রাজধানীজুড়ে যানজট, বিমানবন্দর সড়কে ঘুরছে না গাড়ির চাকা
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৩
বিশ্ব ইজতেমা ও বিমানবন্দর সড়কে উন্নয়ন প্রকল্পের কাজ চলার কারণে রাজধানীর মহাখালী থেকে উত্তরা পর্যন্ত উভয় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মধ্যরাত থেকে সৃষ্টি হওয়া যানজট বিমানবন্দর এলাকা ছাড়িয়ে রাজধানীর প্রতিটি রুট পর্যন্ত গিয়ে ঠেকেছে। এতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। ফ্লাইওভারগুলোতে গাড়ি চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) যানজটের কারণে অনেককে ফ্লাইট ধরার জন্য মহাখালী থেকে বিমানবন্দর পর্যন্ত হেঁটে যেতে দেখা গেছে। মূলত গতকাল রাত ২টা থেকে এই যানজট শুরু হয়েছে। তবে সকালে তা তীব্র আকার ধারণ করেছে। বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। বিশ্ব ইজতেমার পাশাপাশি বিমানবন্দর সড়কে উন্নয়ন প্রকল্পের কাজ চলার কারণে এই যানজট ভয়াবহ আকার ধারণ করেছে। এর প্রভাব পড়েছে ঢাকা-বাইপাস ও ঢাকা-টাঙ্গাইল সড়কেও। এতে বিপাকে পড়েছেন শিক্ষার্থী, বিমানযাত্রী, কর্মজীবীসহ সাধারণ যাত্রীরা। রাজধানীর মহাখালী, কুড়িল বিশ্বরোড, নর্দা, নতুন বাজার ও বাড্ডা এলাকায় সরেজমিনে দেখা গেছে, কয়েকশ মানুষ যানবাহনের জন্য রাস্তায় দাঁড়িয়ে আছেন। তীব্র যানজটের কারণে গণপরিবহন থেমে থাকায় তাদের দাঁড়িয়ে থাকতে হচ্ছে। অনেককে হেঁটেই গন্তব্যের দিকে রওনা দিতে দেখা গেছে। যানবাহনের এই সংকটের প্রভাব পড়েছে বনানী ও গুলশান এলাকাতেও। হযরত শাহজালাল বিমানবন্দরগামী যাত্রীদের দেখা গেছে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে যেতে।
মহাখালীতে কথা হয় পাঠাওচালক হাকিমের সঙ্গে। তিনি জাগো নিউজকে বলেন, আমি উত্তরার দিকে যাচ্ছিলাম। তীব্র যানজটের কারণে ইসিবি চত্বর থেকে ফেরত আসতে হয়েছে। একজন যাত্রী ছিল তবে তিনি বাধ্য হয়ে নেমে গেছেন। যানজটের কারণে আজ তেমন যাত্রীও মিলছে না। ভোগান্তির শিকার যাত্রী আহসান হাবিব বলেন, মাটিকাটা ফ্লাইওভার থেকে হেঁটে কুড়িল বিশ্বরোড পর্যন্ত এসে এয়ারপোর্ট স্টেশনে যাওয়ার চিন্তা বাদ দিয়ে ৩০০ ফিট রাস্তা দিয়ে যাওয়ার জন্য নরসিংদীর বাসে উঠেছি। এ রাস্তায়ও প্রচণ্ড জ্যাম। বাসে এক ঘণ্টা ধরে বসে আছি। রাস্তা বন্ধ। সবাই ইজতেমার দোষ দিচ্ছে। এখন জানতে পারলাম রাস্তার কাজ। সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর গোলাপবাগ মাঠ থেকে বাড্ডা পর্যন্ত আসতে চারবার গাড়ি পরিবর্তন করতে হয়েছে জানিয়ে ভুক্তভোগী মোস্তাক রায়হান জাগো নিউজকে বলেন, রাস্তায় বের হয়েই দেখি তীব্র যানজট। অফিসের সময় হয়ে যাওয়ার কারণে যানজটের মধ্যে চারবার গাড়ি পরিবর্তন করতে হয়েছে। মাঝে বেশ প্রায় পাঁচ কিলোমিটার পর্যন্ত হেঁটে আসতে হয়েছে।
গোলাম মহিউদ্দিন জাগো নিউজকে বলেন, সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে বনশ্রী থেকে বাড্ডা এলাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। রাস্তায় নেমেই দেখি গাড়ি নেই, শত শত যাত্রী রাস্তায় দাঁড়িয়ে আছেন। অনেক কষ্টে বনশ্রী থেকে আসমানী পরিবহনে উঠলেও রামপুরা ব্রিজ থেকে নামিয়ে দেয়। এরপর তুরাগ পরিবহনে উঠে মেরুল বাড্ডা পর্যন্ত এলেও বাড্ডা লিংক রোড হেঁটে আসতে বাধ্য হয়েছি। শুধু আমিই না আমার মতো এমন শত শত যাত্রী পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন। মহাখালী, খিলক্ষেত ও বিমানবন্দর এলাকায় কর্মরত ডিএমপি ট্রাফিক বিভাগের একাধিক কর্মকর্তা জানান, বিশ্ব ইজতেমায় যোগ দিতে দলে দলে মানুষ গাজীপুরের টঙ্গীতে আসছেন, এর প্রভাব পড়েছে পুরো রাজধানীর সড়কে। ট্রাফিক উত্তরা বিভাগের উত্তরা পূর্ব জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. রফিকুল ইসলাম বলেন, গতকাল বুধবার থেকে দলে দলে মানুষ আসছেন বিশ্ব ইজতেমায়। এর প্রভাবে সড়কে যানজট দেখা দিয়েছে।
