শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ২ ১৪৩২   ২৬ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৩৩

মুন্সীগঞ্জে কৃতি শিক্ষার্থী ও গুনীজন সম্মাননা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০১৯  


মুন্সীগঞ্জে কৃতি শিক্ষার্থী ও গুনীজন সম্মাননা দেওয়া হয়েছে। বুধবার সকালে জেলা শিল্পকলার মিলনায়তনের বিশিষ্ট শিক্ষাবীদ প্রফেসর ড. একেএম নওশাদ আলমকে গুনীজন সম্মাননা দেয়া হয়।

অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের  আয়োজনে ১৭১ জন কৃতি শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।

প্রধান আলোচক ছিলেন অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের  সভাপতি  ও আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ড. নূহ-উল-আলম লেনিন।
মুন্সীগঞ্জ কেন্দ্রর সভাপতি অধ্যক্ষ জাহাঙ্গীর হাসানের সভাপতিত্বে আরও বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা. মাহবুবে রশীদ ই মাহাবুব, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহা: হারুন অর-রশিদ, অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের  শ্রীনগর শাখার সভাপতি ডা: আব্দুল মালেক, লৌহজং সভাপতি কবির ভূইয়া কেনেডি, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মুন্সীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক আবু হানিফ  প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন দৈনিক সভ্যতার আলোর সম্পাদক মীর নাসির উদ্দিন উজ্জ্বল, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মেহেরুন নেছা নাজমা, অ্যাডভোকেট গোলাম মাওলা তপন, অ্যাডভোকেট সামছুন নাহার শিল্পী সহ শিক্ষার্থীরা ।

 

 

এই বিভাগের আরো খবর