শনিবার   ২১ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৯ ১৪৩২   ০৪ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৯৫

রাজধানীতে আজকের লোডশেডিং শিডিউল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২২  

দেশে জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন কমিয়েছে সরকার। এর ফলে তৈরি হয়েছে বিদ্যুতের ঘাটতি। ঘাটতি সমন্বয় করতে গত ১৯ জুলাই থেকে চলছে শিডিউল করে এলাকাভিত্তিক লোডশেডিং। ডিসেম্বরে এসে লোডশেডিং অনেকটাই কমে এলেও এখনো লোডশেডিং হচ্ছে কোনো কোনো এলাকায়।

ঢাকার দুই বিদ্যুৎ বিতরণ সংস্থার মাঝে ডিপিডিসি জানিয়েছে, এই মুহূর্তে ডিপিডিসি এলাকায় কোনো লোডশেডিং নেই। এনএলডিসি কর্তৃক কম বরাদ্দ প্রাপ্তির ভিত্তিতে লোডশেডিং আরোপিত হতে পারে। হালনাগাদ তথ্য জানার জন্য সময়ে সময়ে ডিপিডিসির ওয়েবসাইট ভিজিট করার জন্য অনুরোধ করা হলো।

বুধবার (২১ ডিসেম্বর) ডিপিডিসির ওয়েবসাইটে থাকা বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। অন্যদিকে ঢাকার আরেক বিদ্যুৎ বিতরণ সংস্থা ডেসকো তাদের এলাকায় কোথায়, কখন লোডশেডিং করবে, সে শিডিউল জানিয়ে দিয়েছে।

এতে দেখা গেছে, গুলশান, বনানীসহ বেশকিছু এলাকায় আজ ২ ঘণ্টা করে লোডশেডিং হতে পারে। আজকের সম্ভাব্য লোডশেডিং শিডিউল জানতে ডেসকোর গ্রাহকরা ক্লিক করুন এখানে।

এই বিভাগের আরো খবর