রাজশাহীতে বিনম্র শ্রদ্ধায় জাহানারা জামানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পা
নিহাল খান
প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২৩
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় চার নেতার অন্যতম শহিদ এ.এইচ.এম কামারুজ্জামানের সহধর্মিণী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের মাতা জাহানারা জামানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী বিনম্র শ্রদ্ধার সাথে পালিত হয়েছে।
সোমবার (০৬ ফেব্রুয়ারি) মৃত্যুবার্ষিকী স্মরণে মরহুমার সমাধিতে শ্রদ্ধা নিবেদন,কুরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টায় কাদিরগঞ্জস্থ পারিবারিক কবরস্থানে মরহুমা জাহানারা জামানের সমাধিতে পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন,রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী, আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রভাষক মো. রেজভী আহমেদ ভূঁইয়া ও মাইশা সামিহা জামান শ্রেয়া।
এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে মরহুমার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন এএইচএম খায়রুজ্জামান লিটন।
এছাড়া রাসিক মেয়রের উপস্থিতিতে মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মরহুমার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদনের পর দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাওলানা মুহা. বারকুল্লাহ বিন দুরুল হুদা।
এদিকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের উপস্থিতিতে মরহুমার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে রাজশাহী মহানগর আওয়ামী লীগ।
এ সময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার,সহ-সভাপতি শাহীন আকতার রেণী,মাহফুজুল আলম লোটন, বদিউজ্জামান খায়ের,যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন,আহসানুল হক পিন্টু, আসাদুজ্জামান আজাদ,সাংগঠনিক সম্পাদক এ্যাড আসলাম সরকার,মীর ইশতিয়াক আহমেদ লিমন,আইন সম্পাদক এ্যাড. মুসাব্বিরুল ইসলাম,ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক ফিরোজ কবির সেন্টু,শ্রম সম্পাদক মো. আব্দুস সোহেল সহ মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ,মহানগর যুবলীগ সভাপতি রমজান আলী,মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল মমিন,সাধারণ সম্পাদক জেডু সরকার, মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওয়ালী খান,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরীফ আলী মুনমুন,মহানগর মহিলা আওয়ামী লীগ সভাপতি সালমা রেজা,কানিজ ফাতেমা মিতু, মহানগর যুব মহিলা লীগ সভাপতি এ্যাড. ইসমত আরা,সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন নিলু,মহানগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম,সাধারণ সম্পাদক সিরাজুম মুবিন সবুজসহ অন্যান্য নেতৃবৃন্দ।
শ্রদ্ধা নিবেদনের সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন,১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার,১৭নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদত আলী শাহু,১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন,৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান,২০নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম,২৩নং ওয়ার্ড কাউন্সিলর মাহাতাব হোসেন চৌধুরী,২৭নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল আমিন প্রমুখ।
মরহুমা জাহানারা জামানের মৃত্যুবার্ষিকীতে তাঁর সমাধিতে আরো শ্রদ্ধা নিবেদন করেছে রাজশাহী মহানগর যুবলীগ,মহানগর মহিলা আওয়ামী লীগ,মহানগর যুব মহিলা লীগ,মহানগর শ্রমিক লীগ,বোয়ালিয়া থানা (পূর্ব) আওয়ামী লীগ, বোয়ালিয়া থানা (পশ্চিম) আওয়ামী লীগ, মতিহার থানা আওয়ামী লীগ,রাজশাহী মহানগর ছাত্রলীগ,মহানগর ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ, জাহানারা জামান স্মৃতি সংসদ,রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি,রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ,রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, রাজশাহী কলেজ ছাত্রলীগ,রুয়েট ছাত্রলীগ, রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রলীগ,রুয়েট ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ, পলিটেকনিক ছাত্রলীগ,শাহমখদুম থানা ছাত্রলীগ,মতিহার থানা ছাত্রলীগ,রাবির হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল ছাত্রলীগ,রাজশাহী সিটি কর্পোরেশন কর্মচারী ইউনিয়নসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
এছাড়া দিবসটি স্মরণে সকালে উপশহরস্থ রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের বাসভবনে কুরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।বাদ জোহর নগর ভবন মসজিদ সহ রাজশাহী মহানগরীর সকল মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন মাদ্রাসায় কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠত হয়।
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিধ্বস্ত অর্থনীতিতে জনগণের প্রত্যাশা পূরণ করব: মির্জা ফখরুল
- সৌদি-বাংলাদেশ: ৩ ঘণ্টার ব্যবধান, কিন্তু ঈদে কেন ১ দিনের পার্থক্য?
- শিক্ষা নিয়ে দলীয় রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব শিক্ষা দিয়ে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, ১১৯৪ আহত
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- এআই স্বাস্থ্য তথ্যে ভুল, বিভ্রান্তির ঝুঁকি বাড়ছে
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক শর্ম
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- দাড়ি ছাঁটলে জেল! কঠোর হচ্ছে তালেবান শাসন, বিপাকে নাপিতরা
- রমজানেই শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি
- অলিম্পিকের ১৫৫ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
- আল-আকসায় ১০ হাজার ফিলিস্তিনিকে নামাজের অনুমতি ইসরায়েলের
- ভারতে ৭০ দেশের নৌ মহড়ায় অংশ নিল বাংলাদেশ
- প্রধানমন্ত্রীর এপিএস-২ পদে নিয়োগ পেলেন আব্দুর রহমান সানি
- রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন দেবে সরকার
- সচিবালয়ে দ্বিতীয় দিনে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- বিএনপি সরকারের ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা ঘোষণা
- ২৪ ঘণ্টায় ৫০ যুদ্ধবিমান মোতায়েন: ইরানে বড় হামলার প্রস্তুতি?
- প্রথম মন্ত্রিসভা বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- কালীগঞ্জে মাদকসহ তিন কারবারি আটক
- এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নিচ্ছেন নতুন বাণিজ্যমন্ত্রী
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রথম মন্ত্রিসভা বৈঠক
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
