রাজশাহী সিটি কর্পোরেশনের আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠান-রাসিক মেয়র
রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২৩
প্রধানমন্ত্রীর জনসভা সফল হওয়ায় প্রান্তিক জনগোষ্ঠীর নেত্রীবৃন্দকে রাসিক মেয়রের ধন্যবাদ জ্ঞাপন-রাজশাহীতে বঙ্গবন্ধু কন্যা,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জনসভা সফল হওয়ায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের সিডিসি টাউন ফেডারেশন,সিএইচডিএফ, ক্লাস্টার ও সিডিসি নেত্রীবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচএম খায়রুজ্জামান লিটন।
৫ ফেব্রুয়ারি রবিবার দুপুরে নগর ভবনের গ্রিনপ্লাজায় রাজশাহী সিটি কর্পোরেশনের আয়োজিত মতবিনিময় সভা ও ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে এই ধন্যবাদ জ্ঞাপন করেন সিটি মেয়র। অনুষ্ঠানের শুরুতে সিডিসি টাউন ফেডারেশন, সিএইচডিএফ,ক্লাস্টার ও সিডিসি নেত্রীবৃন্দকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এবং মেয়রপত্নী বিশিষ্ট সমাজসেবী ও নারী নেত্রী শাহীন আকতার রেণী।প্রত্যেকের হাতে হাতে ফুল তুলে দেন তাঁরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র এ.এইচএম খায়রুজ্জামান লিটন বলেন,২৯ জানুয়ারি গোলাপী ক্যাপ পরে সকালেই জনসভার মাঠে প্রবেশ করেন সিডিসির সদস্যরা।গোটা মাঠ গোলাপী ও রঙিন বর্ণাঢ্য মাঠে পরিণত হয়।সেদিন রাজশাহীতে নারীরা গোলাপী বিপ্লব করে দেখিয়ে দিয়েছেন।প্রধানমন্ত্রীর ঐতিহাসিক জনসভা সফল করতে স্বতঃর্ফূত অংশগ্রহণ করায় সিডিসি টাউন ফেডারেশন,সিএইচডিএফ,ক্লাস্টার ও সিডিসি নেত্রীবৃন্দসহ সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য খায়রুজ্জামান লিটন বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নারীবান্ধব প্রধানমন্ত্রী। তিনি নারীদের জন্য,দেশবাসীর জন্য যা করে দেখালেন,তা তুলনাহীন।শিক্ষাপ্রতিষ্ঠান সহ সব জায়গায় এখন সন্তানের পিতার নামের পাশাপাশি মায়ের নাম লেখা হয়।নারীদের এই সম্মান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাসিক মেয়র বলেন,বর্তমান সরকার বিভিন্ন ভাতা চালু রেখেছে।সারাদেশে সিটি কর্পোরেশন এলাকার বাইরে বিধবাভাতাও প্রচলন আছে। সিটি এলাকায় এ ভাতাটি যেন চালু হয় সে বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানাবো।
খায়রুজ্জামান লিটন আরো বলেন,প্রান্তিক জনগোষ্ঠী জীবনমান উন্নয়ন প্রকল্পটি বিগত সময়ে বন্ধ হয়ে যাচ্ছিল।মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করে প্রকল্পের কার্যক্রমকে অব্যাহত রাখা সম্ভব হয়েছে।
মেয়র আরো বলেন,ভবিষ্যতে আপনাদের সংগঠিত তহবিল দিয়ে ব্যাংক গঠন কার্যক্রম এগিয়ে চলেছে।নারীর ক্ষমতায়ন,কর্মসংস্থান সৃষ্টিতে উদ্যোক্তাদের জন্য সিটি কর্পোরেশনের মার্কেটে একটি ফ্লোর বরাদ্দ রাখা হবে।আগামীতে সিডিসির সদস্যদের নিজ তৈরী পণ্য সামগ্রী প্রদর্শনে নগর ভবনে মেলার আয়োজন করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী।তিনি বলেন,২৯ জানুয়ারি প্রধানমন্ত্রীর জনসভা মাঠ সকাল সকাল সিডিসির মেয়েদের অংশগ্রহণে মাঠ ভরে যায়।স্বতঃর্ফূত অংশগ্রহণের কারণে তাদের সবার প্রতি রইলো ভালোবাসা,অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শাহীন আকতার রেণী বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নারীবান্ধব প্রধানমন্ত্রী।এখন শিক্ষাপ্রতিষ্ঠান প্রত্যেক জায়গায় সন্তানের পরিচয়ের ক্ষেত্রে বাবার নামের পাশে মায়ের নাম যুক্ত করতে হচ্ছে।এই পরিচয় দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রীর কারণে আজকে নারীরা অনেক দূর এগিয়ে গেছে। প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিতে নিরলস পরিশ্রম করছেন।আমরা নারীরা যদি সকলে মিলে প্রধানমন্ত্রীর পাশে থাকি তাহলে আমরা সাফল্যের চূড়ান্ত শিখরে পৌছে যাব।
