শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ৩০ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৯৬

শরীয়তপুরে হত্যার উদ্দেশ্যে বালুব্যবসায়ীকে কুপিয়েছে সন্ত্রাসীরা

নুরুজ্জামান শেখ, শরীয়তপুর প্রতিনিধি:

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২০  

পূর্ব শত্রুতার জের ধরে শরীয়তপুরের কলাবাগান এলাকায় সন্ত্রাসীরা জুলহাস ঢালী নামে এক বালু ব্যবসায়ীকে হত্যার উদ্দেশ্যে কুপিয়েছে।

স্থানীয় সূত্র জানিয়েছেন আজ ৮ সেপ্টেম্বর সকাল ৯  টায় নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের চান্দনি গ্রামের মোঃ সফিজ উদ্দিন ঢালীর পূত্র জুলহাস ঢালী  (৫০)নিজ বাড়ি থেকে শরীয়তপুর কোর্টে মামলার হাজিরা দিতে আসার সময় কলাবাগান এলাকায় সাবেক আইজিপি একেএম শহীদুল হকের ভাতিজা ও ভোজেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল হক বেপারীর ছেলে ইমরান ব্যাপারীর  নেতৃত্বে রাব্বী ছৈয়াল (১৯),ইছহাক ছৈয়াল (৪০) আশরাফ ছৈয়াল(৪৫),রুবেল মুন্সী (২৭),রানা মোল্লা (২১),ছাব্বীর বেপারী (২০), রিয়াদুল ছৈয়াল (৪০)১৫ থেকে ২০ জন সন্ত্রাসী গাড়ির গতিরোধ করেন। গাড়ি থেকে জুলহাস কে নামিয়ে সন্ত্রাসীরা দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে হত্যার উদ্দেশ্যে কোপাতে ও পিটাতে  থাকেন । এ সময় জুলহাস দৌড়ে রিপন সাকিদার এর মুদির দোকানে আশ্রয় নিয়ে চিৎকার করেন। ওই সময় দোকানের ভিতরেই সন্ত্রাসীরা তাকে কোপাতে ও পিটাতে  থাকে। জুলহাসের চিৎকার শুনে স্থানীয়রা দৌড়ে এসে তাকে  উদ্ধার করেন।

সন্ত্রাসীরা রিপন সাকিদার এর দোকান ভাঙচুর করেন এবং ব্যাপক ক্ষতি সাধন করেন।খবর পেয়ে ঘটনাস্থলে ভোজেশ্বর পুলিশ ফাঁড়ি ও নড়িয়া থানার  পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

গুরুতর আহত অবস্থায় জুলহাস ঢালি  কে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো  হয়। বিষয়টি সম্পর্কে নড়িয়া  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে। মামলা হলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরো খবর