যত্রতত্র কেজি স্কুল, নিয়ন্ত্রণের উদ্যোগ মন্ত্রণালয়ের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৩
রাজধানীর অলিগলির ফ্ল্যাট বাড়িতে সাইনবোর্ড ঝুলিয়ে ইচ্ছামতো খোলা হচ্ছে কিন্ডারগার্টেন স্কুল (কেজি)। কোনো কোনো স্কুলে পাঠদান করা হচ্ছে প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত। নিয়ম-নীতির তোয়াক্কা না করে গড়ে তোলা এসব স্কুলের লাগাম টানতে কাজ শুরু করেছে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর (ডিপিই)।
ডিপিই সূত্র জানায়, প্রাথমিক অনুমোদনের ক্ষেত্রে আগের নীতিমালার শর্ত সহজ করার চিন্তাভাবনাও চলছে, যাতে স্কুলগুলো নিয়মের মধ্যে আসতে আগ্রহী হয়। এরই মধ্যে নীতিমালা সংশোধনে গঠন করা হয়েছে একটি সাব-কমিটি। এতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অধীন ডিপিইসহ কয়েকটি প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিদের রাখা হয়েছে। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ের মধ্যে তাদের প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে মন্ত্রণালয় থেকে।
বিষয়টি নিশ্চিত করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ জাগো নিউজকে বলেন, দীর্ঘদিন ধরে সারাদেশে বিপুল সংখ্যক কেজি স্কুল অনুমোদন ছাড়া চলছে। এসব স্কুলে নানা ধরনের সমস্যা রয়েছে। অনেক স্কুলে শিশুদের ইচ্ছামতো বইয়ের বোঝা তুলে দেওয়া হচ্ছে। নিয়ম-নীতির তোয়াক্কা করা হচ্ছে না। ন্যূনতম শিক্ষার পরিবেশ থাকা স্কুলগুলোকে অনুমোদনের আওতায় আনার কাজ শুরু হয়েছে।
তিনি বলেন, বেসরকারি কেজি স্কুলের অনুমোদনের জন্য একটি নীতিমালা তৈরি করা হয়েছে। সেখানে অনুমোদনের জন্য সহজ করা হয়েছে শর্ত। সব স্কুল এক ছাতার নিচে আনতে নীতিমালা সংশোধনে গঠন করা হয়েছে একটি কমিটি। তারা ফেব্রুয়ারি মাসের মধ্যে সেটি সংশোধন করে আমাদের কাছে দেওয়ার কথা। এরপর পর্যালোচনা করে নীতিমালাটি চূড়ান্ত করা হবে।
কেজি স্কুলের অনুমোদন নীতিমালায় দেখা যায়, অনুমোদনের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় উপ-পরিচালক বরাবর আবেদন করলে তিনি প্রতিষ্ঠান পরিদর্শন করে তার প্রতিবেদন ডিপিইতে পাঠান। প্রতিবেদন সন্তোষজনক হলে তাকে ২২ শর্তে এক বছরের জন্য প্রাথমিক অনুমোদন দেয় অধিদপ্তর। এসব শর্তের মধ্যে বিদ্যালয়ে পানির ব্যবস্থা, সরকারের কাছে আর্থিক সুবিধা দাবি না করা, নিয়মিত অ্যাসেম্বলি ও জাতীয় সংগীত পরিবেশন, কমিটি গঠন, এনসিটিবির বই পড়ানো, জাতীয় দিবস পালন, ভর্তি-বেতনে সরকারি নির্দেশনা অনুসরণ, শিক্ষক-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা ও পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ, ল্যাব-লাইব্রেরি প্রতিষ্ঠা, তহবিল গঠন, শিক্ষার্থী-শিক্ষকদের তথ্য থানায় সরবরাহ, নিজস্ব বা তিন হাজার স্কয়ার ফুটের ভাড়া বাসা, ঢাকা মহানগরের ক্ষেত্রে ৫০ হাজার টাকা জামানতসহ অন্য শর্ত রয়েছে।
বলা হয়েছে, এসব শর্ত পূরণ হলে এক বছর পর ফের ২২ শর্তে তিন বছরের জন্য অস্থায়ী নিবন্ধনের অনুমোদন দেওয়া হবে। পরবর্তীসময়ে স্থায়ী ক্যাম্পাস স্থাপনসহ আগের মতো ২২ শর্তে পাঁচ বছরের মেয়াদে স্থায়ী নিবন্ধন দেওয়া হয়। ঢাকার বাইরে ও ইউনিয়ন পর্যায়ে অনুমোদনের ক্ষেত্রে জামানত কম হলেও জমির পরিমাণ বেশি থাকতে হবে। পাঁচ বছরের জন্য স্থায়ী নিবন্ধিত স্কুল পাঁচ বছর পর পর নবায়ন করার বিধান রয়েছে।
বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মহাসচিব মিজানুর রহমান জাগো নিউজকে বলেন, আমার প্রস্তাবে বেসরকারি স্কুল নীতিমালা প্রণয়ন করা হয়। এরপর ২০১৩ সালে বেশ কিছু স্কুল নিবন্ধনের আওতায় আনা হয়। এ পর্যন্ত তিন শতাধিক কেজি স্কুল নিবন্ধন পেয়েছে। আগে উপ-পরিচালকের অফিসে আবেদন করলে যাচাই-বাছাই করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রতিবেদন পাঠালে প্রাথমিক অনুমোদন দেওয়া হতো। ২০১৮ সাল থেকে এ কার্যক্রম স্থবির হয়ে পড়ে। উপ-পরিচালকের অফিস থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আবেদন পাঠালেও সেটি আটকে রাখা হচ্ছে। যোগাযোগ করলে নানান ত্রুটি দেখিয়ে ফাইল ফেরত পাঠানো হয়। টাকা না দিলে প্রাথমিক অনুমোদন পর্যন্ত দেওয়া হয় না।
