রাজস্ব আদায়ে উদ্যোগ বেশি, সফলতা কম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২৪
গত এক দশকে নিবন্ধিত করদাতার সংখ্যা যে হারে বেড়েছে, সে হারে রাজস্ব আদায় বাড়েনি। ফলে দেশের কর-জিডিপি অনুপাত অনেক নিচে অবস্থান কছে।
এতে অর্থনৈতিক উন্নয়ন ধারাকেও নিজস্ব সম্পদ-নির্ভর করা যাচ্ছে না। বিদেশি ঋণের ওপর নির্ভর করতে হচ্ছে।
আগের ২০২৩-২৪ অর্থবছরে রাজস্ব বোর্ডের মাধ্যমে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল তিন লাখ ৮২ হাজার ৬৭৮ কোটি টাকা। একই সময়ে টিআইএনের সংখ্যা ছিল এক কোটি পাঁচ লাখ। আর এক দশক আগে অর্থাৎ ২০১৪-১৫ অর্থবছরে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল এক লাখ ৩৫ হাজার ৭০০ কোটি টাকা। টিআইএন সংখ্যা ছিল ১৬ লাখ ৫১ হাজার। ১০ বছরের ব্যবধানে রাজস্ব আদায় বেড়ে তিনগুণ হয়েছে। অন্যদিকে টিআইএন বেড়ে হয়েছে ছয়গুণ।
তথ্য অনুযায়ী, ২০১৪-১৫ অর্থবছরে টিআইএন ছিল ১৬ লাখ ৫১ হাজার, পাঁচ বছর পর ২০১৮-১৯ অর্থবছর টিআইএন বেড়ে হয় ৪১ লাখ ১৯ হাজার। আর পরের পাঁচ বছরে টিআইএন বেড়ে এক কোটি পাঁচ লাখে পৌঁছে।
রাজস্ব আদায়ের চিত্র পর্যালোচনা করলে দেখা যায়, টিআইএনের মতো রাজস্ব বাড়েনি। তথ্য অনুযায়ী,২০১৪-১৫ অর্থবছরে রাজস্ব আদায় হয় এক লাখ ৩৫ হাজার ৭০০ কোটি টাকা। পাঁচ বছরে ২০১৯-২০ অর্থবছরে রাজস্ব বেড়ে দাঁড়ায় দুই লাখ ১৬ হাজা ৪৫১ কোটি টাকা। পরের পাঁচ বছরে বেড়ে সর্বশেষ ২০২৩-২৪ রাজস্ব আদায় দাঁড়ায় তিন কোটি ৮২ লাখ ৬৭৮ হাজার টাকা।
গত এক দশকে সরকারি কাজে সেবা নিতে ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর বা টিআইএন নম্বর বাধ্যতামূলক করা হয়। এতে নিবন্ধিত করদাতার সংখ্যা বাড়ে। এটিকে রাজস্ব বৃদ্ধির কৌশল মনে বলে মনে করে তৎকালীন সরকার। কিন্তু তারপরও রাজস্ব বাড়েনি, বাড়েনি আয়কর আদায়। ফলে যে সব খাতে টিআইএন বাধ্যতামূলক করা হয়, সেসব ক্ষেত্রে আয়কর রিটার্ন বাধ্যতামূলক করা হয়।
বাংলাদেশের অর্থনীতির ওপর শ্বেতপত্র প্রণয়ন কমিটির মতে, বেশি প্রবৃদ্ধি দেখানোর কারণে মোট দেশজ উৎপাদন বাড়িয়ে দেখানো হয়েছে। কিন্তু রাজস্ব বাড়িয়ে দেখানোর সুযোগ না থাকার কারণে এ অঞ্চলে সবচেয়ে কম রাজস্ব-জিডিপি অনুপাতের দেশে পরিণত হয়েছে বাংলাদেশ। পাশাপাশি রাজস্ব আদায় ও মোট দেশজ উৎপাদনের বড় ধরনের অসঙ্গতি সামনে এসেছে।
বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা-২০২৪ অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে মোট দেশজ উৎপাদন (জিডিপি) ছিল ৫০ লাখ ৪৮ হাজার কোটি ২৭ লাখ টাকা। সেই হিসাবে রাজস্ব আদায় হয় জিডিপির ৮ শতাংশেরও নিচে। এ কারণে নিজস্ব সম্পদ দিয়ে দেশের উন্নয়ন চাহিদা মেটানো সম্ভব হয় না, বিদেশি ঋণের দ্বারস্থ হতে হয়। আবার অভ্যন্তরীণ উৎস থেকেও ঋণ নিতে হয়।
