রাজধানীতে কুকুরের গায়ে লাল ও গোলাপি রঙ কেন?
প্রকাশিত: ৩১ মে ২০১৯
হঠাৎ করেই রাজধানীর অলিতে-গলিতে রঙিন কুকুর দেখা যাচ্ছে। প্রতিটি কুকুরের গায়ে লাল ও গোলাপি রঙ লাগানো।
অনেকেই ঢাকা শহরজুড়ে কুকুরগুলোকে এমন রাঙিয়ে দেয়ার বিষয়ে কৌতূহলী হয়েছেন। তারা জানতে চেয়েছেন, এমনটা কেন করা হল? কুকুরগুলোকে কে বা কারা এমন সাজিয়েছে?
আসলে বিষয়টি কোনো মজার ছলে করা হয়নি, জলাতঙ্ক নির্মূলে এসব কুকুরকে টিকা দেয়ার পর এভাবে চিহ্নিত করা হয়েছে। স্বাস্থ্য অধিদফতর সূত্রে এমনটাই জানা গেছে। তারা জানিয়েছেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সার্বিক সহযোগিতায় রাজধানীর সব কুকুরকে না মেরে টিকা দিয়েছে স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখা।
২০৩০ সালের আগেই দেশ থেকে জলাতঙ্ক নির্মূল করতে উচ্চআদালতের নির্দেশনা অনুযায়ী এ কাজ সম্পন্ন করা হয়েছে বলে জানান তারা।
এভাবে এ মৌসুমে চলতি মাসের ১৪ থেকে ২০ মে পর্যন্ত ৪২ হাজার ৯৩৫টি কুকুরকে টিকা দেয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর সূত্র।
জলাতঙ্ক প্রতিরোধক টিকা দেয়ার পর যাতে এক কুকুরকে দুইবার টিকা না দিতে হয় সেজন্য চিহ্নিত করতে কুকুরগুলোর গায়ে মুছে যাবে না এমন লাল ও গোলাপি রং লাগানো হয়েছে।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের (সিডিসি) উপপরিচালক ডা. উম্মে রুমান সিদ্দিকী গণমাধ্যমকে বলেন, ‘আমাদের লক্ষ্য ২০৩০ সালের আগেই জলাতঙ্ক নির্মূল করা। সেই লক্ষ্যকে সামনে রেখে রাজধানীজুড়ে উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সার্বিক সহযোগিতায় আমরা ৪২ হাজার হাজার ৯৩৫টি কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধক টিকা দেয়া সম্পন্ন করেছি। ’
তবে এ মুহূর্তে রাজধানীর সব কুকুরকে এ টিকা দান সম্ভব নয় বলে জানান তিনি।
স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যান মতে, রাজধানীতে বর্তমানে ৪৮ হাজারের বেশি কুকুর রয়েছে।
ডা. উম্মে রুমান সিদ্দিকী বলেন, ‘এতো কুকুরকে টিকা দেয়া আমাদের জন্য প্রায় অসম্ভব। তবে সর্বোচ্চ চেষ্টাটি আমরা করেছি।’ এছাড়া বেসরকারি সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে এ টিকাদান কর্মসূচি চলবে বলে তথ্য দেন তিনি।
স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার এমন কর্মকাণ্ডে বেশ খুশি নাগরিকরা। এরপরেও বিভিন্ন অভিযোগ এসেছে রাজধানীবাসী থেকে।
তাদের অভিযোগ, ‘টিকা দিলেও বিভিন্ন পাড়ায়-মহল্লায় কুকুরের পরিমান এতোই বেশি যে, প্রতিরাতেই কুকুরদের চেঁচামেচি ও মারামারিতে নির্বিঘ্নে ঘুমাতে পারছেন না তারা। শুধু রাতেই নয় দিনভর চলে তাদের ছোটাছুটি। এতে নাগরিক জীবন বিরক্তিতে ভরে উঠেছে। ঘটছে অনাকাঙ্খিত ঘটনাও। রাস্তায় কুকুরগুলোর অহেতুক ছোটাছুটিতে গাড়ি দূর্ঘটনার শিকার হচ্ছে। এ সময় অনেক কুকুর গাড়ির নিচে পিষ্ট হয়ে মরছে।’
টিকা দিয়ে এক এলাকার কুকুর ভুলবসত: অন্য এলাকায় ছেড়ে দেয়ায় এই চেঁচামেচি আরও বেড়েছে বলে অভিযোগ করেন তারা।
এ বিষয়ে ঢাকা সিটি করপোরেশনের (উত্তর) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন বলেন, ‘আধিপত্য বিস্তার আর মারামারি করাইতো কুকুরের কাজ। টিকা দেয়ার পরে এক এলাকার কুকুর যেন অন্য এলাকায় না ছেড়ে দেয়া হয় সেদিকে বিশেষ লক্ষ্য রাখছি আমরা।’
