রাতের ঢাকা ব্যাটারি রিকশার দখলে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৩
সন্ধ্যা হতেই অলিগলি থেকে বেরিয়ে মূল সড়কে ♦ জরিমানা করে ছেড়ে দেয় পুলিশ ♦ একমাত্র পুলিশ চাইলে বন্ধ করতে পারে : ডিএসসিসি ♦ অভিযান অব্যাহত রয়েছে : পুলিশ
রাতের ঢাকা থাকে ব্যাটারিচালিত রিকশার দখলে। সন্ধ্যা হতে অলিগলি থেকে বেরিয়ে মূল সড়ক দাপিয়ে বেড়ায় এসব রিকশা। দিনের বেলায় মূল সড়কে পুলিশের নজরদারি থাকায় এসব রিকশার উপস্থিতি কম দেখা যায়। মাঝেমধ্যে পুলিশ ব্যাটারিচালিত রিকশা ধরলেও জরিমানা করে ছেড়ে দেয়। এসব রিকশার নিয়ন্ত্রণহীন চলাচলের কারণে প্রতিদিনই কোথাও না কোথাও দুর্ঘটনা ঘটছে। অবৈধ এসব রিকশা নিয়ন্ত্রণে সিটি করপোরেশন মাঝেমধ্যে অভিযান পরিচালনা করলেও সড়কে এর কোনো প্রভাব নেই। সিটি করপোরেশন বলছে, একমাত্র পুলিশ চাইলে ব্যাটারিচালিত রিকশা বন্ধ করা সম্ভব।
জানা যায়, ২০১৪ সালে ঢাকা ও চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ দেন হাই কোর্ট। এরপর ২০১৭ সালে এসব পরিবহন বন্ধে আরেক দফা নির্দেশনা আসে হাই কোর্টের। ২০২১ সালের ১৫ ডিসেম্বর অটোরিকশা বন্ধ ও আমদানি নিষিদ্ধ করে আবারও নির্দেশনা দেন হাই কোর্ট। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ২০২১ সালের ২০ জুন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসব রিকশা-ভ্যান বন্ধের নির্দেশ দেন। বিভিন্ন সময় সিটি করপোরেশনও এগুলো বন্ধে অভিযান পরিচালনা করে আসছে। সরেজমিন ঘুরে দেখা গেছে, রাতের বেলায় নিষিদ্ধ ব্যাটারিচালিত রিকশায় সয়লাব রাজধানীর মূল সড়ক। অবৈধ ব্যাটারিচালিত রিকশা চলাচল করতে দেখে পুলিশ আটক করলেও বাহনগুলোর চলাচল অব্যাহত রয়েছে। রাজধানীর পল্টন, গুলিস্তান, মতিঝিল, আরামবাগ, যাত্রাবাড়ী, সদরঘাট, মালিবাগসহ কয়েকটি সড়কে রিকশা চলাচল করতে দেখা গেছে। রামপুরা, খিলগাঁও, বাড্ডা, নয়াবাজার, মিরপুর, মোহাম্মদপুর, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট, কামরাঙ্গীর চর, চকবাজার, নাজিরাবাজার, কমলাপুর, সায়েদাবাদ, দনিয়া, শনির আখড়াসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্যাডেল রিকশায় মোটর ও ব্যাটারি লাগিয়ে চলাচল করছে। এলাকার মোড় দখল করে নিয়েছে বাহনটি। শুধু তা-ই নয়, রাতে অন্য যানবাহন না থাকায় যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে বাড়তি ভাড়াও। রাতে অন্যান্য গাড়ির চাপ কমে গেলে ব্যাটারিচালিত এসব রিকশা নামতে থাকে। চলতে থাকে সব রুটেই। কোনো রুটেই বাধা নেই তাদের যেতে। আর রাতের বেলা বাস ও সাধারণ রিকশার সংখ্যা কম থাকায় ব্যাটারিচালিত এসব রিকশার কদর বেড়ে যায়। অদক্ষতার কারণে কখনো চালক, কখনোবা পথচারী শিকার হন দুর্ঘটনার। এ ছাড়া এসব যানে ব্যবহৃত হচ্ছে অবৈধ বিদ্যুৎ। এভাবে কয়েক লাখ ব্যাটারি চার্জ দেওয়া হচ্ছে গ্যারেজে। এতে কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। আর লাভবান হচ্ছেন অসাধু অটোরিকশার মালিকরা। রামপুরার অটোরিকশাচালক রশিদ মিয়া বলেন, ‘মালিকে চালায়, তাই আমরা চালাই। মালিক বলে রিকশা তুই নিয়া যা। যা কিছু হয়, আমরা দেখব।’ পুলিশ জব্দ করে কি না জানতে চাইলে এই চালক বলেন, ‘পুলিশে ধরে। কয়েক দিন আগেই ধরা খাইছি। ৭২০ টাকা দিয়া ছাড়ায় নিয়া আসছি।’
এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. রাসেল সাবরিন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘প্যাডেলচালিত রিকশার নিবন্ধন করপোরেশনের রাজস্ব শাখা করে থাকে। ব্যাটারিচালিত রিকশা নিবন্ধনের বাইরে। এসব রিকশার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। শুধু ২০২২ সালে এসব অবৈধ রিকশার বিরুদ্ধে ৪৭টি অভিযান পরিচালিত হয়েছে। এ অভিযানে ২৬২টি ব্যাটারিচালিত রিকশা ধ্বংস করেছি। এ ছাড়া ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করেছি।’ তিনি বলেন, ‘আমাদের জনবল সংকট রয়েছে। করপোরেশনে একজন ম্যাজিস্ট্রেট রয়েছেন। তাকে দিয়ে সব অভিযান পরিচালনা করতে হচ্ছে। এই একজনকে দিয়ে তো প্রতিদিন রিকশার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা সম্ভব নয়। এর পরও অভিযান অব্যাহত রেখেছি।’
এই কর্মকর্তা আরও বলেন, সিটি করপোরেশনের পাশাপাশি পুলিশকেও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। পুলিশ চাইলে এসব অবৈধ ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশা বন্ধ করতে পারে।
এ প্রসঙ্গে পুলিশের ঢাকা দক্ষিণের যুগ্ম-কমিশনার এস এম মেহেদী হাসান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এ অভিযানে অবৈধ রিকশা দুই ধরনের শাস্তির আওতায় আনা হয়। প্রথমত রিকশা থেকে ব্যাটারি খুলে ফেলা হয়। দ্বিতীয়ত ডাম্পিং করা হয়।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জরিমানা আদায় করা আমাদের নিয়মে নেই। কেউ করে থাকলে আইনের ব্যত্যয় করেছেন তিনি। বিষয়টি খতিয়ে দেখা হবে।’
- একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের শ্রদ্ধা
- জামায়াত আমির প্রথমবার শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন
- প্রথম প্রহর থেকে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল
- লেবাননে ইসরাইলি হামলায় ১২ নিহত, হিজবুল্লাহ কমান্ডারসহ
- ভূমিকম্পে একসঙ্গে কাঁপল আরও দুই দেশ
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিধ্বস্ত অর্থনীতিতে জনগণের প্রত্যাশা পূরণ করব: মির্জা ফখরুল
- সৌদি-বাংলাদেশ: ৩ ঘণ্টার ব্যবধান, কিন্তু ঈদে কেন ১ দিনের পার্থক্য?
- শিক্ষা নিয়ে দলীয় রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব শিক্ষা দিয়ে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, ১১৯৪ আহত
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- এআই স্বাস্থ্য তথ্যে ভুল, বিভ্রান্তির ঝুঁকি বাড়ছে
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক শর্ম
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- দাড়ি ছাঁটলে জেল! কঠোর হচ্ছে তালেবান শাসন, বিপাকে নাপিতরা
- রমজানেই শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি
- অলিম্পিকের ১৫৫ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- যাত্রাবাড়ীর ২ আবাসিক হোটেলে চলছে রমরমা দেহ ব্যবসা
- মাতুয়াইল ডিপিডিসির লাইন ম্যানের অবৈধ ‘সাব-স্টেশন’ ব্যবসা!
- গুলশানে ২টি স্পা সেন্টারের আড়ালে চলছে অবৈধ দেহ ব্যবসা!
- যাত্রবাড়ীর আড়ত থেকে রঙ মেশানো মাছ জব্দ
- ইফতারে পথচারীদের মাঝে ফ্রি পানি বিতরণ
- গ্রীন লাইনের হেলপারের অশোভন আচরণ!
- তরুণ-তরুণীদের ফ্ল্যাটমুখী ডেটিং!
- ভাড়ায়চালিত বাইকে কতটা নিরাপদ মেয়েরা?
- সারের দাম কমানোয় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে মহানগর কৃষকলীগ
- আশুলিয়ায় স্ত্রীকে ঘাড় মটকে হত্যার দায় স্বীকার
- পাসপোর্ট বিড়ন্বনায় খোকা পরিবার, খালেদা জিয়ার সিদ্ধান্তের অপেক্ষা
- গুলশানে মেরিনা বিউটি সেলুন অ্যান্ড স্পার নামে চলছে অবৈধ দেহব্যবসা
- ঢাকার জুরাইন কবরস্থানে দাফন করা হবে খোকাকে
- পুলিশের উদাসিনতায় পল্লবীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবণতি
- সদরঘাটে ৫০ কোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক ৩