আগের সরকারগুলোর আমলে সবসময়ই রাজস্ব আদায়ের নানা উদ্যোগের কথা বললেও বা উদ্যোগ নিলেও রাজস্ব আদায়ের গতিতে বড় পরিবর্তন হয়নি। রাজস্ব আদায়ে নতুন সময়-পুরোনো সময় বলে কোনো কথা নেই । সবসময়ই রাজস্ব আদায়ের প্রত্যাশা থাকে বলে মনে করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল মজিদ।
তিনি বাংলানিউজকে বলেন, রাজস্ব আদায়ের বৃদ্ধি নির্ভর করে দেশের অর্থনীতি এবং রাজস্ব বোর্ড প্রশাসন, অনুশাসন ও সুশাসনের ওপর। ৫ আগস্টের পর দেশ সোনার খনিতে পরিণত হয়ে গেছে, আর রাজস্ব বাড়বে, আর না বাড়লে দুঃখ প্রকাশ করতে হবে, এমন নয়। চেষ্টা চলছে। রাজস্ব আদায় প্রক্রিয়া একটি ধারাবাহিক প্রক্রিয়া। রাজস্ব আদায়ে আগে যেমন ব্যর্থতা ও দক্ষতা ছিল, সে অবস্থায় ধারাবাহিকতা রক্ষা হচ্ছে।
তিনি আরও বলেন, নাটকীয়ভাবে পরিবর্তন হবে- এমন কোনো সুযোগ এখানে, এভাবে নেই। আর অর্থনীতি থেকে যে রাজস্ব আদায় হবে, অর্থনীতি তো সেইভাবে চাঙ্গা হয়নি বা হচ্ছে না। কিংবা চাঙ্গা হওয়ার পথে রয়েছে নানা সমস্যা। তাছাড়া দুই মাস ধরে একটি আন্দোলন গেলো সেই সময় উৎপাদন সব কিছু বন্ধ ছিল। এতে কিছুটা ক্ষতি হয়েছে। সরকার পতনের কারণে ব্যবসা-বাণিজ্যে সব কিছু কমে গেছে। তারপর ডলারের দাম বেড়ে যাওয়ার ফলে আমদানি ধীর হয়েছে, রপ্তানিও হয়েছে ধীর।
মুহাম্মদ আব্দুল মজিদ বলেন, ব্যাংকগুলো থেকে টাকা লুট হওয়ার কারণে ব্যাংকিং খাত আর সক্ষমতার সঙ্গে কার্যক্রম চালাতে পারছে না। সরকারকে বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে চালাতে হচ্ছে। এ রকম একটি পরিস্থিতিতে অর্থনীতি ভালো নেই। অর্থনীতি ভালো না হলে রাজস্ব আদায় করা যাবে না।
রাজস্ব আদায় বাড়াতে উদ্যোগ নেওয়া হচ্ছে, সব সময় নেওয়া হয়। ভবিষ্যতেও উদ্যোগ নেওয়া হবে। কিন্তু রাজস্ব রাতারাতি বাড়বে, এমন বিষয় নয়। সুতরাং আগের সরকারের উদ্যোগ ভালো ছিল বা এই সরকারের সময়ে নেওয়া উদ্যোগ খারাপ হচ্ছে— এভাবে কথা বলার সুযোগ নেই, মনে করেন এনবিআরের সাবেক এ চেয়ারম্যান।
তিনি বলেন, নতুন সরকারের সময় কিছু প্রশাসনিক উদ্যোগ নেওয়া হয়েছে সেগুলো অব্যাহত আছে। এর ফলও চটজলদি পাওয়ার কোনো বিষয় নয়, এ ধরনের ভাবারও স্কোপ (সুযোগ) নেই। কারণ চলমান অর্থনীতি থেকে রাজস্ব আসছে। চলমান অর্থনীতিতে যদি না সমস্যা থাকে, আয়-উপার্জন যদি ভালো থাকে, আমদানি-রপ্তানি যদি ভালো থাকে, তাহলে সেটি হবে।