তিনি আরো বলেন,রাজশাহী আজকে নান্দনিক শহরে পরিণত হয়েছে।রাজশাহী সুন্দরভাবে সেজে উঠেছে।মাননীয় প্রধানমন্ত্রী অর্থ দিয়েছেন,সেই অর্থে রাজশাহীকে সাজিয়েছেন নগরপিতা।কী করে মানুষের ভালো করা যায়, নারীদের কল্যান করা যায়-সেটি সব সময় ভাবেন নগর পিতা।
সিডিসি টাউন ফেডারেশনের সভাপতি আয়েশা ইসলাম মুন্নির সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় ও ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে আরো বক্তব্য দেন প্রান্তিক জনগোষ্ঠী সংগঠনের উপদেষ্টা আরিফুল হক কুমার,প্রকল্পের সদস্য সচিব ও রাসিকের প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার, চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান,রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর তানবিরুল আলম।
সভায় বক্তব্য দেন সিডিসির বিভিন্ন ফেডারেশনের নেতৃবৃন্দের মধ্যে রুকাইয়া, তাসলিমা, শাহিদা, মঞ্জু বিশ্বাস, কবরী, সায়েরা পারভীন, সেলিনা, নাসরিন প্রমূখ। মতবিনিময় সিডিসির নেতৃবৃন্দ বলেন,প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের প্রকল্পের মাধ্যমে আমাদের জীবনমানের উন্নয়ন ঘটেছে। সিডিসির সঙ্গে যুক্ত থাকায় সমাজে আমরা আলাদা সম্মানও পেয়ে থাকি।মাননীয় প্রধানমন্ত্রীর জনসভা সফল হওয়ায় নগরপিতা এএইচএম খায়রুজ্জামান লিটন ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় আমাদের সিক্ত করেছেন।আজকে আমরা অনেক আনন্দিত। দিনটি আমাদের জন্য চির স্মরণীয় হয়ে থাকবে। আমরা নগরপিতার সঙ্গে আছি,আগামীতেও থাকবো।
উল্লেখ্য,গত ২৯ জানুয়ারি রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বিশাল জনসভায় ভাষণ দেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।জনসভায় গোলাপী ক্যাপ মাথায় পরে মাদ্রাসা মাঠের বিশাল অংশজুড়ে উপস্থিত ছিলেন সিডিসি টাউন ফেডারেশন, সিএইচডিএফ, ক্লাস্টার ও সিডিসির নেত্রীবৃন্দ সহ সদস্যরা।
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিধ্বস্ত অর্থনীতিতে জনগণের প্রত্যাশা পূরণ করব: মির্জা ফখরুল
- সৌদি-বাংলাদেশ: ৩ ঘণ্টার ব্যবধান, কিন্তু ঈদে কেন ১ দিনের পার্থক্য?
- শিক্ষা নিয়ে দলীয় রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব শিক্ষা দিয়ে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, ১১৯৪ আহত
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- এআই স্বাস্থ্য তথ্যে ভুল, বিভ্রান্তির ঝুঁকি বাড়ছে
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক শর্ম
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- দাড়ি ছাঁটলে জেল! কঠোর হচ্ছে তালেবান শাসন, বিপাকে নাপিতরা
- রমজানেই শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি
- অলিম্পিকের ১৫৫ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
- আল-আকসায় ১০ হাজার ফিলিস্তিনিকে নামাজের অনুমতি ইসরায়েলের
- ভারতে ৭০ দেশের নৌ মহড়ায় অংশ নিল বাংলাদেশ
- প্রধানমন্ত্রীর এপিএস-২ পদে নিয়োগ পেলেন আব্দুর রহমান সানি
- রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন দেবে সরকার
- সচিবালয়ে দ্বিতীয় দিনে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- বিএনপি সরকারের ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা ঘোষণা
- ২৪ ঘণ্টায় ৫০ যুদ্ধবিমান মোতায়েন: ইরানে বড় হামলার প্রস্তুতি?
- প্রথম মন্ত্রিসভা বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- কালীগঞ্জে মাদকসহ তিন কারবারি আটক
- এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নিচ্ছেন নতুন বাণিজ্যমন্ত্রী
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রথম মন্ত্রিসভা বৈঠক
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
