ম্যানচেস্টার–সিলেট ফ্লাইট বন্ধের আশঙ্কায় উদ্বিগ্ন ব্রিটিশ এমপিরা
তরুণকণ্ঠ অনলাইন
প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৬
ম্যানচেস্টার থেকে সিলেটগামী সরাসরি ফ্লাইট স্থগিত হতে পারে, এমন আশঙ্কাকে কেন্দ্র করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে উদ্বেগ জানিয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছেন যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেস্টার ও নর্থ ওয়েস্ট অঞ্চলের আটজন সংসদ সদস্য।
শুক্রবার (৯ জানুয়ারি) পাঠানো ওই চিঠিতে স্বাক্ষর করেন রচডেলের এমপি পল ওয়াহ, ম্যানচেস্টার রাশোলমের আফজাল খান, গর্টন অ্যান্ড ডেন্টনের অ্যান্ড্রু গুইন, ওল্ডহ্যাম ওয়েস্ট, চাডারটন অ্যান্ড রয়টনের জিম ম্যাকমাহন, ওল্ডহাম ইস্ট অ্যান্ড স্যাডলওয়ার্থের ডেবি আব্রাহামস, ওয়ারিংটন সাউথের সারাহ হল, স্টকপোর্টের নবেন্দু মিশ্র এবং ম্যানচেস্টার উইথিংটনের জেফ স্মিথ।
চিঠিটি পাঠানো হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাফিউল আজিমের কাছে। একই সঙ্গে এর একটি কপি যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারের কাছেও পাঠানো হয়।
এমপিরা চিঠিতে উল্লেখ করেন, ম্যানচেস্টার–সিলেট রুটটি যুক্তরাজ্যের বৃহত্তম বাংলাদেশি কমিউনিটির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। পারিবারিক জরুরি সফর, অসুস্থ স্বজনের খোঁজ নেওয়া, চিকিৎসা কিংবা মৃত্যুজনিত প্রয়োজনে বহু মানুষ এই সরাসরি ফ্লাইটের ওপর নির্ভর করে থাকেন।
তাদের অভিযোগ, ১ ফেব্রুয়ারি থেকে বুকিং সিস্টেমে এই রুটটি আর দেখা যাচ্ছে না, অথচ এ বিষয়ে বিমান কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা বা ঘোষণা দেওয়া হয়নি। ফলে যাত্রীদের মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ বেড়েছে। এমপিরা বলেন, বিকল্প ইনডিরেক্ট ফ্লাইটগুলো খরচের দিক থেকে ব্যয়বহুল হওয়ার পাশাপাশি বয়স্ক ও অসুস্থ যাত্রীদের জন্য শারীরিকভাবে কষ্টকর।
চিঠিতে বিমান কর্তৃপক্ষের কাছে তিনটি বিষয় স্পষ্ট করার অনুরোধ জানানো হয়েছে:
ম্যানচেস্টার–সিলেট রুটের বর্তমান অবস্থা কী, রুট স্থগিতের পেছনে কী কারণ রয়েছে এবং এই গুরুত্বপূর্ণ সেবা বজায় রাখতে কী ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
বাংলাদেশ এয়ারলাইন্স, বাংলাদেশ হাইকমিশন ও সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে সমন্বয় করে সম্ভাব্য স্থগিতের সিদ্ধান্ত পুনর্বিবেচনা এবং ক্ষতিগ্রস্ত কমিউনিটির সঙ্গে সরাসরি আলোচনা শুরু করতে আহ্বান জানান ব্রিটিশ এমপিরা। তাদের মতে, মানবিক দিক বিবেচনার পাশাপাশি নর্থ ওয়েস্ট ইংল্যান্ড অঞ্চলের দীর্ঘমেয়াদি যোগাযোগ ও কৌশলগত গুরুত্বের দিক থেকেও এই রুটটি অত্যন্ত প্রয়োজনীয়।
- ৩৮ বছর ইমামতি শেষে ফুলসজ্জিত গাড়িতে ইমামের রাজকীয় বিদায়
- নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সারজিস আলমকে শোকজ
- সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের পিঠা উৎসব
- নির্বাচন কমিশন নিরপেক্ষ না হলে নির্বাচন সুষ্ঠু হবে না: সুজন
- বাঁধন ঢাকা উত্তর জোনের কার্যকরী পরিষদ-২০২৬ গঠিত
- বাঁধন ঢাকা উত্তর জোনের কার্যকরী পরিষদ-২০২৬ গঠিত
- বাংলাদেশকে সরিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করল আইসিসি
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন
- ১১-২০ গ্রেডে বিশেষ বেতন ও সুবিধা, সচিবদের জন্য বিশেষ ধাপ
- প্রাথমিক শিক্ষাকে অগ্রাধিকার দেবে বিএনপি: তারেক রহমান
- গাজায় পর্যটন ও শিল্পনগরী: ট্রাম্প জামাতার মাস্টারপ্ল্যান
- ভারত-ইইউ ‘সবচেয়ে বড় চুক্তি’ ঘোষণা আসতে পারে ২৭ জানুয়ারি
- ভারতের সঙ্গে বিএনপির চুক্তির অভিযোগ রাজনৈতিক অপপ্রচার: মাহদী আমিন
