রাস্তায় রাত কাটানো সেই ছেলেটি এখন ১১০ কোটি টাকার মালিক
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৬
আজ তিনি শতকোটি টাকার সম্পদের মালিক, ইউটিউবে তাঁর গান ছুঁয়েছে কোটি কোটি ভিউ। কিন্তু জনপ্রিয় কানাডীয় গায়ক ও র্যাপার এপি ধিলনের এই সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘ সংগ্রামের গল্প। সম্প্রতি জনপ্রিয় শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কাপিল শর্মা শো’–এ হাজির হয়ে নিজের জীবনের কঠিন শুরুর দিনগুলোর কথা তুলে ধরেছেন তিনি। এপি ধিলনের বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ৮৩ কোটি রুপি (প্রায় ১১০ কোটি টাকা)। অথচ কানাডায় নতুন জীবনের শুরুটা ছিল অত্যন্ত কষ্টের। নিজের মুখেই তিনি জানিয়েছেন, একসময় তাঁকে রাস্তায় রাত কাটাতে হয়েছে, আবার গ্যাস স্টেশন ও কনভিনিয়েন্স স্টোরে দীর্ঘ সময় কাজ করে পড়াশোনা চালিয়ে যেতে হয়েছে।
হোটেলে ঢুকতে না পেরে রাস্তায় রাত শোতে উপস্থাপক কাপিল শর্মার প্রশ্নের জবাবে এপি ধিলন বলেন, কানাডায় প্রথম পা রাখার পরই তিনি বড় এক ধাক্কার মুখে পড়েন। তাঁর কাছে তখন কোনো ক্রেডিট কার্ড ছিল না। ফলে হোটেল তাঁকে ঘর দিতে রাজি হয়নি। এপি ধিলনের ভাষায়, “আমি যখন প্রথম কানাডায় পৌঁছাই, তখন থাকার কোনো জায়গা ছিল না। বাবা কিছু টাকা দিয়েছিলেন, কিন্তু আমার কোনো ক্রেডিট কার্ড ছিল না। হোটেলে গিয়ে বললাম, আমার কাছে এত ক্যাশ আছে। তারা ক্রেডিট কার্ড চাইল। আমি তখনই বুঝলাম, এখানে বিষয়টা আলাদা। তারা রুম দিতে অস্বীকৃতি জানাল। আমি হোটেলের সামনেই রাস্তায় ঘুমালাম।”
এপি ধিলন আরও জানান, দীর্ঘ ভ্রমণের কারণে তাঁর ভীষণ জেট ল্যাগ ছিল। ফ্লাইট বুকিং করা এজেন্ট এমন টিকিট কেটেছিলেন, যেখানে পাঁচবার স্টপওভার ছিল। ফলে শারীরিক ও মানসিকভাবে তিনি তখন একেবারেই বিধ্বস্ত। অচেনা ভারতীয় দম্পতির সাহায্য দুই রাত রাস্তায় কাটানোর পর এক অপ্রত্যাশিত মানবিক মুহূর্ত এপি ধিলনের জীবনে বড় ভূমিকা রাখে। তিনি জানান, এক ভারতীয় তরুণী তাঁকে দেখে জিজ্ঞেস করেন, কেন তিনি বাইরে ঘুমাচ্ছেন। পুরো ঘটনা জানার পর ওই তরুণী তাঁর বয়ফ্রেন্ডকে নিয়ে এসে সাহায্য করেন। ধিলন বলেন, “ওরা আমাকে বিশ্বাস করে তাদের ক্রেডিট কার্ড দিয়ে হোটেল রুম বুক করে দেয়। ছেলেটা শুধু বলেছিল, যেন আমি কিছু ভাঙচুর না করি, না হলে টাকা কেটে নেবে। আমি ওকে আশ্বস্ত করেছিলাম। ওরা ক্যালগেরির ছিল। আজও আমি সেই দয়াটার কথা ভুলিনি।”
এই ঘটনাকে নিজের জীবনের অন্যতম টার্নিং পয়েন্ট হিসেবে দেখেন এপি ধিলন। তাঁর মতে, অচেনা মানুষের সেই সহানুভূতিই তাঁকে নতুন করে সাহস জুগিয়েছিল। গ্যাসস্টেশন থেকে বেস্ট বাই শুধু থাকার জায়গাই নয়, নিজের পড়াশোনা ও খরচ চালানোর জন্য তাঁকে করতে হয়েছে একের পর এক ছোটখাটো কাজ। কলেজে পড়ার পাশাপাশি তিনি কাজ করেছেন—গ্যাসস্টেশনে, কনভিনিয়েন্স স্টোরে, পরে ইলেকট্রনিকস রিটেইল চেইন বেস্ট বাইতে। এপি ধিলনের কথায়, “আমি দিনে ১০ থেকে ১২ ঘণ্টা কাজ করতাম, তারপর কলেজে যেতাম। ভাড়া, খাবার—সবকিছু নিজেরই সামলাতে হতো। ধীরে ধীরে আমি একটা ক্রেডিট কার্ড পাই, জীবন একটু স্থিতিশীল হয়।”