তিনি বলেন, স্কুলগুলো সরকারের আওতায় আনতে প্রথমে যাচাই-বাছাই করে কিছু শর্ত দিয়ে এক বছরের জন্য প্রাথমিক অনুমোদন দিলে অন্যরা এর আওতায় আসতে আগ্রহী হবে। বর্তমানে বিষয়টি জটিল হওয়ায় কেউই এর আওতায় আসতে চায় না। এসব শর্ত পূরণ হলে তাদের তিন বছরের জন্য অস্থায়ী নিবন্ধনের আওতায় আনা যেতে পারে। স্থায়ী অনুমোদনের ক্ষেত্রেও একই নিয়ম নীতিমালায় রয়েছে। বর্তমানে সব কাগজ দেওয়ার পরও অজ্ঞাত কারণে আবেদন ফেরত পাঠানো হয়। এতে আবেদনকারীরা নিরুৎসাহী হয়ে পিছিয়ে যাচ্ছেন।
ডিপিই থেকে জানা যায়, গত মাসে অধিদপ্তরের ১২তম সভায় ৫৯৮টি আবেদন তোলা হয়। সেখানে ২৬৩টি আবেদন প্রাথমিক অনুমোদনের জন্য সম্মতি দেওয়া হলেও ৩৩৫টি আবেদন বাতিল করা হয়েছে। বাতিল আবেদন ফের উপ-পরিচালকের কাছে পাঠানো হবে। সেগুলো পুনরায় সংশোধন করে পাঠাতে নির্দেশ দিয়েছে ডিপিইর অনুমোদন কমিটি। এর বাইরে শুধু ঢাকা প্রাথমিক শিক্ষা উপ-পরিচালকের অফিসে পড়ে রয়েছে ১০ হাজারের বেশি আবেদন।
বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসেসিয়েশন নামে আরেক সংগঠনের মহাসচিব আব্দুল হাই জাগো নিউজকে বলেন, কেজি স্কুলের অস্থায়ী-স্থায়ী অনুমোদনের ক্ষেত্রে নীতিমালায় বেশ কয়েকটি জটিল শর্ত রয়েছে। এ কারণে অধিকাংশ স্কুল অনুমোদন নিতে আগ্রহী হচ্ছে না। অধিদপ্তর কেজি স্কুলগুলো নিবন্ধনের আওতায় আনতে পারছে না।
তিনি বলেন, এমপিওভুক্ত স্কুলের মতো কেজি স্কুলেও পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে শিক্ষক নিয়োগ দিতে বলা হয়েছে। অধিকাংশ স্কুলের শর্ত অনুযায়ী অবকাঠামো নেই। নীতিমালার সব শর্ত মেনে অনুমোদন নিলেও সরকারের কোনো অনুদান দেওয়া হয় না। আগের শর্ত পূরণ করে স্থায়ী নিবন্ধিত কেজি স্কুলের জন্য সরকারি অনুদান ঘোষণা করা হলে সবাই এর আওতায় আসতে উৎসাহী হবে।
এ বিষয়ে ডিপিইর মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত জাগো নিউজকে বলেন, কেজি স্কুলগুলো সরকারের আওতাভুক্ত করতে কাজ শুরু করা হয়েছে। এ সংক্রান্ত একটি প্রস্তাব আমরা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠালে আগের নীতিমালাটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়।
তিনি আরও বলেন, সব কেজি স্কুলে নতুন পাঠ্যক্রমের বই পড়ানো হবে। এ স্কুল মনিটরিং বাড়াতে সহজ শর্তের মাধ্যমে প্রাথমিক অনুমোদন দিয়ে আনা হবে সরকারের আওতায়। এ লক্ষ্যে আগের নীতিমালায় জুড়ে দেওয়া শর্তগুলো পরিবর্তন করে সহজীকরণ করে মন্ত্রণালয়ে পাঠানো হবে।
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিধ্বস্ত অর্থনীতিতে জনগণের প্রত্যাশা পূরণ করব: মির্জা ফখরুল
- সৌদি-বাংলাদেশ: ৩ ঘণ্টার ব্যবধান, কিন্তু ঈদে কেন ১ দিনের পার্থক্য?
- শিক্ষা নিয়ে দলীয় রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব শিক্ষা দিয়ে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, ১১৯৪ আহত
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- এআই স্বাস্থ্য তথ্যে ভুল, বিভ্রান্তির ঝুঁকি বাড়ছে
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক শর্ম
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- দাড়ি ছাঁটলে জেল! কঠোর হচ্ছে তালেবান শাসন, বিপাকে নাপিতরা
- রমজানেই শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি
- অলিম্পিকের ১৫৫ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
- আল-আকসায় ১০ হাজার ফিলিস্তিনিকে নামাজের অনুমতি ইসরায়েলের
- ভারতে ৭০ দেশের নৌ মহড়ায় অংশ নিল বাংলাদেশ
- প্রধানমন্ত্রীর এপিএস-২ পদে নিয়োগ পেলেন আব্দুর রহমান সানি
- রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন দেবে সরকার
- সচিবালয়ে দ্বিতীয় দিনে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- বিএনপি সরকারের ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা ঘোষণা
- ২৪ ঘণ্টায় ৫০ যুদ্ধবিমান মোতায়েন: ইরানে বড় হামলার প্রস্তুতি?
- প্রথম মন্ত্রিসভা বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- কালীগঞ্জে মাদকসহ তিন কারবারি আটক
- এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নিচ্ছেন নতুন বাণিজ্যমন্ত্রী
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রথম মন্ত্রিসভা বৈঠক
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
