শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পাবেন ১০০ জন
তরুণ কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৬ জুন ২০২১
জাতীয় ক্রীড়া পরিষদের শেখ কামাল অডিটোরিয়ামে শনিবার (২৬ জুন) দুপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার আওয়ার্ড ২০২০ এর জাতীয় পর্যায়ের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, এমপি প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠানে ভার্চুয়াল প্লাটফর্মে যোগদান করেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমপি। এছাড়াও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ আখতার হোসেন, অতিরিক্ত সচিব মোঃ আনোয়ারুল ইসলাম সরকার। এছাড়া যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আজাহারুল ইসলাম খান বিশেষ অতিথি হিসাবে যোগ দেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এমন অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, ‘করোনা মোকাবেলায় আমাদের তরুণদের মহতী উদ্যোগ ও সাহসী প্রচেষ্টাকে স্বীকৃতি দেওয়ার এ আয়োজনকে আমি স্বাগত জানাই। কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে তরুণদের এ স্বীকৃতি ভবিষ্যতে দেশের সমৃদ্ধির জন্য কাজ করতে তাদের বিশেষ উৎসাহ ও অনুপ্রেরণা যোগাবে।’
পররাষ্ট্রমন্ত্রীও বিশ্বজুড়ে তরুণদের স্বীকৃতি দেওয়ার জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করে বলেন, ‘বিশ্বব্যাপী তরুণ স্বেচ্ছাসেবীরাই ছিল করোনার বিরুদ্ধে যুদ্ধে প্রথম দিককার সৈনিক। তারা ত্রাণসামগ্রী বিতরণ থেকে শুরু করে ফসল কেটেছে, জরুরি মেডিকেল সেবা প্রদানে সহযোগিতা করেছে। তাই তরুণ স্বেচ্ছাসেবীদের অবদানের স্বীকৃতি দিতে আয়োজিত এ অনুষ্ঠানের থাকতে পেরে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে এরকম একটি উদ্যোগের জন্য সাধুবাদ জানাচ্ছি।’
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, চলমান করোনা সংকট মোকাবেলায় সরকারের পাশাপাশি আমাদের বাংলাদেশ ও বিশ্বের যুবারা আর্তমানবতার সেবায় যে অবদান রেখেছেন তার স্বীকৃতি দিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-এর উদ্যোগে ও পররাষ্ট্র মন্ত্রণালয়-এর সহযোগিতায় ‘ঢাকা ওআইসি ইয়্যুথ ক্যাপিটাল ২০২০’-এর অধীনে প্রথমবারের মত মাননীয় প্রধানমন্ত্রীর নামে ‘শেখ হাসিনা ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২০’ শীর্ষক প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ করা হয়, যার মাধ্যমে আমরা তরুণদের ১০টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে একক ও দলীয়ভাবে মোট ১০০ জনকে পুরস্কার ও সম্মাননা প্রদান করবো।
তিনি আরও জানান, যোগ্য প্রার্থীরা যেন স্বীকৃতি পায় তা নিশ্চিত করতে আমরা বিভিন্ন সরকারি-বেসরকারি সেক্টরের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সমন্বয়ে ইতোমধ্যে ১৬ সদস্যের একটি জাতীয় বাছাই কমিটি গঠন করা হয়েছে। জাতীয় বাছাই কমিটি বাছাই প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বাধীন ও স্বচ্ছতার ভিত্তিতে প্রায় তিন হাজার পাঁচশ প্রার্থীর মধ্য থেকে ১০০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করবে, যেই ১০০ জনের মধ্য থেকে যোগ্যতম ১০ প্রার্থীকে চূড়ান্ত বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে। এই চূড়ান্ত ১০ জন বিজয়ী শেখ হাসিনা ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২০-এর আন্তর্জাতিক পর্যায়ে সরাসরি অংশগ্রহণ করার সুযোগ পাবেন এবং তারা ঢাকা ওআইসি ইয়্যুথ ক্যাপিটাল ২০২০-এর সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাত থেকে তাদের বিজয়ী ট্রফি গ্রহণ করবেন।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আক্তার হোসেন। এছাড়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নাহিম রাজ্জাক এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ রাশীদুল হাসান, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।
উল্লেখ্য, করোনাকালীন সংকটময় মুহূর্তে জাতীয় ও আন্তর্জাতিকভাবে বাংলাদেশ এবং বৈশ্বিক যুবাদের অনন্য মানবিক অবদানের স্বীকৃতি দিতে ‘ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২০’-এর অধীনে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর নামে ‘শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২০’ চালু করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- ড. ইউনূসের নতুন বার্তা: নাগরিক আসবে না, সেবাই যাবে দোরগোড়ায়
- অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের ৮৩ শতাংশই বাস্তবায়িত: প্রেস সচিব
- ভোটকেন্দ্রের আঙিনায় সেনাটহল, নির্বাচন ঘিরে নজিরবিহীন নিরাপত্তা
- `নিউ স্টার্ট’ চুক্তি শেষ, অনিশ্চয়তায় পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ
- ওয়ারফেজের জন্য একুশে পদক: কনসার্টের মাঝে আপ্লুত ব্যান্ড সদস্যরা
- ১৭-১৮ ফেব্রুয়ারির মধ্যেই ক্ষমতা হস্তান্তর: প্রেস সচিব
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সোমবার
- আদি পাখিরা যেমন ছিল: ১৫ কোটি বছর আগেই আধুনিক পাখির মতো মুখের গঠন
- নতুন সংসদের শপথ ঘিরে নানা প্রশ্ন, আলোচনায় আ.লীগের দুইজন
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- রমজানে সরকারি অফিস চলবে নতুন সময়সূচিতে
- একুশে পদক পাচ্ছে আইয়ুব বাচ্চু ও ববিতাসহ ৯ ব্যক্তি
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- শরীরে এক বিন্দু রক্ত থাকতে আপনাদের কোনো ক্ষতি হতে দেব না: ফখরুল
- চোরদের মুখে হাত ঢুকিয়ে পেট থেকে টাকা বের করে আনা হবে: আমির
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- পল্লবীতে একই পরিবারের ৪ জনের লাশ উদ্ধার, ঋণসংকটে আত্মহত্যার আশঙ্ক
- বাংলাদেশ ও পাকিস্তানের অবস্থানকে সমর্থন করলেন নাসের হুসেইন
- নিলামের আগেই ৬.৪৪ কোটি রুপিতে লাহোর কালান্দার্সে মুস্তাফিজ
- পুরান ঢাকার একটি ভোটকেন্দ্র থেকে ১৫২টি ক্রিকেট স্টাম্প উদ্ধার
- মিরপুরে দুই সন্তানসহ মা-বাবার মরদেহ উদ্ধার
- আশুলিয়া হত্যাকাণ্ড: সাবেক এমপিসহ ৪ জনের মৃত্যুদণ্ড
- জামায়াত নেতার নির্দেশে তৈরি করেছি, স্বীকারোক্তি প্রেসমালিকের
- প্রবাসী ভোটারদের ৩ লাখ ৭৯ হাজার ৯২৪টি পোস্টাল ব্যালট দেশে এসেছে
- ব্যবহৃত মোবাইল ফোন ডি-রেজিস্ট্রেশন করবেন কিভাবে জেনে নিন
- মাটির নিচে নতুন মিসাইল ঘাঁটি উন্মোচন করল ইরান
- রোজার বাজার নিয়ে দুশ্চিন্তা ভোক্তাদের
- জামায়াত ক্ষমতায় এলে সরকারি চাকরি ও ভর্তি পরীক্ষার আবেদন ফি বাতিল
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- জমে উঠেছে কুমিল্লা -২ এ নির্বাচনী প্রচারণা
- নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী শামসুজ্জোহা খানের পক্ষে প্রচারণ
- আগামীকাল লাকসাম স্টেডিয়ামে জামায়াতে ইসলামীর বিশাল জনসভা
- বিশ্ববাজারে স্বর্ণের দাম ১২ শতাংশ কমল, ডলারের শক্তিতে ধস
- অন্যের ভোটে হাত না দিতে সতর্ক করেছেন জামায়াত আমির
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- ধানের শীষে সমর্থন জানিয়ে নির্বাচনী মাঠ ছাড়লেন সামিরা আজিম দোলা
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর সভাপতি হলেন নূরে আলম
- জবি ইউট্যাবের নতুন ৩৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
- গোবিপ্রবিতে নির্মাণাধীন মসজিদ বিতর্কে যা জানালেন উপাচার্য
- দুবাইয়ে প্রবাসীদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক সেমিনার
- গান ছেড়ে দেওয়ার যা কারণ জানালেন অরিজিৎ সিং
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- নির্বাচনে সাংবাদিক কার্ড ও স্টিকার ইস্যুতে ইসির নতুন সিদ্ধান্ত
- ভোটারের বয়স ১৬, এক কোটি কর্মসংস্থান ও চাঁদাবাজি বন্ধের প্রতিশ্রুত
- ‘হ্যাঁ’ ‘না’ ভোটের প্রচার চালাতে পারবেন না সরকারি কর্মকর্তারা
- বিদেশি ঋণ নির্ভরতা: আগামী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ
- কত মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ?
- গণমাধ্যমের সঙ্গে কথা না বলে পালিয়ে বাড়ি গেলেন সুমি
- সড়ক পরিবহন আইন বাস্তবসম্মত হওয়া প্রয়োজন: ফখরুল
- শিশির ভেজা পায়ে এলো হেমন্ত
- সামাজিক ব্যক্তিত্বে এগিয়ে আমেরিকা প্রবাসি আলহাজ্ব মনির আহমেদ
- শিল্পের কারিগর বাবুই পাখি
- ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় লোকোমোটিভ মাস্টার দায়ী: রেলমন্ত্রী
- ট্যাটু আঁকার নামে মেয়েদের সঙ্গে যা করতে বাদশাহ (ভিডিও)
- দেশ টিভির ডিএমডি আরিফ হাসানের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা
- মোংলা ও পায়রায় ১০ নম্বর মহাবিপদ সংকেত, চট্টগ্রামে ৯
- মিয়ানমারের সীমান্তরক্ষীর গুলিতে বাংলাদেশি নিহত
- আমার নামে অভিযোগ গুলো মিথ্যা ছিলো: আহসান হাবিব পেয়ার
- উল্লাপাড়ায় ট্রেন লাইনচ্যুত, ইঞ্জিন ও বগিতে আগুন (ভিডিও)
- শহীদ আহসান উল্লাহ মাস্টার সততা, সাহস ও আদর্শের মূর্ত প্রতীক
- বাংলাদেশে পিঁয়াজের কেজি ১৪০ টাকা, ভারতে ৬ রুপি বা ৮ টাকা
- কোরআন অবমাননা : সেফুদার সম্পত্তি ক্রোকের নির্দেশ