তিনি যোগ করেন, ‘এ কাজে আমাদের সহযোগিতা করেছে অভয়ারণ্য নামে একটি প্রতিষ্ঠান। তারা প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে জনবল তৈরিতে সহায়তা করছে এবং তারা নিজেরাও অনেক কুকুরকে টিকা দিয়েছে।’ কুকুরদের টিকাদান কর্মসূচি বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, ‘কুকুর অত্যন্ত প্রভুভক্ত ও বিশ্বাসী প্রাণী। বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশে কুকুর পুষে না কেউ। প্রায় সব কুকুরই বেওয়ারিশ। আমাদের দেশে রাস্তায় যেভাবে কুকুর ঘুরে বেড়ায় উন্নত বিশ্বে এমনটা দেখা যায় না। আর এসব বেওয়ারিশ কুকুরই মারামারি করে ও জলাতঙ্ক ছড়ায়।’
তিনি যোগ করেন,‘ আমাদের জরিপ অনুযায়ী সারাদেশে ১৬ লাখ কুকুর আছে। এই ১৬ লাখ কুকুর যদি আমরা সবাই বাড়িতে রেখে পুষি তাহলে জলাতঙ্ক একেবারেই নির্মূল হয়ে যাবে। সঙ্গে সঙ্গে আমাদের বাড়ির নিরাপত্তাও নিশ্চিত হবে। সারারাত তারা চেঁচিয়ে ঘুম নষ্ট করবে না।’
- DP World এর প্রধান সুলাইয়েমের পদত্যাগ
- জনগণকে কনভিন্স করাই বিএনপির সফলতার মূল ইঞ্জিনিয়ারিংঃ তারেক রহমান
- ঢাকা-১৬ আসনে জালিয়াতির অভিযোগ আমিনুল হকের: পুনর্নির্বাচনের দাবি
- ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোটে জয় ইঞ্জিনিয়ার শ্যামলের
- তারেক রহমানের হাতকে শক্তিশালী করে গণতন্ত্র গড়ে তুলুনঃ ফখরুল
- অন্যায়-বেআইনি কর্মকাণ্ড বরদাশত করব না: তারেক রহমান
- ইউনূসের অভিনন্দন তারেক, শফিকুর ও নাহিদকে ধন্যবাদ, ঐক্যের আহ্বান
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নির্বাচন-পরবর্তী দেশ গড়তে জাতীয় ঐক্যের ডাক দিলেন: তারেক রহমান
- নির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে: খেলাফত মজলিস
- খেলাফত মজলিসনির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে
- নির্বাচনের পর খুলেছে ঢাবি ভর্তি অফিস, অগ্রিম ফি জমার শেষ তারিখ ১৬
- বিএনপির হামলা-হুমকি সহ্যের সীমা অতিক্রম করলে ছাড় দেব না: সারজিস
- অন্তর্বর্তী সরকার দ্রুত ক্ষমতা হস্তান্তর চায়, সিইসি দিয়ে শপথ
- নির্বাচনের ফলাফল ভোটারদের আগ্রহ-উদ্দীপনার সঙ্গে মিলছে: ফয়জুল করিম
- নির্বাচনের ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ: শফিকুর রহমান
- চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে ২ নিহত, ৩ গুরুতর আহত
- প্রধান উপদেষ্টা ইউনূস তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বার্তা দিলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- মেঘনা এক্সপ্রেসের ব্লেক ফেইলে কোচে ধাক্কা ক্ষতিগ্রস্ত ট্রেন
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- বহিষ্কৃত কর্মীদের ফিরিয়ে নিলে বিএনপিতে ফিরব, শর্ত দিলেন: রুমিন
- জুমার নামাজে উৎসুক জনতার ভিড়, কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
- জামায়াতের নির্বাহী বৈঠক চলছে, রাতে নির্দেশনা
- ঢাকার ২০ আসনে বিজয়ী কারা, ব্যবধান কত
- টাইম: তারেক রহমান দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ নেতা হতে পারেন
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- বান্দরবান-৩০০ আসনে বিএনপির সাচিং প্রু জেরী বিজয়ী, না ভোট সর্বোচ্চ
- আনোয়ার ইব্রাহিম: তারেক রহমানকে অভিনন্দন, গণতন্ত্রের বিজয়
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
