রবীন্দ্রসংগীতে কণ্ঠ দিলেন বিচারক কেশব রায় চৌধুরী
তরুণ কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২১
বাংলাদেশে রবীন্দ্রসংগীতের চর্চার পরিধি বাড়ছে কি কমছে তা নিয়ে মতান্তর থাকলেও রবীন্দ্রসংগীতের সমঝদার শ্রোতার সংখ্যা কিন্তু কমেনি আদৌ। নতুন প্রজন্মের একটা বড় অংশও অধুনা ঝুঁকছে রবীন্দ্রসংগীতের গীতরসে। এই উভয় শ্রেণির শ্রোতাদের কথা মাথায় রেখে এপার-ওপার দুই বাংলাতেই একের পর এক আসছে নতুন নতুন মিউজিক কম্পােজিশনের রবীন্দ্রসংগীত।
এই ধারাবাহিকতায় শ্রোতাদের, বিশেষ করে নতুন প্রজন্মের শ্রোতাদের ভিন্নস্বাদ দিতে আসন্ন পহেলা ফাল্গুনে এবার ধ্রুব মিউজিক স্টেশন লােকসমক্ষে নিয়ে আসছে ‘হে সখা’ শিরােনামে রবীন্দ্রসংগীতের একটি পাঁচমিশালি গান। ক্লোজআপ তারকা কিশাের দাশ এবং এই প্রজন্মের শিল্পী সিঁথি সাহার সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন কেশব রায় চৌধুরী। রবীন্দ্রসংগীতের আঙিনায় সিঁথি সাহার পূর্ব-বিচরণ থাকলেও কিশোর দাশ প্রথমবারের মতাে রবীন্দ্রসংগীতে কণ্ঠ দিয়েছেন, আর কেশব রায় চৌধুরী কোনাে গানে কণ্ঠ দিয়েছেন জীবনে প্রথমবার।
রবীন্দ্রনাথ ঠাকুরের পূজা ও প্রেমপর্বের ‘হে সখা মম হৃদয়ে রহাে’, ‘ভালােবেসে সখী নিভৃতে যতনে’, ‘মাঝে মাঝে তব দেখা পাই’, ‘আমি চিনি গাে চিনি তােমারে’, ‘কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া’ এবং ‘তুমি রবে নীরবে’- এই ছয়টি একতালের গান নিয়ে এই পাঁচমিশালি গানটির সংগীতায়ােজন করেছেন কিশাের দাশ নিজেই। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন এই প্রজন্মের প্রতিভাধর পরিচালক চন্দন রায় চৌধুরী। গানটির মিক্স-মাস্টারিং করা হয়েছে কলকাতার একটি স্টুডিও থেকে।
কেশব রায় চৌধুরী পেশায় একজন বিচারক। তিনি ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ। এর আগে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্ট্রার, গোপালগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রথমবারের মতাে কোনাে গানে কণ্ঠ দেয়া প্রসঙ্গে কেশব রায় চৌধুরী বলেন, বাল্যকালে যথারীতি গান শেখা না হলেও বাড়ির লােকেদের সংগীতচর্চার ফলে গানের প্রতি, বিশেষ করে রবীন্দ্রসংগীতের প্রতি আমার ওপর একটা সদর্থক প্রভাব পড়েছে। সেই থেকে শুনে শুনে গুনগুনিয়ে গান গাওয়া কিংবা নিজস্ব পরিমণ্ডলে টুকটাক গান করা আর সহধর্মিণীর কাছ থেকে পাওয়া অল্পস্বল্প কিছু কৌশল রপ্ত করার মধ্য দিয়েই মূলত আমার সংগীতচর্চা।
তিনি আরও বলেন, এভাবে গান করার সৌভাগ্য আমার হবে তা আমি ভাবিনি কখনও। এর জন্য আমি প্রথিতযশা শিল্পী কুমার বিশ্বজিৎ দা’র প্রতি অপার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। উনার সুবাদেই ক্লোজআপ তারকা, এই সময়ের উদীয়মান সুরকার ও মিউজিশিয়ান কিশোর দাশের সঙ্গে আমার পরিচয়। মূলত তার আন্তরিক প্রচেষ্টা এবং অপর একজন প্রতিষ্ঠিত শিল্পীর সতত অনুপ্রেরণায় আমার এভাবে গান করার সাহস করা।
এছাড়া তিনি আরও বলেন, এই পাঁচমিশালিটি ছাড়াও ইতোমধ্যে কিশোর দাশ এবং কলকাতার প্রসিদ্ধ গিটারিস্ট রাজা চৌধুরীর সংগীতায়ােজনে আমার আরও তিনটি রবীন্দ্রসংগীতের অডিও রেকর্ডের কাজ সম্পন্ন হয়েছে, যার মধ্যে ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী ইমন চক্রবর্তীর সঙ্গে একটু ভিন্ন ধাঁচে করা ‘পুরানাে সেই দিনের কথা’ গানটিসহ এককভাবে ‘আমার পরান যাহা চায়’ ও ‘যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে’ গানগুলো রয়েছে; যেগুলাের মিউজিক ভিডিও নির্মাণের কাজ সম্পন্ন হলেই পর্যায়ক্রমে রিলিজ হবে।
গানটি প্রসঙ্গে কিশাের দাশ বলেন, ক্লোজআপের সেই স্বপ্নময় যাত্রার পর থেকে এই পর্যন্ত কয়েকশ গানে কণ্ঠ দিলেও কোনােদিন আমার রবীন্দ্রসংগীত গাওয়া হয়ে ওঠেনি। কেশব দা’র সঙ্গে পরিচয়ের পর থেকে দাদার সাথে গুনগুন করতে করতেই রবীন্দ্রসংগীতের প্রতি অনুরক্ত হওয়া আমার; আর এভাবেই কেশব দা’র ভাবনায় এই পাঁচমিশালিটির সংগীতায়ােজন করা এবং গাওয়া।
