শুক্রবার   ০৬ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৩ ১৪৩২   ১৮ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩০৬

শিপ্রার বিরুদ্ধে পুলিশের মামলা: তদন্ত প্রতিবেদন নিয়ে নারাজি

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২০  

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের ঘটনায় পুলিশের দায়ের করা শিপ্রা দেবনাথের বিরুদ্ধে মাদক মামলায় র‌্যাবের জমা দেওয়া চূড়ান্ত প্রতিবেদন নিয়ে আদালতে নারাজি দিয়েছে বাদীপক্ষ। আবেদনটি আমলে নিয়ে শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুর পৌনে একটায় কক্সবাজারের রামুর জ্যেষ্ঠ বিচারিক হাকিম দেলোয়ার হোসেনের আদালত এ আদেশ দেন বলে জানান শিপ্রার পক্ষের আইনজীবী অরূপ বড়ুয়া তপু।

গত ৩১ জুলাই টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় ওইদিন রাতেই কক্সবাজারের হিমছড়ি এলাকা সংলগ্ন নীলিমা রিসোর্টে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও কম্পিউটারসহ কয়েকটি ইলেক্ট্রনিক ডিভাইস জব্দ করা হয়। এছাড়া সিনহার সহযোগী শিপ্রা দেবনাথকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন শিপ্রার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে রামু থানায় একটি মাদক মামলা করে। মামলা তদন্তের জন্য র‌্যাবকে দায়িত্ব দেন আদালত।

এরপর গত ৯ ডিসেম্বর শিপ্রা দেবনাথ কক্সবাজার জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান। পরে আদালত এই মামলা ও সিফাতের মামলা র‌্যাবকে তদন্ত করার দায়িত্ব দেন। র‌্যাব তদন্ত শেষে গত ১৩ ডিসেম্বর সিনহা বোনের মামলায় অভিযোগ পত্র দাখিলের পাশাপাশি সিফাতের ২ মামলা ও শিপ্রার এক মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে।

গত ২১ ডিসেম্বর সিনহার বোনের মামলায় অভিযোগপত্র আদালত গ্রহণ করার পাশাপাশি সিফাতের ২ মামলার চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে অব্যাহতি দেওয়া হয়। কিন্তু বৃহস্পতিবার শিপ্রার মামলার চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে পুলিশের নারাজি দেওয়ায় পরবর্তী শুনানির দিন ধার্য্য করে।

এই বিভাগের আরো খবর