সহকর্মীকে হত্যাচেষ্টা, কথিত সাংবাদিক নেতা জাকিরের বিরুদ্ধে মামলা
তরুণ কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২০
তরুণ সাংবাদিক ও নিউজ এডিটরস্ কাউন্সিলের সাধারণ সম্পাদক খন্দকার রাকিবকে হত্যাচেষ্টার অভিযোগ আমলে নিয়েছে বরিশাল আদালত। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আনিচুর রহমান রোববার দুপুরে বাদীর অভিযোগ আমলে নিয়ে ঘটনাস্থল সংশ্লিষ্ট থানা পুলিশকে এজাহারটি মামলা হিসেবে গ্রহণে নির্দেশ দিয়েছে। মামলার বাদী খন্দকার রাকিবের আর্জিতে হত্যার পরিকল্পনাকারী হিসেবে দৈনিক মতবাদ পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক এসএম জাকির হোসেনকে প্রধান করে তার ৫ অনুসারীকে আসামি করা হয়েছে। এছাড়া আসামির তালিকায় রয়েছে অজ্ঞাত আরও ১৫ জন।
উল্লেখ্য, ১ সেপ্টেম্বর সন্ধ্যায় শহরের স্বরোডে মোহনা ক্লাব সম্মুখে খন্দকার রাকিবের ওপর অতর্কিত হামলা চালিয়ে হত্যার চেষ্টা করা হয়। পুর্ব-পরিকল্পিত এই ঘটনার আলামত এবং বাদীর জখম গুরুতর বিবেচনা করে বিচারক বাদী আর্জির মুল্যায়ন করে এই নির্দেশ দেন।
এর আগে খন্দকার রাকিবের পক্ষে তার এক সহদর বাদী হয়ে কাউনিয়া থানায় একটি এজাহার দিলে জাকিরের নির্দেশনায় তার এক অনুসারীর পরিবার আরেক একটি অভিযোগ দাখিল করলে পাল্টাপাল্টি আইনী আশ্রয়ের আবেদনে কাউনিয়া থানাসহ শীর্ষ পুলিশ কর্মকর্তারা বিব্রতকর পরিস্থিতির মুখে পড়ে।
তবে অপর একটি সূত্র বলছে, জাকিরের পক্ষে মামলাটি সাজানো, তা পুলিশ হলেও খন্দকার রাকিবের মামলাটি যেন না হয় সেজন্য কোন এক মহল থেকে তাদের চাপের মুখে ফেলে দেওয়া হয়। এই হামলা এবং মামলা দায়েরের উদ্যোগ নিয়ে জল কম ঘোলা হয়নি। ফলশ্রুতিতে পুলিশ কৌশলগত কারণে মামলা গ্রহণে কালক্ষেপন করায় বাদী আদালতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।
আজ রোববার দুপুরে খন্দকার রাকিব অন্তত ১০জন সাংবাদিক সহকর্মীদের নিয়ে আদালতে যান। ঠিক বেলা ১২টার দিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তার অভিযোগ উপস্থাপন করেন। সেখানে আর্জিতে তার ওপর হামলার যে বর্ণনা দেওয়া হয়েছে, বিচারক তা স্বচোখে দেখেন। এরপরেই বাদীর আর্জি আমলে নিয়ে মামলাটি গ্রহণে থানা পুলিশকে ব্যবস্থার নেওয়ার নির্দেশ দেন।
এসময় খন্দকার রাকিবকে আইনগত সহায়তা দিতে আইনজীবী জসিম উদ্দিন হাওলাদার উপস্থিত ছিলেন। বিচারকের এই নির্দেশের ফলে আপাতত ক্ষুব্ধ সংবাদকর্মীদের একটি অংশের মধ্যে স্বস্তি ফিরে আসতে দেখা গেছে।
একটি সূত্র নিশ্চিত করে, রাকিব যখন আদালতে, তখন মামলার মুল আসামি এসএম জাকির কলেজ রোডে নিজ বাসভবনে অবস্থান করছিলেন এবং খবরা-খবর রাখছিল। মামলা দায়ের হচ্ছে, এই খবর আগেভাগেই আঁচ করতে পেরে বিতর্কিত এই নেতার বেশ কয়েকজন অনুসারীকে আদালত আঙ্গিনায় দেখা গেছে। এদের মধ্যে অন্যতম এক আসামির প্রকাশ্য উপস্থিতি ছিল। যে কী না আসামির তালিকার দ্বিতীয়জন।
মামলার নথিসূত্রে পাওয়া তথ্যমতে, এসএম জাকিরকে প্রধান করে অপর চার আসামিরা হচ্ছে, সাহেবেরহাটের রিপন হাওলাদার, পলাশপুরের আল আমিন সাগর, রুপাতলী হাউজিংয়ের সৈয়দ মেহেদী হাসান ও ফকিরবাড়ি রোডে আরেফিন তুষারের নাম পর্যায়ক্রমে রয়েছে। এদের মধ্যে সৈয়দ মেহেদী হাসানের মুল বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার নলী ইউনিয়নে এবং আরেফিন তুষার বরিশালের মেহেন্দিগঞ্জের কাজিহাট থানার আন্দারমানিক গ্রামের স্থায়ী বাসিন্দা। উভয়ে এসএম জাকিরে পত্রিকায় কর্মরত রয়েছে। অপর আসামিরা জাকিরের মালিকানাধীন একটি প্রতিষ্ঠানে কর্মচারী।
