকার বাসিন্দাদের খুবই পছন্দ। বাইরে থেকেও লোকজন আসে। জিএসটি, আয়কর এসবও যে দিতে হয় সেটা জানতাম না।’
বছরে আয় কত? এসবিআই কর্মকর্তাদের এমন প্রশ্নের মুখে গড়গড় করেই সব খরচপাতি বলে দিয়েছেন মুকেশ। তেল, সিলিন্ডার, মশলা থেকে খাবার বানানোর খুঁটিনাটি কিছুই লুকাননি তিনি। মুকেশ বলেছেন, বছরে ৭০ লাখ টাকা একেবারে ধরাবাঁধা। তবে কোনো কোনো সময় সেটি ছাড়িয়ে কোটিতে পৌঁছায়।
আয়কর দফতরের (আলিগড় রেঞ্জ) ডেপুটি কমিশনার রবীন্দ্র পাল সিং বলেন, ৪০ লাখের ওপর আয় হলেই জিএসটি রেজিস্ট্রেশন জরুরি। পাশাপাশি খাবারের ওপর ৫ শতাংশ ট্যাক্স। তার কিছুই দিতেন না মুকেশ।
ডেপুটি কমিশনারের কথায়, প্রথম কয়েকদিন আমরা মুকেশের দোকানের বিক্রির ওপর নজর রেখেছি। তারপর জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে প্রকৃত তথ্য। গত ২১ জুন দোকানে তল্লাশি চালাতেই সব বলে দেন মুকেশ। তবে তিনি আয়করের ব্যাপারে কিছু জানতেন না বলেই দাবি করেছেন।
মুকেশ কচুরিওয়ালার মতোই আলিগড়ে আরো ৬০০ দোকান রয়েছে। আয়কর দফতরের কর্মকর্তাদের ধারণা, প্রত্যেকটি দোকানের মালিকই লাখপতি। অথচ আয়কর দেন না কেউই। মুকেশের পরে এবার আলিগড়ের অন্যান্য স্ট্রিট ফুডের দোকানগুলিতে তল্লাশি চালানো হবে বলে জানিয়েছেন অফিসাররা। দ্য ওয়াল।
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- উইন্ডোজ ও অফিসে জিরো-ডে ত্রুটি: হ্যাকাররা সক্রিয়, জরুরি আপডেট
- হানিয়া আমিরের জন্মদিনে ‘ফেক ওয়েডিং’ ভিডিওতে ছড়াল বিয়ের গুজব
- আগামীকাল জামায়াত আমির ও এনসিপি আহ্বায়ক নাহিদের বাসায় যাবেন তারেক
- DP World এর প্রধান সুলাইয়েমের পদত্যাগ
- জনগণকে কনভিন্স করাই বিএনপির সফলতার মূল ইঞ্জিনিয়ারিংঃ তারেক রহমান
- ঢাকা-১৬ আসনে জালিয়াতির অভিযোগ আমিনুল হকের: পুনর্নির্বাচনের দাবি
- ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোটে জয় ইঞ্জিনিয়ার শ্যামলের
- তারেক রহমানের হাতকে শক্তিশালী করে গণতন্ত্র গড়ে তুলুনঃ ফখরুল
- অন্যায়-বেআইনি কর্মকাণ্ড বরদাশত করব না: তারেক রহমান
- ইউনূসের অভিনন্দন তারেক, শফিকুর ও নাহিদকে ধন্যবাদ, ঐক্যের আহ্বান
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নির্বাচন-পরবর্তী দেশ গড়তে জাতীয় ঐক্যের ডাক দিলেন: তারেক রহমান
- নির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে: খেলাফত মজলিস
- খেলাফত মজলিসনির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে
- নির্বাচনের পর খুলেছে ঢাবি ভর্তি অফিস, অগ্রিম ফি জমার শেষ তারিখ ১৬
- বিএনপির হামলা-হুমকি সহ্যের সীমা অতিক্রম করলে ছাড় দেব না: সারজিস
- অন্তর্বর্তী সরকার দ্রুত ক্ষমতা হস্তান্তর চায়, সিইসি দিয়ে শপথ
- নির্বাচনের ফলাফল ভোটারদের আগ্রহ-উদ্দীপনার সঙ্গে মিলছে: ফয়জুল করিম
- নির্বাচনের ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ: শফিকুর রহমান
- চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে ২ নিহত, ৩ গুরুতর আহত
- প্রধান উপদেষ্টা ইউনূস তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বার্তা দিলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- মেঘনা এক্সপ্রেসের ব্লেক ফেইলে কোচে ধাক্কা ক্ষতিগ্রস্ত ট্রেন
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- বহিষ্কৃত কর্মীদের ফিরিয়ে নিলে বিএনপিতে ফিরব, শর্ত দিলেন: রুমিন
- জুমার নামাজে উৎসুক জনতার ভিড়, কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
- জামায়াতের নির্বাহী বৈঠক চলছে, রাতে নির্দেশনা
- ঢাকার ২০ আসনে বিজয়ী কারা, ব্যবধান কত
- টাইম: তারেক রহমান দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ নেতা হতে পারেন
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- বিশ্ব বাবা দিবস আজ
বাবা নামের বটবৃক্ষের প্রতি শর্তহীন শ্রদ্ধা - যে নারীর নামে হলো আম্রপালী
- হোস্টেলে মেয়েরা যে নিষিদ্ধ কাজ করে!
- গাড়ির টায়ার কালো হয় কেন?
- হোস্টেলে মেয়েরা যে নিষিদ্ধ কাজ করে!
- উত্তেজক ট্যাবলেটে ঝুঁকছে যুবক-যুবতীরা
- রাত গভীর হলেই শ্বশুরের অন্য মতলব!
- ভবন নির্মাণে কী কী ছাড়পত্র লাগে?
- চারদিকে ‘ছেলেধরা’ ‘গলাকাটা’ আতঙ্ক!
- এসি কেনার সময় যে বিষয়গুলো খেয়াল রাখবেন
- ১৫ আগষ্ট বাঙ্গালী জাতির একটি কলংকিত অধ্যায়
- উড়ন্ত বিমানের ভেতর নোয়াখালীর তরুণের অনৈতিক কাজ!
- হালিম ব্যবসায়ীর আয় মাসে লাখ টাকা!
- বিভিন্ন পদে নিয়োগ দিচ্ছে নতুন টেলিভিশন প্রভাতী টিভি
- কপালে টিপ থাকায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে বহিষ্কার!
