যে দ্বীপে মানুষের চেয়ে বিড়াল বেশি!
অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৬ জুন ২০১৯
প্রাণীর প্রতি জাপানিদের আবেগের দৃষ্টান্ত জগদ্বিখ্যাত। টোকিওর বিখ্যাত র্যাবিট কাফে’র নাম তো অনেকেই শুনেছেন। পোষা হরিণ কিংবা জিগোকুদানির তুষার বানরের কাজকর্মে মুগ্ধ হয়ে যান যেকোনো পর্যটক। তবে পোষা প্রাণী বিড়ালের কাঁধে নানা ধরনের গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করাতেও জাপানিদের জুড়ি নেই। যেমন, সে দেশে বিভিন্ন রাজপ্রাসাদের লর্ড হিসেবে বিড়ালদের নিযুক্ত করার কাহিনী রয়েছে ঢের। এমনকি পর্যটনকে আরো সমৃদ্ধশালী করতে জাপানের ট্রেন স্টেশনগুলোতে স্টেশন ম্যানেজার হিসেবেও বিড়ালদের নিয়োগ দেয়া হয়ে থাকে।
তবে জাপানের সবচেয়ে অবাক করা বিষয় হল সম্ভবত তাদের বিখ্যাত নেকো-শিমাগুলো। নেকো-শিমা শব্দের বাংলা অর্থ করলে দাঁড়ায় ‘বিড়ালের দ্বীপ’। হ্যাঁ, ঠিকই শুনেছেন; সেসব দ্বীপে সর্বত্র ছড়িয়ে আছে কেবল বিড়াল আর বিড়াল! জাপানের সবচেয়ে সুপরিচিত বিড়ালের দ্বীপ হলো ‘আওশিমা’। তবে এছাড়াও জাপানের উপকূলজুড়ে বেশ কয়েকটি বিড়ালের দ্বীপ রয়েছে। এমনকি কিছু নোনা পানির হ্রদের ভেতরে গড়ে ওঠা দ্বীপও ‘নেকো-শিমা’ হিসেবে খ্যাতি পেয়েছে। বিড়ালদের জন্য সুবিখ্যাত জাপানের দ্বিতীয় বৃহৎ দ্বীপটির নাম তাশিরো-জিমা। তবে ধীরে ধীরে বিড়ালের দ্বীপ বা নেকো-শিমাগুলো পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষণে পরিণত হওয়ায় জাপানে নতুন নতুন বহু দ্বীপ বিড়ালের স্বর্গ হয়ে উঠছে।
জাপানে এই মুহূর্তে ১১ টি বিড়ালের দ্বীপ রয়েছে। এগুলো হলো: ওকিশিমা, সানাগিশিমা, আওশিমা, মুজুকিজিমা, মানাবেশিমা, আইওয়াইশিমা, আইজিমা, আইশিমা, জেনকাইশিমা, কাদারাশিমা, তাশিরো-জিমা। এখন প্রশ্ন জাগতেই পারে সব দ্বীপে মানুষের বিপরীতে বিড়ালের অনুপাত কত! এই সংখ্যাটা একেক নেকো-শিমায় একেক রকম। যেমন: আওশিমা দ্বীপে একজন মানুষের বিপরীতে ১০ টির বেশি বিড়াল বাস করে। দ্বীপটীতে মাত্র ১৩ জন মানুষের বাস হলেও সেখানে বিড়াল রয়েছে দেড় শতাধিক। অন্যদিকে, তাশিরো-জিমা দ্বীপে ১০০ জন মানুষের বিপরীতে ১০০ টি বিড়াল বাস করে। অর্থাৎ সেখানে মানুষ ও বিড়ালের অনুপাত ১:১। মানাবেশিমা দ্বীপেও ১:১ অনুপাতে ৩০০ মানুষের বিপরীতে বাস করে ৩০০টি বিড়াল।
এখন প্রশ্ন উঠতে পারে এসব দ্বীপে কীভাবে এত বিড়ালের বসবাস শুরু হলো? একেক দ্বীপের ক্ষেত্রে কারণটা ভিন্ন ভিন্ন। যেমন-বিংশ শতাব্দীর শুরুতে আওশিমা দ্বীপটি মাছ ধরার জন্য বিখ্যাত ছিল। তখন জেলেদের নৌকায় ইঁদুরের উৎপাতে তারা অতিষ্ঠ হয়ে যেতেন। এর সমাধান হিসেবে তারা নৌকায় বিড়াল পুষতেন। ওই সময় থেকেই এই দ্বীপে আস্তে আস্তে বিড়ালের সংখ্যা বাড়তে থাকে। পরবর্তীতে মাছ ধরা পেশা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল বিড়ালগুলো থেকে যায় এই দ্বীপেই। আবার তাশিরো-জিমা দ্বীপে বিড়ালের উৎপত্তির কাহিনি কিন্তু একই রকম। এই দ্বীপের আদিম বাসিন্দারা এখানে রেশম পোকার চাষ করতেন। রেশম পোকা সহজেই ইঁদুরদের আকর্ষণ করত, ফলে এই দ্বীপে একসময় ইঁদুরের উৎপাত সীমা ছাড়িয়ে যায়। তখন থেকে স্থানীয় বাসিন্দারা এখানে বিড়াল পোষা শুরু করেন।
২০০৫ সালে ভয়ঙ্কর এক ভূমিকম্পের আঘাতে জেনকাইশিমা দ্বীপটি বিধ্বস্ত হয়ে যাওয়ায় সেখানে বিড়ালের সংখ্যা অনেক কমে যায়। তার আগে জেনকাইশিমাই জাপানের সবচেয়ে বড় নেকো-শিমা হিসেবে পরিচিত ছিল। জাপানের বিড়াল-দ্বীপগুলোতে ভ্রমণ করতে প্রতিবছর প্রচুর পর্যটক সেই দেশে ভ্রমণ করতে যান। জাপানের পর্যটন শিল্পে এই নেকো-শিমাগুলো অনেক বড় অবদান রাখছে। জাপানের ট্যুরিজম বোর্ডও এসব দ্বীপে বিড়ালগুলো রক্ষণাবেক্ষণে নিচ্ছে নানা পদক্ষেপ।