রাজস্ব আদায়ে প্রতিবার একটি উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য ঠিক করা হয়। আর প্রতিবছরই সেই লক্ষ্য অর্জন ব্যর্থ হয়। মাঝপথে কমিয়ে আবার লক্ষ্যমাত্রা ঠিক করতে হয়।
এ বিষয়ে মুহাম্মদ আব্দুল মজিদ বলেন, অর্থনীতি যদি চাঙ্গা হয় তাহলে রাজস্ব আদায় বাড়বে, অর্থনীতি যদি ভালো থাকে, তাহলে রাজস্ব বাড়বে। আর আগের সরকারের সময়ে অনুশাসন, প্রশাসন, সুশাসনের কারণে যেসব ক্ষতি হতো, তা যদি থামানো যায়, তাহলে ধীরে ধীরে উন্নতি হবে। এক মাস বা দুই মাসের রাজস্ব আদায়ের পরিমাণ সম্পর্কে মন্তব্য করা যাবে না। আরও সময় লাগবে।
- ৩৮ বছর ইমামতি শেষে ফুলসজ্জিত গাড়িতে ইমামের রাজকীয় বিদায়
- নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সারজিস আলমকে শোকজ
- সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের পিঠা উৎসব
- নির্বাচন কমিশন নিরপেক্ষ না হলে নির্বাচন সুষ্ঠু হবে না: সুজন
- বাঁধন ঢাকা উত্তর জোনের কার্যকরী পরিষদ-২০২৬ গঠিত
- বাঁধন ঢাকা উত্তর জোনের কার্যকরী পরিষদ-২০২৬ গঠিত
- বাংলাদেশকে সরিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করল আইসিসি
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন
- ১১-২০ গ্রেডে বিশেষ বেতন ও সুবিধা, সচিবদের জন্য বিশেষ ধাপ
- প্রাথমিক শিক্ষাকে অগ্রাধিকার দেবে বিএনপি: তারেক রহমান
- গাজায় পর্যটন ও শিল্পনগরী: ট্রাম্প জামাতার মাস্টারপ্ল্যান
- ভারত-ইইউ ‘সবচেয়ে বড় চুক্তি’ ঘোষণা আসতে পারে ২৭ জানুয়ারি
- ভারতের সঙ্গে বিএনপির চুক্তির অভিযোগ রাজনৈতিক অপপ্রচার: মাহদী আমিন
- কুমিল্লায় এসএমএস ফিডস কোম্পানির পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত
- হাসিনা আপার রেখে যাওয়া কর্মী-সমর্থকদের পাশে আছি: মির্জা ফখরুল
- এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভায় ডিম ও ময়লা পানি নিক্ষেপ
- জামায়াত কখনো সরকারে গিয়ে কাজ করেনি, বিএনপি পরীক্ষিত দল: ফখরুল
- শিশুসন্তানকে হত্যার পর গলায় দড়ি দিলেন ছাত্রলীগ নেতার স্ত্রী
- বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ: প্রধান উপদেষ্টা
- গোবিপ্রবিতে বিএমবি ডিবেটিং ক্লাবের অর্ধযুগ পূর্তি উদযাপন
- নানা আয়োজনে বুটেক্সে সরস্বতী পূজা উদযাপন
- শীত শেষের আগেই উত্তপ্ত সবজির বাজার, ক্রেতারা অসন্তুষ্ট
- কুরআন-সুন্নাহভিত্তিক রাষ্ট্র গঠনে ইসলামিক ফ্রন্টের প্রচারণা
- রাবি ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- হাদি হত্যার বিচার দাবিতে তিতুমীর কলেজে বিক্ষোভ মিছিল
- প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা কবে, যা বলল অধিদপ্তর
- দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব নিয়ে উদ্বিগ্ন মার্কিন রাষ্ট্রদূত
