রাবিতে দাম বেড়েছে খাবারের, ক্যান্টিনে কমেছে পরিমাণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ জুন ২০২২
ঈদুল ফিতরের পর থেকে দ্রব্যমূল্যের দাম বাড়ার অজুহাত দেখিয়ে চড়া মূল্যে খাবার বিক্রি করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) অভ্যন্তরের থাকা হোটেল মালিকরা। তবে বাড়েনি খাবারের গুণগত মান। এ নিয়ে প্রশাসন থেকে কোনোরকম কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায়নি। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের হল ডাইনিং ও ক্যান্টিনে দাম না বাড়লেও কমেছে খাবারের পরিমাণ। ফলে ভোগান্তিতে পড়ছেন সাধারণ শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে গিয়ে দেখা যায়, তেলের দাম বেড়ে যাওয়ার অজুহাত দেখিয়ে সব খাবারের দাম বাড়িয়েছে দোকান মালিকরা। দোকানগুলোতে পরোটা, সিঙ্গাড়া, পুরি সাত টাকা দামে বিক্রি করা হচ্ছে। যা আগে ৫-৬ টাকা বিক্রি করা হতো। ঈদের আগে খিচুড়ি ও ভাত যথাক্রমে ১৫ ও ১০ টাকা করে প্লেট বিক্রি হলেও, এখন তা ২০ ও ১৫ টাকায় বিক্রি হচ্ছে। সব ধরনের তরকারিতেও রাখা হচ্ছে চড়া দাম।
ঈদের পর থেকে শহীদ জিয়াউর রহমান হলের সামনে বাবুর হোটেলে সব কিছুই চড়া দামে বিক্রি করছেন বিক্রেতা। তার দোকানের পাশেই স্টেশন বাজারে ভাতের প্লেট ১০ টাকা বিক্রি করা হলেও তিনি বিক্রি করছেন ১৫ টাকা প্লেট। হাফ প্লেট ভাতের দাম আগের মতো ৫ টাকা করে রাখা হলেও তার পরিমাণ কমিয়ে ফেলা হয়েছে। এক পিস মাছের দাম আগে যেখানে রাখা হতো ৩৫-৪০ টাকা, এখন ৫৫-৬০ টাকা রাখা হচ্ছে। মুরগির ক্ষেত্রেও ১০-১৫ টাকা বাড়িয়ে বিক্রি করছেন তিনি।
শিক্ষার্থীদের অভিযোগ, তেলের দামসহ কিছু দ্রবের দাম বেড়েছে কিন্তু শাকসবজি ও চালের দাম আগের মতোই আছে। দোকানিরা খাবারে দাম বাড়ালেও গুণগত মান ও পরিমাণ বাড়ায়নি। এতে করে বিভিন্ন সময়ে দাম ও মান নিয়ে দোকানিদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ছেন শিক্ষার্থীরা।
এদিকে বিশ্ববিদ্যালয়ের ১৭টি হলের ডাইনিং ও ক্যান্টিনে দাম না বাড়ালেও খাবারের গুণগত মান ও পরিমাণ আগের তুলনায় অনেকাংশে কমিয়ে ফেলা হয়েছে। ফলে শিক্ষার্থীরা পেট ভরে খাবার খেতে পারছে না।

লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মিলন বলেন, ‘দ্রব্যমূল্য বাড়ার অজুহাত দেখিয়ে দাম বাড়িয়েছে ক্যাম্পাসে অবস্থানরত সব দোকানিরা। খাবারের মূল্য নির্ধারিত না থাকায় নিজেদের ইচ্ছেমতো দাম নিচ্ছে তারা। ক্যাম্পাসের বটতলায় মিজানের দোকানে যে ভাত ১০ টাকা প্লেট, টুকিটাকিতে সে ভাত ১৫ টাকা। দুটি পরোটা আর ভাজি ২৪ টাকা যা আগে ১৫ টাকায় পাওয়া যেত। এত চড়া দামে খাবার কিনে খাওয়া আমাদের মতো সাধারণ শিক্ষার্থীদের জন্য খুবই কষ্টকর।’
দোকানগুলোতে প্রশাসনের নিয়মিত মনিটরিংয়ের অভাবে দোকানিরা ইচ্ছেমতো দাম নিচ্ছে জানিয়ে গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আশিকুল ইসলাম ধ্রুব বলেন, প্রশাসন যদি নিয়মিত দোকানগুলো মনিটরিং করতো তাহলে শিক্ষার্থীরা অনেকটাই রেহাই পেতো। একজন সাধারণ শিক্ষার্থীর জন্য একবেলায় খাবারে ৫০-৬০ টাকা খরচ পড়ে যায়। যা খুবই কষ্টসাধ্য ব্যাপার।’
বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের বাবু হোটেলের মালিক মো. বাবু মিয়া জাগো নিউজকে বলেন, ‘শিক্ষার্থীদের কথা চিন্তা করে দাম বেশি বাড়ায়নি। ভাতের দাম ১৫ টাকা করে বিক্রি করছিলাম। তবে এখন থেকে আবার ১০ টাকা করে বিক্রি করবো। জিনিসের দাম বেড়ে যাওয়ায় মাছ মুরগির দাম তুলনামূলক কিছুটা বেশি নেওয়া হচ্ছে।’

টুকিটাকি চত্বরের মনির নামের হোটেল মালিক জাগো নিউজকে বলেন, ‘দামের ঊর্ধ্বগতির সঙ্গে আমাদের লোকসান হলেও ব্যবসা চালিয়ে যেতে হয়। লোকসান করেও আমরা ব্যবসা করছি। তবে দাম বাড়ালেও আগের মতো আমাদের ব্যবসা হচ্ছে না। আগে শিক্ষার্থীরা বেশি খরচ করতো। এখন দাম বাড়ার ফলে তারাও খরচ কমিয়ে দিয়েছে। আমাদের খাবারের মান ভালো তবুও আমরা আগের মতো ব্যবসা করতে পারছি না।’
বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক জাগো নিউজকে বলেন, ‘আমি এরইমধ্যে বিষয়টি জেনেছি। ঈদের আগে খাবারের দোকানগুলোতে মূল্য তালিকা করে দেওয়া হয়েছে তা অনেকেই মানছে না। প্রক্টোরিয়াল টিমকে নিয়ে আমরা আলোচনায় বসবো। আলোচনা শেষে আমরা দোকানগুলোতে অভিযান চালাবো এবং তা বন্ধে পদক্ষেপ নেওয়া হবে।’
- তারেক সরকারের সামনে অর্থনীতি পুনরুজ্জীবনের বিশাল চ্যালেঞ্জ
- বগুড়ায় বিনম্র শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণ
- একুশের চেতনা আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে
- ৫২-র ভাষা আন্দোলন থেকেই মুক্তিযুদ্ধের সূচনা: প্রতিমন্ত্রী ইশরাক
- এবার রমজানে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী দিবে সরকার
- মৌলভীবাজারে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত-৩
- বিরামপুরে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা
- শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন নিয়ে ডাকসুতে অন্তর্কোন্দল
- এপ্রিল থেকে বন্ধ হচ্ছে "মেসেঞ্জার ডট কম" চলবে না ডেস্কটপেও
- ট্রাম্প ১০% বৈশ্বিক শুল্ক আরোপ, সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা
- সুইডেন নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দিল
- জুলাই সনদ ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর, মব কালচার বন্ধ করুন: এ্যানি
- বিশ্ববাজারে দাম বাড়ায় দেশে স্বর্ণ ভরিতে ৩২৬৬ টাকা বেড়েছে
- একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের শ্রদ্ধা
- জামায়াত আমির প্রথমবার শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন
- প্রথম প্রহর থেকে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল
- লেবাননে ইসরাইলি হামলায় ১২ নিহত, হিজবুল্লাহ কমান্ডারসহ
- ভূমিকম্পে একসঙ্গে কাঁপল আরও দুই দেশ
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- তারেক রহমানের মন্ত্রিসভা: কে পেলেন কোন মন্ত্রণালয়?
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- ত্রয়োদশ নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও স্বচ্ছ ছিলঃ সিইসি
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