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- উইন্ডোজ ও অফিসে জিরো-ডে ত্রুটি: হ্যাকাররা সক্রিয়, জরুরি আপডেট
- হানিয়া আমিরের জন্মদিনে ‘ফেক ওয়েডিং’ ভিডিওতে ছড়াল বিয়ের গুজব
- আগামীকাল জামায়াত আমির ও এনসিপি আহ্বায়ক নাহিদের বাসায় যাবেন তারেক
- DP World এর প্রধান সুলাইয়েমের পদত্যাগ
- জনগণকে কনভিন্স করাই বিএনপির সফলতার মূল ইঞ্জিনিয়ারিংঃ তারেক রহমান
- ঢাকা-১৬ আসনে জালিয়াতির অভিযোগ আমিনুল হকের: পুনর্নির্বাচনের দাবি
- ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোটে জয় ইঞ্জিনিয়ার শ্যামলের
- তারেক রহমানের হাতকে শক্তিশালী করে গণতন্ত্র গড়ে তুলুনঃ ফখরুল
- অন্যায়-বেআইনি কর্মকাণ্ড বরদাশত করব না: তারেক রহমান
- ইউনূসের অভিনন্দন তারেক, শফিকুর ও নাহিদকে ধন্যবাদ, ঐক্যের আহ্বান
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নির্বাচন-পরবর্তী দেশ গড়তে জাতীয় ঐক্যের ডাক দিলেন: তারেক রহমান
- নির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে: খেলাফত মজলিস
- খেলাফত মজলিসনির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে
- নির্বাচনের পর খুলেছে ঢাবি ভর্তি অফিস, অগ্রিম ফি জমার শেষ তারিখ ১৬
- বিএনপির হামলা-হুমকি সহ্যের সীমা অতিক্রম করলে ছাড় দেব না: সারজিস
- অন্তর্বর্তী সরকার দ্রুত ক্ষমতা হস্তান্তর চায়, সিইসি দিয়ে শপথ
- নির্বাচনের ফলাফল ভোটারদের আগ্রহ-উদ্দীপনার সঙ্গে মিলছে: ফয়জুল করিম
- নির্বাচনের ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ: শফিকুর রহমান
- চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে ২ নিহত, ৩ গুরুতর আহত
- প্রধান উপদেষ্টা ইউনূস তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বার্তা দিলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- মেঘনা এক্সপ্রেসের ব্লেক ফেইলে কোচে ধাক্কা ক্ষতিগ্রস্ত ট্রেন
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- বহিষ্কৃত কর্মীদের ফিরিয়ে নিলে বিএনপিতে ফিরব, শর্ত দিলেন: রুমিন
- জুমার নামাজে উৎসুক জনতার ভিড়, কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
- জামায়াতের নির্বাহী বৈঠক চলছে, রাতে নির্দেশনা
- ঢাকার ২০ আসনে বিজয়ী কারা, ব্যবধান কত
- টাইম: তারেক রহমান দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ নেতা হতে পারেন
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- বিশ্ব বাবা দিবস আজ
বাবা নামের বটবৃক্ষের প্রতি শর্তহীন শ্রদ্ধা - যে নারীর নামে হলো আম্রপালী
- হোস্টেলে মেয়েরা যে নিষিদ্ধ কাজ করে!
- গাড়ির টায়ার কালো হয় কেন?
- হোস্টেলে মেয়েরা যে নিষিদ্ধ কাজ করে!
- উত্তেজক ট্যাবলেটে ঝুঁকছে যুবক-যুবতীরা
- রাত গভীর হলেই শ্বশুরের অন্য মতলব!
- ভবন নির্মাণে কী কী ছাড়পত্র লাগে?
- চারদিকে ‘ছেলেধরা’ ‘গলাকাটা’ আতঙ্ক!
- এসি কেনার সময় যে বিষয়গুলো খেয়াল রাখবেন
- ১৫ আগষ্ট বাঙ্গালী জাতির একটি কলংকিত অধ্যায়
- উড়ন্ত বিমানের ভেতর নোয়াখালীর তরুণের অনৈতিক কাজ!
- হালিম ব্যবসায়ীর আয় মাসে লাখ টাকা!
- বিভিন্ন পদে নিয়োগ দিচ্ছে নতুন টেলিভিশন প্রভাতী টিভি
- কপালে টিপ থাকায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে বহিষ্কার!