- কুমিল্লায় এসএমএস ফিডস কোম্পানির পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত
- হাসিনা আপার রেখে যাওয়া কর্মী-সমর্থকদের পাশে আছি: মির্জা ফখরুল
- এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভায় ডিম ও ময়লা পানি নিক্ষেপ
- জামায়াত কখনো সরকারে গিয়ে কাজ করেনি, বিএনপি পরীক্ষিত দল: ফখরুল
- শিশুসন্তানকে হত্যার পর গলায় দড়ি দিলেন ছাত্রলীগ নেতার স্ত্রী
- বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ: প্রধান উপদেষ্টা
- গোবিপ্রবিতে বিএমবি ডিবেটিং ক্লাবের অর্ধযুগ পূর্তি উদযাপন
- নানা আয়োজনে বুটেক্সে সরস্বতী পূজা উদযাপন
- শীত শেষের আগেই উত্তপ্ত সবজির বাজার, ক্রেতারা অসন্তুষ্ট
- কুরআন-সুন্নাহভিত্তিক রাষ্ট্র গঠনে ইসলামিক ফ্রন্টের প্রচারণা
- রাবি ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- হাদি হত্যার বিচার দাবিতে তিতুমীর কলেজে বিক্ষোভ মিছিল
- প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা কবে, যা বলল অধিদপ্তর
- দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব নিয়ে উদ্বিগ্ন মার্কিন রাষ্ট্রদূত
- নির্বাচনি প্রচারে এনআইডি এবং ব্যক্তিগত তথ্য সংগ্রহ নিষিদ্ধ: ইসি
- ‘হ্যাঁ’ ভোট মানেই গণতান্ত্রিক-মানবিক বাংলাদেশ: আলী রীয়াজ
- নির্বাচন সামনে রেখে ১০ ও ১১ ফেব্রুয়ারি ছুটি ঘোষণা
- এসএসসি পরীক্ষা ২০২৬: ঢাকা বোর্ডের নতুন সিদ্ধান্ত
- প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা কবে, যা বলল অধিদপ্তর
- আমিরাতের শারজায় হাজী মোহাম্মদ আবুল বশর সিআইপি কে সম্বর্ধনা
- ১১-২০ গ্রেডে বিশেষ বেতন ও সুবিধা, সচিবদের জন্য বিশেষ ধাপ
- সরকারি পরিচয় ভাঙিয়ে প্রতারণা, গ্রেপ্তার শামীম ওসমান
- লাকসামে চেয়ার মার্কার নির্বাচনী অফিস উদ্বোধন
- নানা আয়োজনে বুটেক্সে সরস্বতী পূজা উদযাপন
- হাদি হত্যার বিচার দাবিতে তিতুমীর কলেজে বিক্ষোভ মিছিল
- নরসিংদী-২ আসনে ধানের শীষ প্রতীক পেলেন ড. মঈন খান
- রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা–জামায়াত বৈঠক সন্ধ্যায়
- মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- হাসিনা আপার রেখে যাওয়া কর্মী-সমর্থকদের পাশে আছি: মির্জা ফখরুল
- বিয়ে করলেন এক সময়ের আলোচিত নায়িকা শাকিবা
- ডা. রফিকুল ইসলাম বাচ্চুর সুস্থতায় শ্রীপুরে দোয়া মাহফিল
- ৪০তম FOBANA কনভেনশন একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করবে
- শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে রাকসুর বিক্ষোভ
- ঈদে আসছে ‘মাওলা’এক যুগ পরে অ্যালবাম নিয়ে ফিরছেন বালাম
- করাচির গুল প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড: এক দোকানেই মিলল ৩০ মরদেহ
- চ্যাটজিপিটিতে বয়স অনুমান ফিচার চালু করছে ওপেনএআই
- যশোর-১ আসনে ধানের শীষ প্রতীক পেলেন নুরুজ্জামান লিটন
- বাংলাদেশীরা সৌদি নারীদের বিয়ে করতে পারবেন!
- মিয়ানমারকে ৩১ বছরের ‘পুরনো’ সাবমেরিন দিচ্ছে ভারত
- পাকিস্তানে ৩০০ রুপি ছাড়ালো টমেটোর দাম
- মোশাররফের দেহ রাস্তায় ঝুলিয়ে রাখার নির্দেশ
- জিম্বাবুয়েতে পানির অভাবে দুই শতাধিক হাতির মৃত্যু
- ১০ হাজার সেনা-পুলিশ মোতায়েন
কী ঘটবে আসামে ? - থাইল্যান্ডে বিদ্রোহীদের হামলায় নিহত ১৫
- ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ভিসা দিল না যুক্তরাষ্ট্র
- শ্রীলংকায় এবার মসজিদে বোমা হামলা
- শ্রীলঙ্কায় রক্তবন্যা: নিহত বেড়ে ২০৭
- সৌদি প্রবাসীদের জন্য সুখবর
- ছাত্রের সঙ্গে যৌনমিলন, কারাগারে শিক্ষিকা
- সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড
- কানাডায় জাস্টিন ট্রুডোর দল আবারও ক্ষমতায়
- মসজিদ নাকি মন্দির! মামলার রায় আজ