ট্রাফিক উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) নাবিদ কামাল শৈবাল জাগো নিউজকে বলেন, সারাদেশ থেকে ইজতেমায় যোগ দিতে প্রচুর লোক আসছে। গাড়ির চাপ বেড়ে গেছে। উল্টাপাল্টা গাড়ি ঢুকাচ্ছে অনেকেই। এতে জট লেগে যাচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া বিমানবন্দর সড়ক ব্যবহার না করার অনুরোধ করেন তিনি। জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. মনিবুর রহমান জাগো নিউজকে বলেন, বিশ্ব ইজতেমা উপলক্ষে বিভিন্ন জেলা থেকে ও বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মানুষ এসে তুরাগ পাড়ে জড়ো হচ্ছেন। গতকাল বুধবার থেকে মুসল্লিরা আসতে শুরু করেছেন। ফলে হাজার হাজার মানুষের চাপে উত্তরা থেকে টঙ্গী এলাকায় যান চলাচল স্থবির। উত্তরায় গাড়ি প্রবেশ করতে না পারায় এই যানজটের রেশ বিমানবন্দর এলাকা ছাড়িয়েছে। যানজট নিরসনে ডিএমপির ট্রাফিক পুলিশ কাজ করে যাচ্ছে।
- সুইডেন নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দিল
- জুলাই সনদ ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর, মব কালচার বন্ধ করুন: এ্যানি
- বিশ্ববাজারে দাম বাড়ায় দেশে স্বর্ণ ভরিতে ৩২৬৬ টাকা বেড়েছে
- একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের শ্রদ্ধা
- জামায়াত আমির প্রথমবার শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন
- প্রথম প্রহর থেকে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল
- লেবাননে ইসরাইলি হামলায় ১২ নিহত, হিজবুল্লাহ কমান্ডারসহ
- ভূমিকম্পে একসঙ্গে কাঁপল আরও দুই দেশ
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিধ্বস্ত অর্থনীতিতে জনগণের প্রত্যাশা পূরণ করব: মির্জা ফখরুল
- সৌদি-বাংলাদেশ: ৩ ঘণ্টার ব্যবধান, কিন্তু ঈদে কেন ১ দিনের পার্থক্য?
- শিক্ষা নিয়ে দলীয় রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব শিক্ষা দিয়ে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, ১১৯৪ আহত
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- এআই স্বাস্থ্য তথ্যে ভুল, বিভ্রান্তির ঝুঁকি বাড়ছে
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক শর্ম
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- তারেক রহমানের মন্ত্রিসভা: কে পেলেন কোন মন্ত্রণালয়?
- ত্রয়োদশ নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও স্বচ্ছ ছিলঃ সিইসি
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- যাত্রাবাড়ীর ২ আবাসিক হোটেলে চলছে রমরমা দেহ ব্যবসা
- মাতুয়াইল ডিপিডিসির লাইন ম্যানের অবৈধ ‘সাব-স্টেশন’ ব্যবসা!
- গুলশানে ২টি স্পা সেন্টারের আড়ালে চলছে অবৈধ দেহ ব্যবসা!
- যাত্রবাড়ীর আড়ত থেকে রঙ মেশানো মাছ জব্দ
- ইফতারে পথচারীদের মাঝে ফ্রি পানি বিতরণ
- গ্রীন লাইনের হেলপারের অশোভন আচরণ!
- তরুণ-তরুণীদের ফ্ল্যাটমুখী ডেটিং!
- ভাড়ায়চালিত বাইকে কতটা নিরাপদ মেয়েরা?
- সারের দাম কমানোয় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে মহানগর কৃষকলীগ
- আশুলিয়ায় স্ত্রীকে ঘাড় মটকে হত্যার দায় স্বীকার
- পাসপোর্ট বিড়ন্বনায় খোকা পরিবার, খালেদা জিয়ার সিদ্ধান্তের অপেক্ষা
- গুলশানে মেরিনা বিউটি সেলুন অ্যান্ড স্পার নামে চলছে অবৈধ দেহব্যবসা
- ঢাকার জুরাইন কবরস্থানে দাফন করা হবে খোকাকে
- পুলিশের উদাসিনতায় পল্লবীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবণতি
- সদরঘাটে ৫০ কোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক ৩