প্রসঙ্গত উল্লেখ, খন্দকার রাকিব এসএম জাকিরসহ ৬জনকে আসামি করে ঢাকা সাইবার ট্রাইব্যুনালে গত ২৪ আগস্ট একটি মামলা দায়ের করে ফিরে আসার সাতদিনে মাথায় তার ওপার এই হামলা ঘটনা ঘটে। সঙ্গত কারণে ধারণা করা হচ্ছে, মামলা করার আক্রোস থেকেই এই হামলার ঘটনা ঘটেছে। বিচারক মামলাটি আমলে নেওয়ার ক্ষেত্রে এই বিষয়টিও মূল্যায়ন করেন বলে আদালত সূত্র জানিয়েছে।
এখন দেখার পালা কাউনিয়া থানা পুলিশ এই হামলাকারীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে কোন পথে অগ্রসর হয়। তারপরেই পরিস্কার হয়ে উঠবে পুলিশের স্বচ্ছতার বিষয়টি।
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- সুনামগঞ্জ-২ আসনে বিজয়ী নাছির চৌধুরীকে অভিনন্দন জানালেন শিশির মনির
- কারচুপি-ভয়ভীতি সত্ত্বেও নিরঙ্কুশ বিজয় আসছেঃ মাহদী আমিন
- শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন,কোনো অপ্রীতিকর ঘটনা নেই: ডিবি প্রধান
- বড় সংঘর্ষ ছাড়াই শেষ হয়েছে নির্বাচন ও গণভোট, গণনা চলছে
- জামায়াত: নির্বাচন শান্তিপূর্ণ, ফল মেনে নেওয়ার সিদ্ধান্ত পরে
- জামায়াত আমির: জনগণের সরকার কায়েম হবে, দল-ব্যক্তি-পরিবারের নয়
- টাঙ্গাইলের মির্জাপুরে ভোটের সময় টাকা বিতরণে জামায়াত নেতা আটক
- মুসলিম দেশগুলোর মধ্যে সমন্বিত পরিবহণ ব্যবস্থা গড়ার আহ্বান এরদোগান
- নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা উপদেষ্টার
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- অর্থনৈতিক মন্দার আশঙ্কায় স্বর্ণ ও রুপার দাম ঊর্ধ্বমুখী
- ট্রাম্প নিয়ে তর্কে বাবার গুলিতে ব্রিটিশ তরুণীর মৃত্যু
- বাংলাদেশের নির্বাচন: বিশ্বমিডিয়ায় উৎসবমুখর পরীক্ষা
- শান্তিপূর্ণ উৎসবমুখর নির্বাচন, সহিংসতার কোনো শঙ্কা নেই: ডিএমপি
- ভোট চলাকালে দায়িত্ব পালনরত অবস্থায় সরাইলে পোলিং অফিসারের মৃত্যু
- খুলনা আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের বাইরে বিএনপি নেতার মৃত্যু
- নির্বাচনের ফলাফল কীভাবে গণনা ও ঘোষণা হয়
- আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে: নাহিদ ইসলাম
- দেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে: সিইসি
- রুমিনের অভিযোগে ৯টি ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে
- গত রাতে কিছু অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি, যেটা কাম্য নয়ঃ তারেক
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- নিরাপত্তা শঙ্কায় থানায় জিডি করলেন মেঘনা আলম
- ভোটকারচুপির চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তোলা হবে: আসিফ মাহমুদ
- ২০২২-এর গণঅভ্যুত্থানে এমপি হত্যা: শ্রীলঙ্কায় ১২ জনের মৃত্যুদণ্ড
- ভোটকেন্দ্রে অনুপ্রবেশ, জামায়াতের দুই পোলিং এজেন্টের কারাদন্ড
- বংশাল আনন্দময়ী বালিকা উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্রকে ঘিরে নাশকতা
- নির্বাচনে মানুষবিহীন আকাশযানে ভোটের মাঠ মনিটরিং
- নির্বাচনে নারীদের নিরাপত্তা ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- রমজানে সরকারি অফিস চলবে নতুন সময়সূচিতে
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