সিঁথি সাহা বলেন, আমি আগে রবীন্দ্রসংগীত-ই করতাম এবং রবীন্দ্রসংগীতে জাতীয় পর্যায়ে আমি চারবার পুরস্কারও পেয়েছি। তবে আপামর দর্শকশ্রোতার সাথে তাল মিলাতে গিয়ে হাতেগােনা কয়েকটি রবীন্দ্রসংগীত ছাড়া আধুনিক গানই করেছি সব। অনেকদিন পর আমার আবার এভাবে রবীন্দ্রসংগীত গাওয়া।
শেষে কিশাের দাশ এবং সিঁথি সাহা উভয়েই যােগ করেন, এর আগে আমরা বিভিন্ন প্রচলিত গানের ‘ম্যাশআপ সং’ করলেও এভাবে রবীন্দ্রসংগীতের পাঁচমিশালি গান এবারই প্রথম করেছি বলে আমরা খুব উচ্ছ্বসিত এবং গানটির সমগ্র আয়োজন শ্রোতা ও দর্শককুলের ভালো লাগবে বলে আমাদের বিশ্বাস।
- DP World এর প্রধান সুলাইয়েমের পদত্যাগ
- জনগণকে কনভিন্স করাই বিএনপির সফলতার মূল ইঞ্জিনিয়ারিংঃ তারেক রহমান
- ঢাকা-১৬ আসনে জালিয়াতির অভিযোগ আমিনুল হকের: পুনর্নির্বাচনের দাবি
- ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোটে জয় ইঞ্জিনিয়ার শ্যামলের
- তারেক রহমানের হাতকে শক্তিশালী করে গণতন্ত্র গড়ে তুলুনঃ ফখরুল
- অন্যায়-বেআইনি কর্মকাণ্ড বরদাশত করব না: তারেক রহমান
- ইউনূসের অভিনন্দন তারেক, শফিকুর ও নাহিদকে ধন্যবাদ, ঐক্যের আহ্বান
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নির্বাচন-পরবর্তী দেশ গড়তে জাতীয় ঐক্যের ডাক দিলেন: তারেক রহমান
- নির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে: খেলাফত মজলিস
- খেলাফত মজলিসনির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে
- নির্বাচনের পর খুলেছে ঢাবি ভর্তি অফিস, অগ্রিম ফি জমার শেষ তারিখ ১৬
- বিএনপির হামলা-হুমকি সহ্যের সীমা অতিক্রম করলে ছাড় দেব না: সারজিস
- অন্তর্বর্তী সরকার দ্রুত ক্ষমতা হস্তান্তর চায়, সিইসি দিয়ে শপথ
- নির্বাচনের ফলাফল ভোটারদের আগ্রহ-উদ্দীপনার সঙ্গে মিলছে: ফয়জুল করিম
- নির্বাচনের ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ: শফিকুর রহমান
- চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে ২ নিহত, ৩ গুরুতর আহত
- প্রধান উপদেষ্টা ইউনূস তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বার্তা দিলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- মেঘনা এক্সপ্রেসের ব্লেক ফেইলে কোচে ধাক্কা ক্ষতিগ্রস্ত ট্রেন
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- বহিষ্কৃত কর্মীদের ফিরিয়ে নিলে বিএনপিতে ফিরব, শর্ত দিলেন: রুমিন
- জুমার নামাজে উৎসুক জনতার ভিড়, কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
- জামায়াতের নির্বাহী বৈঠক চলছে, রাতে নির্দেশনা
- ঢাকার ২০ আসনে বিজয়ী কারা, ব্যবধান কত
- টাইম: তারেক রহমান দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ নেতা হতে পারেন
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- বান্দরবান-৩০০ আসনে বিএনপির সাচিং প্রু জেরী বিজয়ী, না ভোট সর্বোচ্চ
- আনোয়ার ইব্রাহিম: তারেক রহমানকে অভিনন্দন, গণতন্ত্রের বিজয়
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- শাকিব খানকে জরিমানা
- প্রভার গোসলের ভিডিও ভাইরাল (ভিডিও)
- সানি লিওনের উদ্দাম নাচ (ভিডিও)
- আসছে একুশে বইমেলার আকর্ষণ শাওন-এর প্রেমের উপন্যাস ‘আঁধার পরস্পর’
- আসিফের প্রথম সিনেমা মুক্তি পেলো আজ
- বাংলাদেশকে যে কথা বলতে বলেছিলেন সালমানের বাবা
- চিত্রনায়িকা মৌসুমী এবার রেডিও জকি
- বিয়ে আমি করবো না` কমেডি সিনেমায় নায়ক ইমন, তানহা তাসনিয়া
- মিথিলাকে সিমরন বললেন সৃজিত! কিন্তু কেন?
- ডলার দিয়ে নগ্ন বুক ছবি পোস্ট দিলেন মাইলি
- রাফেজা ইমরোজ`এর তিনটি অনবদ্য কবিতা
- ‘মিস ইন্ডিয়া ২০১৯’ সুমন রাও
- কানে ইতিহাস গড়লেন লিইনা ব্লুম
- একই অনুষ্ঠানে এসেও শাকিবের সাথে দেখা হলো না অপুর!
- রাফেজা ইমরোজের নির্বাচিত কবিতা