এই সময়টাকেই নিজের চরিত্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় বলে মনে করেন তিনি। তাঁর মতে, এই কঠিন দিনগুলোই তাঁকে আজকের জায়গায় পৌঁছাতে মানসিকভাবে শক্ত করেছে। গ্যারেজে বানানো ছোট স্টুডিও সংগীতচর্চার ক্ষেত্রেও শুরুটা ছিল অত্যন্ত সাধারণ। বড় কোনো স্টুডিও নয়, বরং ভাড়াবাড়ির একটি ছোট গ্যারেজেই নিজের স্বপ্নের বীজ বপন করেন এপি ধিলন।
ধিলন বলেন, “আমি যে বাড়িতে থাকতাম, সেখানে একটা ছোট গ্যারেজ ছিল। সেখানে আমি একটা ছোট ঘর বানাই প্লাইউড দিয়ে। হোম ডিপো থেকে জিনিস কিনে ১০ বাই ৬ ফুটের একটা রুম তৈরি করি। ধীরে ধীরে যন্ত্রপাতি কিনতে শুরু করি। সেখানেই আমি গান শেখা আর প্র্যাকটিস চালিয়ে যাই।” এই ছোট ঘরই একসময় তাঁর স্বপ্নের কারখানায় পরিণত হয়। সেখান থেকেই শুরু হয় ভবিষ্যতের তারকা হয়ে ওঠার যাত্রা।
‘ব্রাউন মুন্ডে’ থেকে সুপারস্টারডম সংগ্রামের দিন পেছনে ফেলে আজ এপি ধিলন আন্তর্জাতিক মঞ্চে পরিচিত নাম। তাঁর জনপ্রিয় গানের তালিকায় রয়েছে—‘ব্রাউন মুন্ডে’, ‘এক্সকিউজ’, ‘ইনসেন’, ‘উইথ ইউ’, ‘দিল নু’ ইত্যাদি। এই গানগুলো তাঁকে শুধু দক্ষিণ এশিয়ার নয়, বিশ্বসংগীতের পরিমণ্ডলেও পরিচিত করে তুলেছে। ইউটিউব ও স্ট্রিমিং প্ল্যাটফর্মে তাঁর গান নিয়মিতই মিলিয়ন ভিউ ছুঁয়েছে।
প্রেরণার গল্প এপি ধিলনের জীবনকাহিনি এখন অনেক তরুণ শিল্পীর জন্য অনুপ্রেরণার উৎস। রাস্তায় রাত কাটানো থেকে শুরু করে কোটি টাকার মালিক হওয়া—এই যাত্রা প্রমাণ করে, প্রতিভা ও অধ্যবসায় থাকলে কঠিন সময়ও জয় করা সম্ভব। নিজের গল্প শেয়ার করে এপি ধিলন বারবার বলেছেন, তিনি কখনো হাল ছাড়েননি। তাঁর ভাষায়, “আমি কখনো থামিনি। ধীরে ধীরে এগিয়েছি। আজ যেখানে আছি, সেখানে পৌঁছাতে সময় লেগেছে, কষ্ট লেগেছে। কিন্তু আমি বিশ্বাস রেখেছি।”
- এই সরকারের আমলে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বন্দর ইজারা চুক্তি হচ্ছে না
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- মৌলভীবাজারে ৬টি এয়ারগান উদ্ধার
- নির্ধারিত সময়েই ভোট: অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ ইসির
- বিতর্কিত মন্তব্যের জেরে জামায়াত আমিরের প্রার্থিতা বাতিলের দাবি
- রাষ্ট্রটাতে জং ধরে গিয়েছে, সংস্কার করে এটা ঠিক করা প্রয়োজন
- তারেক রহমানের পক্ষে নুনগোলায় উঠান বৈঠক
- বগুড়া-৪ আসনে ন্যায় ও ইনসাফের প্রতীককে বিজয়ী করার আহ্বান শিবির সভা
- ঢাকার ১৩ আসনে ৯৬ ঘন্টা সময় সভা-সমাবেশ নিষিদ্ধ
- মার্কিন হুমকিতে ভীত নয় তেহরান, পারমাণবিক ইস্যুতে অনড় আরাঘচি
- বন্দর সচল রাখতে হার্ডলাইনে সরকার
- রাস্তায় রাত কাটানো সেই ছেলেটি এখন ১১০ কোটি টাকার মালিক
- গুগল-অ্যাপলের অ্যাপ স্টোরে ছড়িয়ে পড়ছে ডিপফেক অ্যাপ, বাড়ছে উদ্বেগ
- বিশ্বকাপ ২০২৬ এ আর্জেন্টিনা-ব্রাজিল-ফ্রান্স-স্পেনের বেস ক্যাম্প
- ইরানকে নতুন ৫ কঠিন শর্ত দিলেন ট্রাম্প
- নির্বাচনি সহিংসতা নিয়ে টিআইবির প্রতিবেদন: ৩৬ দিনে ১৫ জন নিহত
- উত্তর ঢাকায় ঝড়ো প্রচার: দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- চট্টগ্রাম বন্দরে ফের লাগাতার ধর্মঘট শুরু
- প্রধানমন্ত্রীর পদত্যাগের পর আগাম নির্বাচন, সংবিধানে গণভোটও আজ
- হজের ভিসা ইস্যু শুরু আজ থেকে
- ভারত ম্যাচ বয়কট নিয়ে আইসিসি-পিসিবি বৈঠক, যোগ দিতে গেলেন বুলবুল
- ফ্যাসিস্ট সরকারের ভঙ্গুর অর্থনীতি মোকাবিলা করে স্থিতিশীলতা ফিরেছে
- ফ্যাসিস্ট সরকারের ভঙ্গুর অর্থনীতি মোকাবিলা করে স্থিতিশীলতা ফিরেছ
- ওয়াশিংটন পোস্ট সিইও উইল লুইস পদত্যাগ করলেন
- ভোটের আগে সীমান্ত দিয়ে ঢুকছে অবৈধ অস্ত্র
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- মিরপুরে ১৮ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সতর্ক সেনাবাহিনী
- চুক্তি করতে মরিয়া ইরান, দাবি ট্রাম্পের
- জনভোগান্তি বিবেচনায় শাহবাগ ছাড়ল জুলাই ঐক্য
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী শামসুজ্জোহা খানের পক্ষে প্রচারণ
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর সভাপতি হলেন নূরে আলম
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- কত মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ?
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- তিতুমীর কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- টিকিটবিহীন যাত্রী বহনে তিন রেলকর্মী বরখাস্ত
- নৌপরিবহন মন্ত্রণালয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ
- প্রতিবন্ধীদের অংশগ্রহণ ছাড়া টেকসই দেশ গড়া সম্ভব নয়: জাইমা রহমান
- ডিজিটাল লেনদেনে রেড অ্যালার্ট: ৮ ফেব্রুয়ারি থেকে কড়াকড়ি
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- শাকিব খানকে জরিমানা
- প্রভার গোসলের ভিডিও ভাইরাল (ভিডিও)
- সানি লিওনের উদ্দাম নাচ (ভিডিও)
- আসছে একুশে বইমেলার আকর্ষণ শাওন-এর প্রেমের উপন্যাস ‘আঁধার পরস্পর’
- আসিফের প্রথম সিনেমা মুক্তি পেলো আজ
- বাংলাদেশকে যে কথা বলতে বলেছিলেন সালমানের বাবা
- চিত্রনায়িকা মৌসুমী এবার রেডিও জকি
- বিয়ে আমি করবো না` কমেডি সিনেমায় নায়ক ইমন, তানহা তাসনিয়া
- মিথিলাকে সিমরন বললেন সৃজিত! কিন্তু কেন?
- ডলার দিয়ে নগ্ন বুক ছবি পোস্ট দিলেন মাইলি
- রাফেজা ইমরোজ`এর তিনটি অনবদ্য কবিতা
- ‘মিস ইন্ডিয়া ২০১৯’ সুমন রাও
- কানে ইতিহাস গড়লেন লিইনা ব্লুম
- একই অনুষ্ঠানে এসেও শাকিবের সাথে দেখা হলো না অপুর!
- রাফেজা ইমরোজের নির্বাচিত কবিতা
