শুক্রবার   ২০ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৭ ১৪৩২   ০৩ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৯১

মোবাইল ফোনে কথা বলতে বলতে ট্রেনে কাটা পড়লেন যুবক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৩  

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে মোবাইল ফোনে কথা বলতে বলতে রেলপথে হাঁটার সময় ট্রেনের নিচে কাটা পড়ে হযরত আলী তুহিন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  
শনিবার (২১ জানুয়ারি) দুপুরে ঢাকা-ঈশ্বরদী রেলসড়কের শহীদ এম মনসুর আলী স্টেশনের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হযরত আলী রংপুর জেলা সদরের খুটু চাম্পাট গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে।
কামারখন্দ ফায়ার সার্ভিসের লিডার মাহফুজুর রহমান জানান, হযরত আলী তুহিন মোবাইল ফোনে কথা বলতে বলতে রেলপথ ধরে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।  
সিরাজগঞ্জ জিআরপি উপ-পরিদর্শক আব্দুল মতিন বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

এই বিভাগের আরো খবর