সাউথইস্ট ব্যাংক সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার
মো: সাইফুল আলম সরকার, ঢাকা
প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৫
সাউথইস্ট ব্যাংক পিএলসি লিমিটেডের সাবেক চেয়ারম্যান ও দীর্ঘদিনের সফল ব্যাংকার আলমগীর কবিরের (এফসিএ) বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র, অপপ্রচার ও ব্যক্তিগত প্রতিহিংসা বন্ধের দাবিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন তার একমাত্র ছেলে রাইয়ান কবির। রাজধানীর ঢাকার জাতীয় প্রেস ক্লাবে উপস্হিত ব্যাংক কর্মকর্তাদের নিয়ে আবেগঘন মুহূর্তে লিখিত বক্তব্য পাঠ করেন।
রাইয়ান কবির বলেন, আমি আজ আমি এখানে উপস্থিত হয়েছি কয়েক বছর ধরে সৃষ্ট বিভিন্ন অস্বস্তিকর পরিস্থিতি, আমার পরিবারের ওপর সংঘটিত অবিচার এবং সাউথইস্ট ব্যাংকের সাম্প্রতিক প্রশাসনিক বিশৃঙ্খলা সম্পর্কে আমার অবস্থান পরিষ্কার করে জানানোর জন্য। আমার পিতা আলমগীর কবিরের অবদান আমার বাবা আলমগীর কবির দেশের আর্থিক খাতে পাঁচ দশকের বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিকম (অনার্স), পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে এমকম ডিগ্রি অর্জন করেন। সদ্য-স্বাধীন বাংলাদেশে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হওয়া তরুণদের একজন ছিলেন।দেশের ব্যাংকিং, হিসাব, নিরীক্ষা, বিমা ও আর্থিক ব্যবস্থাপনায় অসামান্য সুনাম অর্জন করেন। ২০০০ সালে সাউথইস্ট ব্যাংক সংকটে নিমজ্জিত হলে তিনি দায়িত্ব গ্রহণ করে ব্যাংককে দেউলিয়া অবস্থা থেকে ঘুরিয়ে দাঁড় করান ।
গত ২০ বছর তিনি সততা, নিষ্ঠা ও দক্ষতায় সাউথইস্ট ব্যাংক পরিচালনা করে একে একটি শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করেছেন। তিনি সাউথইস্ট ব্যাংক, সাউথইস্ট ব্যাংক সিকিউরিটিজ, সাউথইস্ট ব্যাংক ফাউন্ডেশন, এনসিসি ব্যাংক, বে লিজিংসহ একাধিক আর্থিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও নীতিনির্ধারক হিসেবে দেশব্যাপী স্বীকৃতি পেয়েছেন। তাঁর নেতৃত্বে ব্যাংকের মুনাফা বহু-গুণে বৃদ্ধি পায়। হাজারো মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়
ব্যাংকিং সেক্টরে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসনের দৃষ্টান্ত প্রতিষ্ঠিত হয়। আমার বাবা কখনো কোনো দুর্নীতি, অবৈধ সম্পদ বা লুটপাটের সঙ্গে যুক্ত ছিলেন না। তিনি বিশ্বাস করতেন-'নিজে শিল্পপতি না হয়ে অসংখ্য শিল্পপতি তৈরি করাই আমার দায়িত্ব ।'
সংবাদপত্রে মিথ্যা প্রচার সম্পর্কে গত ৫-৬ বছর ধরে সংবাদপত্রের বিভিন্ন রিপোর্টে আমার বাবা ও আমাদের পরিবারের বিরুদ্ধে দায়সারা, যাচাই বাছাইহীন এবং অনেক ক্ষেত্রে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। এসব অপপ্রচারের পেছনে কিছু ব্যক্তি ও গোষ্ঠীর অসৎ উদ্দেশ্য কাজ করেছে বলে আমরা মনে করি । আমার কাছে এসব রিপোর্টের লিংক ও নথিপত্র রয়েছে, প্রয়োজন হলে আমি সরবরাহ করতে প্রস্তুত।
আমার বোর্ড সদস্য হিসেবে নিয়োগ ও অপসারণ
২০২১ সালে সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ সর্বসম্মতিক্রমে আমাকে বোর্ডে মনোনীত করে এবং বাংলাদেশ ব্যাংক অনুমোদন প্রদান করে।
কিন্তু পরবর্তীতে একটি প্রভাবশালী সিন্ডিকেট ‘অবৈধ বোর্ড অন্তর্ভুক্তি' ইত্যাদি ভিত্তিহীন অভিযোগ তৈরি করে, প্রভাব খাটিয়ে এবং অপপ্রচার ছড়িয়ে আমাকে বোর্ড থেকে সরিয়ে দেয় । এ সময় বারবার ভুল তথ্য ছড়িয়ে আমার মানহানি করা হয়। অসত্য মিডিয়া রিপোর্ট ব্যবহার করা হয়। অযৌক্তিক আইনি মামলা দেওয়া হয়
আমি স্পষ্টভাবে জানাতে চাই- বে লিজিং ও সাউথইস্ট ব্যাংক-দুই প্রতিষ্ঠানের ফর্ম-১২ নথিতে আমার কোনো দায়িত্ব বা সম্পৃক্ততা নেই ।
বর্তমান বোর্ড ও প্রশাসনিক অস্থিরতার অভিযোগ
আমার পরিবারের কাছে যে তথ্য এসেছে, তাতে দেখা গেছে একটি সিন্ডিকেট ব্যাংকের ওপর স্বৈরাচারী আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করছে