- নির্বাচনি প্রচারে এনআইডি এবং ব্যক্তিগত তথ্য সংগ্রহ নিষিদ্ধ: ইসি
- ‘হ্যাঁ’ ভোট মানেই গণতান্ত্রিক-মানবিক বাংলাদেশ: আলী রীয়াজ
- নির্বাচন সামনে রেখে ১০ ও ১১ ফেব্রুয়ারি ছুটি ঘোষণা
- এসএসসি পরীক্ষা ২০২৬: ঢাকা বোর্ডের নতুন সিদ্ধান্ত
- প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা কবে, যা বলল অধিদপ্তর
- আমিরাতের শারজায় হাজী মোহাম্মদ আবুল বশর সিআইপি কে সম্বর্ধনা
- ১১-২০ গ্রেডে বিশেষ বেতন ও সুবিধা, সচিবদের জন্য বিশেষ ধাপ
- সরকারি পরিচয় ভাঙিয়ে প্রতারণা, গ্রেপ্তার শামীম ওসমান
- লাকসামে চেয়ার মার্কার নির্বাচনী অফিস উদ্বোধন
- নানা আয়োজনে বুটেক্সে সরস্বতী পূজা উদযাপন
- হাদি হত্যার বিচার দাবিতে তিতুমীর কলেজে বিক্ষোভ মিছিল
- নরসিংদী-২ আসনে ধানের শীষ প্রতীক পেলেন ড. মঈন খান
- রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা–জামায়াত বৈঠক সন্ধ্যায়
- মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- হাসিনা আপার রেখে যাওয়া কর্মী-সমর্থকদের পাশে আছি: মির্জা ফখরুল
- বিয়ে করলেন এক সময়ের আলোচিত নায়িকা শাকিবা
- ডা. রফিকুল ইসলাম বাচ্চুর সুস্থতায় শ্রীপুরে দোয়া মাহফিল
- ৪০তম FOBANA কনভেনশন একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করবে
- শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে রাকসুর বিক্ষোভ
- ঈদে আসছে ‘মাওলা’এক যুগ পরে অ্যালবাম নিয়ে ফিরছেন বালাম
- করাচির গুল প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড: এক দোকানেই মিলল ৩০ মরদেহ
- চ্যাটজিপিটিতে বয়স অনুমান ফিচার চালু করছে ওপেনএআই
- যশোর-১ আসনে ধানের শীষ প্রতীক পেলেন নুরুজ্জামান লিটন
- ভাবির গোসলের ভিডিও ধারণ করে চাঁদা দাবি
- টাকার মান কমানো হবে না: অর্থমন্ত্রী
- পেঁয়াজের দাম বাড়ছেই!
- দেশে ছাগল কমে গরুর সংখ্যা বেড়েছে
- বিনা সুদে ১১৯৯ টাকার কিস্তিতে নতুন প্রাইভেট কার !
- তিন কোটি যুবকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে: অর্থমন্ত্রী
- ৫,২৩,১৯০ কোটি টাকার বাজেট
- আরও ৭০০ কোটি টাকার ভ্যাট ফাঁকি ধরা পড়ল গ্রামীণফোনের
- ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্প কর্মকর্তাদের প্রশিক্ষণ
- গোপন পিন ও এটিএম কার্ড ছাড়াই টাকা মিলবে বুথে
- শিগগিরই পেঁয়াজের মূল্য ক্রয় ক্ষমতার মধ্যে আসবে: শিল্পমন্ত্রী
- আগামী ১ ও ২ জুন খোলা থাকবে ব্যাংক
- মিল্ক ভিটার দুধ ও দুগ্ধজাত পণ্যের দাম বাড়লো
- বিটিআরসিকে ২০০ কোটি টাকা দেবে গ্রামীনফোন
- প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত
