শতকোটি টাকার সম্পত্তি বেদখল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ মে ২০২২
কুষ্টিয়ায় টিনের বেড়া দিয়ে দখল করা জনস্বাস্থ্য বিভাগের নির্বাহী প্রকৌশলীর বাসভবন। শনিবারের ছবি -যুগান্তর
কুষ্টিয়ায় শত কোটি টাকার সরকারি সম্পত্তি দখল করে রেখেছে একটি প্রভাবশালী চক্র। ভুয়া কাগজপত্র তৈরি করে শহরের জিরো পয়েন্টের রেনউইক মোড়ের প্রায় সাড়ে তিন একর সম্পত্তি দখল করে সন্ত্রাসী বাহিনীর পাহারা বসানো হয়েছে। আইনের ফাঁক গলিয়ে ভূমি সংশ্লিষ্ট দপ্তরের কতিপয় ব্যক্তির যোগসাজশে এসব করা হচ্ছে। জালিয়াত চক্রের সঙ্গে প্রভাবশালী রাজনৈতিক মহল, জনপ্রতিনিধি, আইনজীবী ছাড়াও বিভিন্ন পেশার অসৎ মানুষ জড়িত।
১৯৬২ সালে কুষ্টিয়া সদর উপজেলার মজমপুর মৌজার রেনউইক মোড়ের প্রায় সাড়ে তিন একর জমি অধিগ্রহণ করে সরকার। অধিগ্রহণ করা সম্পত্তিতে জনস্বাস্থ্য প্রকৌশলীর বাসভবন এবং প্রায় ২ কোটি টাকা ব্যয়ে নির্মিত পরীক্ষাগার রয়েছে। কিন্তু এ বছর ১০ এপ্রিল সরকারি অবকাঠামো ভেঙে টিনের বেড়া দিয়ে অবরুদ্ধ করে পাহারা বসিয়েছে প্রভাবশালী চক্রটি। ৫০ বছর আগে এক নিঃসন্তান হিন্দু নারীর ওয়ারিশান সেজে আদালত থেকে রায় নিয়ে দখলবাজিতে নেমেছে চক্রটি। ওই নারীর কথিত ওয়ারিশান সুকুমার দাস ও অপূর্ব কুমার দাসকে সামনে রেখে স্থানীয় সন্ত্রাসী ক্যাডার বাহিনীর হোতা রাজু মেম্বার ও মুন্না সরকারি সম্পত্তি অবরুদ্ধ করেছে।
কুষ্টিয়ায় দেওয়ানি আদালতের সরকারি কৌঁসুলি (জিপি) আসম আখতারুজ্জামান মাসুম জানান, জালিয়াতির বিষয়টি আদালতের নজরে এনে রায় বাতিলের আবেদন করেছি। আদালত আবেদন আমলে নিয়ে জালিয়াত চক্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না তার কারণ দর্শাও নোটিশ দিয়েছেন।
জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী ইব্রাহিম মো. তৈমুর জানান, এক নিঃসন্তান হিন্দু নারীর ওয়ারিশান সেজে আদালত থেকে রায় নিয়ে নির্বাহী প্রকৌশলীর বাসভবন এবং সদ্য নির্মিত পরীক্ষাগার অবরুদ্ধ করেছে চক্রটি। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সিরাজুল ইসলাম বলেছেন, অধিগ্রহণ করা জমির মধ্যে ব্যক্তি মালিকানাধীন কোনো অবকাঠামো থাকার প্রশ্নই উঠে না।
সরকারি সম্পত্তি ভাঙচুর ও দখলের সত্যতা স্বীকার করে স্থানীয় ১নং পৌর ওয়ার্ড কাউন্সিলর নাঈমুল ইসলাম বলেন, ঘটনার দিন আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে বেশকয়েক লোক জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলীর বাসভবনের দেয়াল ভাঙচুর করে টিনের বেড়া দেয়। তৎক্ষণাৎ লোকজন নিয়ে সেটা প্রতিরোধের চেষ্টা করি। পরে সংশ্লিষ্ট কর্মকর্তাকে বিষয়টি অবহিত করি।
মামলা সূত্রে জানা যায়, ওই সম্পত্তির মালিক রাজবাড়ী জেলার পাংশা উপজেলার ৫নং মাছপাড়া ইউনিয়নের বরুরিয়া গ্রামের বাসিন্দা সুধীর কুমার দাসের স্ত্রী নিঃসন্তান সুপ্রতিবালা দাস। এলাকার ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য সনৎ কুমারের সহায়তায় সুপ্রতিবালা দাসের দেবর সুপ্রভাত দাসের ছেলে সুকুমার দাস ও অপূর্ব কুমার দাস কাগজপত্র তৈরি করে ওই সম্পত্তির বৈধ ওয়ারিশ দাবি করে দেওয়ানি আদালতে মামলা করেন। মামলার এজাহারে ৫০ বছর আগে থেকে ওই সম্পত্তি সরকারি ভবন হিসাবে ব্যবহৃত হচ্ছে এসব উল্লেখ করা হয়নি। সম্পত্তিটি ‘খ’ তপশিলভুক্ত (অর্পিত সম্পত্তি) হিসাবে দাবি করে নিজেদের বাড়িঘর এবং দখলস্বত্ব বহাল আছে বলে উল্লেখ করা হয়। এ ব্যাপারে জানতে পাংশা উপজেলার বরুড়িয়ার বাড়িতে গেলে দুই ভাই সাংবাদিক পরিচয় জানার পর বাড়ি থেকে পালিয়ে যান। তবে অন্য একজনের মোবাইল ফোন থেকে তাদের একজন মুন্নার সঙ্গে কথা বলতে বলেন। সরকারি সম্পত্তি দখলের সঙ্গে জড়িত রাজু মেম্বার ও মুন্না মোবাইল ফোনে জানান, সম্পত্তি দখলের নেতৃত্ব দিচ্ছেন জাসদ নেতা জিল্লুর রহমান। ঘটনার সঙ্গে জড়িত নন দাবি করে সদর উপজেলার ১নং হাটশ হরিপুর ইউপি সদস্য রাজু জানান, মুন্না তার দীর্ঘদিনের বন্ধু। সেদিন ওখানে গিয়ে জানতে পারি জমি দখলের বিষয়টি। সরকারি সম্পত্তি দখলের অভিযোগ অস্বীকার করে একই গ্রামের মুন্না বলেন, ওই জমির মালিক নিজেই লোকজন নিয়ে দেওয়াল ভেঙে টিনের বেড়া দিয়ে ঘিরে রেখেছেন। জমির মালিকরা আমাকে ডাকায় আমি সেখানে গিয়েছিলাম।
কুষ্টিয়া জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বলেন, ঘটনার দিন আমি ঢাকায় ছিলাম, হঠাৎ মুন্না আমাকে ফোন করে জানায় জমি সংক্রান্ত বিষয়ে নাঈমুল কমিশনার ঝামেলা করছেন। আমার কাছে তিনি সাহায্য চান। জিল্লুর রহমান আরও জানান, কমিশনার নাঈমুলকে ফোন করে বলেছিলাম, কুষ্টিয়ায় এসে সব ঠিক করে দেব। তিনি আরও বলেন, এছাড়া মুন্না যে সরকারি জমি দখল করতে গেছেন সে বিষয়ে আমি কিছুই জানি না।
- সুপ্রিম কোর্ট শুল্ক অবৈধ ঘোষণা, ট্রাম্প ১৯৭৪ আইনের ধারা দিয়ে ১৫%
- ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ, নির্বাচিত হবে স্পিকার
- জামায়াতের প্রতিবাদ: মন্ত্রীর ‘ইনকিলাব জিন্দাবাদ’ মন্তব্যে উদ্বেগ
- বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচন ১৪ এপ্রিলের আগে হবে
- এনসিপি শক্তি সঞ্চয়ে তৎপর, পদত্যাগী নেতাদের ফেরানোর উদ্যোগ
- এলডিসি উত্তরণ ২০২৯ সালে চায় সরকার, জাতিসংঘে চিঠি পাঠানো হয়েছে
- ইফতারে কোন কোন মসজিদে বিরিয়ানি দেবে জানবেন যেভাবে
- ডিরেজিস্ট্রেশন সিমে সাময়িক নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে
- ঢাবি উপাচার্য ড. নিয়াজ আহমদ খান পদত্যাগ করলেন
- প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
- রোজায় খেজুরের দাম বেড়েছে ৫০-২০০ টাকা, জাহিদি সবচেয়ে বেশি
- এমএলএসে মায়ামির প্রথম ম্যাচে লস অ্যাঞ্জেলসের কাছে ৩-০ হার
- গ্রিনল্যান্ডে হাসপাতাল জাহাজ পাঠাচ্ছেন ল্যান্ড্রির সঙ্গে: ট্রাম্প
- সংরক্ষিত নারী আসনে বিএনপিতে দৌড়ঝাঁপ, ছাত্রদল নেত্রীরা এগিয়ে
- বাইবেল অনুযায়ী মধ্যপ্রাচ্যের বড় অংশ ইসরাইলের: মাইক হাকাবি
- লালমনিরহাটে দুর্যোগ প্রস্তুতি নিয়ে দুলু মন্ত্রী মতবিনিময় সভা
- পাকিস্তান আফগানিস্তানে ড্রোন হামলা, টিটিপি আস্তানা লক্ষ্য
- জুলাই-আগস্ট গণহত্যা মামলায় সালমান-আনিসুলের সাক্ষ্য শুরু আজ
- তারেক সরকারের সামনে অর্থনীতি পুনরুজ্জীবনের বিশাল চ্যালেঞ্জ
- বগুড়ায় বিনম্র শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণ
- একুশের চেতনা আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে
- ৫২-র ভাষা আন্দোলন থেকেই মুক্তিযুদ্ধের সূচনা: প্রতিমন্ত্রী ইশরাক
- এবার রমজানে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী দিবে সরকার
- মৌলভীবাজারে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত-৩
- বিরামপুরে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা
- শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন নিয়ে ডাকসুতে অন্তর্কোন্দল
- এপ্রিল থেকে বন্ধ হচ্ছে "মেসেঞ্জার ডট কম" চলবে না ডেস্কটপেও
- ট্রাম্প ১০% বৈশ্বিক শুল্ক আরোপ, সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা
- সুইডেন নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দিল
- জুলাই সনদ ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর, মব কালচার বন্ধ করুন: এ্যানি
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- তারেক রহমানের মন্ত্রিসভা: কে পেলেন কোন মন্ত্রণালয়?
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- ভূমিকম্পে একসঙ্গে কাঁপল আরও দুই দেশ
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- বিশ্ববাজারে দাম বাড়ায় দেশে স্বর্ণ ভরিতে ৩২৬৬ টাকা বেড়েছে
- তারেক সরকারের সামনে অর্থনীতি পুনরুজ্জীবনের বিশাল চ্যালেঞ্জ
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- কীভাবে হয় সূর্যের পূর্ণগ্রহণ?
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
