মৃত তরুণী বাড়ি ফিরলেন, এলাকায় তোলপাড়
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৪
খুনের শিকার ববিতা দীর্ঘ আট মাস পর স্বামীসহ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পিতার বাড়ি ফিরে এসেছেন। শুক্রবার বিকেলে শত শত নারী পুরুষ তাদেরকে দেখার জন্য ভিড় করে। এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
এর আগে বুধবার ববিতা তার স্বামী মাজেদ আলীকে সঙ্গে নিয়ে মনাকষায় পিতার বাড়িতে উপস্থিত হন। উপজেলার মনাকষা ইউনিয়নের খড়িয়াল গ্রামে এ ঘটনা ঘটে। ববিতা ওই গ্রামের রসুল আলীর মেয়ে।
জানা গেছে, গত বছরের ১১ জুলাই ববিতা নিখোঁজের পর তার পিতা উপজেলার ক্যাপড়াটোলা গ্রামের এনামুল হকের ছেলে রুবেলের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়েরও করেছিল। পরে গত ২৬ জুলাই চাঁপাইনবাবগঞ্জ সদরে বস্তাবন্দী একটি মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
সে সময় পিতা রসুল আলী মরদেহটিকে তার মেয়ে ববিতা হিসেবে সনাক্ত করেছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ২৬ জুলাই বিকাল সোয়া চারটার দিকে ৯৯৯ নম্বরে কল সুত্রে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার বালিয়াডাঙ্গা ইউনিয়নের পালশা গ্রামের লীলাখেলা মোড়ে বস্তাবন্দী একটি মরদেহ পড়ে থাকার খবর পেয়ে সদর থানার এসআই বদিউজ্জামানের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা হয়। যার মামলা নং- ৫২, তারিখ ২৬ জুলাই ২০২৩। মামলার এজাহারে বলা হয়, কে বা কারা গত ১৬-০৭-২০২৩ হতে ২৬-০৭-২০২৩ তারিখের মধ্যে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার পর মরদেহ গুমের উদ্দেশ্যে সেখানে ফেলে দিয়েছিল।
এ ঘটনায় তদন্তকারী কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার এসআই আফজাল গত বছরের ৯ আগস্ট শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালিগঞ্জ ক্যাপড়াটোলা গ্রামের এনামুল হকের ছেলে রুবেল হককে (২৮) গ্রেপ্তার করে জেলা কারাগারে প্রেরণ করেন।
দীর্ঘ ৪০ দিন কারাভোগের পর বর্তমানে রুবেল হক জামিনে মুক্ত আছেন। মামলাটি এখানো বিচারাধীন। কিন্তু চলতি বছরের ১৭ জানুয়ারী বুধবার ববিতা স্বামী মাজেদ আলীকে সঙ্গে নিয়ে মনাকষায় তার পিতার বাড়িতে উপস্থিত হলে এলাকায় হৈচৈ পড়ে।
তাদেরকে এক নজর দেখার জন্য শত শত নারী পুরুষ ভীড় করছে। এসময় ববিতা বলেন, প্রায় আট মাস আগে রুবেল আমাকে ফোন করে ডাকলে তার কথা মত মনাকষা হাউসনগর গ্রামে উপস্থিত হই।
এসময় তার সাথে আরও দুজন ছিল। তারা আমাকে নওগাঁয় নিয়ে গিয়ে কোন এক স্থানে শারীরিক নির্যাতন করে। এমনকি ঘুমের ঔষধ খাইয়ে তারা পালিয়ে যায়। অন্যদিকে তার স্বামী নওগাঁর মান্দা থানার পরইল কাঞ্চন গ্রামের মৃত আফসার আলীর ছেলে মাজেদ আলী জানান, এক বছর আগে পূর্বের স্ত্রী আমাকে ছেড়ে চলে যায়।
পরে সাড়ে চার মাস আগে মান্দা এলাকায় একটি অটো গ্যারেজে ববিতাকে পেয়ে বিয়ে করি। বিয়ের সময় তার নাম পিয়া খাতুন। বাড়ি কুড়িগ্রাম বলে পরিচয় দেয় ববিতা। বিয়ের পর তাকে ঢাকা নিয়ে গিয়ে আমি একটি গার্মেন্টেসে চাকুরী করি।
এর মাঝে তার অসুস্থতা দেখা দিলে চিকিৎসা করানো হয়। তখন তার পিতার বাড়ি নিয়ে যাবার জন্য ঠিকানা চাইলে সে কোন ঠিকানা দিতে পারেনি। তবে সে হুমায়ুন রেজা উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করতো বলে জানালে গুগলে সার্চ দিয়ে তার ঠিকানা বের করে মনাকষায় তার পিতার বাড়ি নিয়ে আসি।
যদিও এলাকাবাসী বলছে, ববিতা আগে থেকেই কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। গত বছরের ১১ জুলাই ববিতার পিতা রসুল আলী কালিগঞ্জ ক্যাপড়াটোলা গ্রামের এনামুল হকের ছেলে রুবেলের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছিল।
রুবেল হকের ভাষ্য- সেসময় মিথ্যা অভিযোগে তাকে থানায় এনে হত্যার দায় স্বীকার করতে পুলিশি নির্যাতনের শিকার হতে হয়েছে বলেও অভিযোগ করেন ভুক্তভোগী। তার দাবি- খুন না করেও তিনি হত্যা মামলার আসামি হয়ে ৪০ দিন কারাবন্দী ছিলেন। এটার কী হবে?
শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক খাইরুল ইসলাম বলেন, ববিতা ও তার পিতাকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে তাদের বাড়ি পাঠানো হয়েছে। তবে শুনেছি তিনি বিয়ে করেছেন এবং প্রায় আট মাস আগে বালিয়াডাঙ্গায় উদ্ধার করা মরদেহ ববিতা বলে তার পিতা দাবি করেছিলেন।
এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, মেয়েকে তার পিতার নিকট বুঝিয়ে দেয়া হয়েছে। তিনি আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর থানার বালিয়াডাঙ্গা ইউনিয়নের পালশা গ্রাম থেকে উদ্ধার করা বস্তাবন্দী মরদেহের ব্যাপারে রুবেলকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছিল। এখন সেই মামলা আবারও তদন্ত করা হবে।
- উইন্ডোজ ও অফিসে জিরো-ডে ত্রুটি: হ্যাকাররা সক্রিয়, জরুরি আপডেট
- হানিয়া আমিরের জন্মদিনে ‘ফেক ওয়েডিং’ ভিডিওতে ছড়াল বিয়ের গুজব
- আগামীকাল জামায়াত আমির ও এনসিপি আহ্বায়ক নাহিদের বাসায় যাবেন তারেক
- DP World এর প্রধান সুলাইয়েমের পদত্যাগ
- জনগণকে কনভিন্স করাই বিএনপির সফলতার মূল ইঞ্জিনিয়ারিংঃ তারেক রহমান
- ঢাকা-১৬ আসনে জালিয়াতির অভিযোগ আমিনুল হকের: পুনর্নির্বাচনের দাবি
- ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোটে জয় ইঞ্জিনিয়ার শ্যামলের
- তারেক রহমানের হাতকে শক্তিশালী করে গণতন্ত্র গড়ে তুলুনঃ ফখরুল
- অন্যায়-বেআইনি কর্মকাণ্ড বরদাশত করব না: তারেক রহমান
- ইউনূসের অভিনন্দন তারেক, শফিকুর ও নাহিদকে ধন্যবাদ, ঐক্যের আহ্বান
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নির্বাচন-পরবর্তী দেশ গড়তে জাতীয় ঐক্যের ডাক দিলেন: তারেক রহমান
- নির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে: খেলাফত মজলিস
- খেলাফত মজলিসনির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে
- নির্বাচনের পর খুলেছে ঢাবি ভর্তি অফিস, অগ্রিম ফি জমার শেষ তারিখ ১৬
- বিএনপির হামলা-হুমকি সহ্যের সীমা অতিক্রম করলে ছাড় দেব না: সারজিস
- অন্তর্বর্তী সরকার দ্রুত ক্ষমতা হস্তান্তর চায়, সিইসি দিয়ে শপথ
- নির্বাচনের ফলাফল ভোটারদের আগ্রহ-উদ্দীপনার সঙ্গে মিলছে: ফয়জুল করিম
- নির্বাচনের ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ: শফিকুর রহমান
- চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে ২ নিহত, ৩ গুরুতর আহত
- প্রধান উপদেষ্টা ইউনূস তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বার্তা দিলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- মেঘনা এক্সপ্রেসের ব্লেক ফেইলে কোচে ধাক্কা ক্ষতিগ্রস্ত ট্রেন
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- বহিষ্কৃত কর্মীদের ফিরিয়ে নিলে বিএনপিতে ফিরব, শর্ত দিলেন: রুমিন
- জুমার নামাজে উৎসুক জনতার ভিড়, কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
- জামায়াতের নির্বাহী বৈঠক চলছে, রাতে নির্দেশনা
- ঢাকার ২০ আসনে বিজয়ী কারা, ব্যবধান কত
- টাইম: তারেক রহমান দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ নেতা হতে পারেন
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
