শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ২ ১৪৩২   ২৬ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২১৭

রাজাপুরে সাংবাদিকদের সাথে দেশের অগ্রগতির বিষয়ে প্রেস ব্রিফিং

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০১৯  

দেশের উন্নয়ন ও অগ্রগতি বিষয়ে জনগণকে অবহিত ও সম্পৃক্তকরণের লক্ষে ঝালকাঠির রাজাপুর উপজেলার সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেছেন ঝালকাঠি জেলা তথ্য অফিস। বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে জেলা তথ্য অফিস আয়োজিত প্রেস ব্রিফিং এ আলোচনা করেন ঝালকাঠি জেলা তথ্য অফিসার মোঃ রিয়াদুল ইসলাম।

তিনি প্রেস ব্রিফিং এর মাধ্যমে সরকারের বিভিন্ন নীতিমালা এবং উন্নয়ন কর্মকান্ড প্রত্যন্ত এলাকায় জনসাধারনের মাঝে তুলেধরার জন্য জেলা তথ্য অফিস প্রচার কাজ বাস্তবায়ন করে আসছে ! তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকারের আমলে জিডিপি প্রবৃধের হার বেড়ে ৭.৮৬ % দারিয়েছে , মাতাপিছু বার্ষিক আয় ৬৮৬ থেকে বৃদ্ধি পেয়ে ১৭৫২ মার্কিন ডলারে দারিয়েছে ,

বিদ্যুৎ উৎপাদন ৫ হাজার মেগাওয়াট থেকে বেড়ে ১৭ হাজার মেগাওয়াটে দারিয়েছে , সফল উৎক্ষেপন হয়েছে বঙ্গবন্ধু -১ স্যাটালাইট। সামাজিক নিরাপত্তা বেষ্ঠনির আওতায় ১১৮ টি সামাজিক সুরক্ষা কর্মসূচি চালু করা হয়েছে , জনকল্যাণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ টি বিশেষ উদ্যোগসহ আন্তর্জাতিক পর্যায়ে দেশের সীকৃতি, সাফল্য, পুরুস্কার ও মুক্তিযোদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক টেকসই উন্নত বাংলাদেশ বিনির্মাণের উদ্দিস্যে ঝালকাঠি জেলা তথ্য অফিস বিশেষ উদ্যোগের ব্র্যাডিং প্রচার এবং উন্নয়ন কর্মকান্ড এ প্রেস ব্রিফিং এর মাধ্যমে স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের জনসাধারনের মাঝে প্রচারের জন্য তুলে ধরেন।

এই বিভাগের আরো খবর