নিজেদের ঘনিষ্ঠ কর্মচারীদের পদোন্নতি দিয়ে প্রশাসনিক কাঠামো নিয়ন্ত্রণ করছে। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া নিয়োগ কার্যক্রম পরিচালনা করছে। স্টেকহোল্ডারদের অবহেলা করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করছে। ২০২৪ সালের জুলাই-আগস্টের রাজনৈতিক অস্থিরতার সময় ব্যাংকের নিয়ন্ত্রণ দখলের ঘটনাও উদ্বেগজনক।
আমি চাই যথাযথ কর্তৃপক্ষ এসব অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করুক। ব্যাংকিং খাতকে অস্থিতিশীলকারী যে কোনো শক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আমার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হোক। আমার বিদেশযাত্রা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক যাতে চিকিৎসা নিতে পারি। আমি বিশ্বাস করি-বাংলাদেশের আর্থিক খাত স্থিতিশীল রাখতে এবং সাউথইস্ট ব্যাংককে পুনরায় স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত করতে সঠিক সিদ্ধান্ত জরুরি।
শেষ কথা, আমার বাবা আলমগীর কবির আজীবন সততার প্রতীক। তিনি একটি ব্যাংককে সংকট থেকে উদ্ধার করে দেশের গর্বে পরিণত করেছেন। সেই পরিবারের সদস্য হিসেবে আমার প্রতি বর্তমান প্রতিহিংসা-ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিকভাবে অন্যায্য । আপনাদের সহযোগিতা ও সত্য প্রকাশের মাধ্যমে আমরা ন্যায়বিচার পাব-এটাই আমার বিশ্বাস।
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- অর্থনৈতিক মন্দার আশঙ্কায় স্বর্ণ ও রুপার দাম ঊর্ধ্বমুখী
- ট্রাম্প নিয়ে তর্কে বাবার গুলিতে ব্রিটিশ তরুণীর মৃত্যু
- বাংলাদেশের নির্বাচন: বিশ্বমিডিয়ায় উৎসবমুখর পরীক্ষা
- শান্তিপূর্ণ উৎসবমুখর নির্বাচন, সহিংসতার কোনো শঙ্কা নেই: ডিএমপি
- ভোট চলাকালে দায়িত্ব পালনরত অবস্থায় সরাইলে পোলিং অফিসারের মৃত্যু
- খুলনা আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের বাইরে বিএনপি নেতার মৃত্যু
- নির্বাচনের ফলাফল কীভাবে গণনা ও ঘোষণা হয়
- আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে: নাহিদ ইসলাম
- দেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে: সিইসি
- রুমিনের অভিযোগে ৯টি ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে
- গত রাতে কিছু অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি, যেটা কাম্য নয়ঃ তারেক
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- নিরাপত্তা শঙ্কায় থানায় জিডি করলেন মেঘনা আলম
- ভোটকারচুপির চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তোলা হবে: আসিফ মাহমুদ
- ২০২২-এর গণঅভ্যুত্থানে এমপি হত্যা: শ্রীলঙ্কায় ১২ জনের মৃত্যুদণ্ড
- ভোটকেন্দ্রে অনুপ্রবেশ, জামায়াতের দুই পোলিং এজেন্টের কারাদন্ড
- বংশাল আনন্দময়ী বালিকা উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্রকে ঘিরে নাশকতা
- নির্বাচনে মানুষবিহীন আকাশযানে ভোটের মাঠ মনিটরিং
- নির্বাচনে নারীদের নিরাপত্তা ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান
- ৫০ লাখ টাকাসহ বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক
- অপতথ্য ছড়িয়ে একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করছে: জামায়াত আমির
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- ব্যালট পেপার পৌঁছে যাচ্ছে প্রতিটি কেন্দ্রে
- নির্বাচন ও গণভোট নিয়ে সব প্রস্তুতি সম্পন্ন বললেন সিইসি
- ভোট উৎসবে শামিল হতে বাড়ি ফিরছেন ভোটাররা
- ক্ষমতায় গেলে এককভাবে সরকার গঠন করবে বিএনপি
- কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, স্কুলে ৭ জন নিহত, বাড়িতে ২ জন
- গণ–অভ্যুত্থানে বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- রমজানে সরকারি অফিস চলবে নতুন সময়সূচিতে
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
