রোববার   ২২ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১০ ১৪৩২   ০৫ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১২৬

মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় নেতাকে কোপাল দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত: ২১ মে ২০২২  

মাদারীপুরে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির নেতা ও মুক্তিযোদ্ধার সন্তান সোহাগ মাতুব্বরকে (৩৮) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। 


শুক্রবার দুপুরে সদর উপজেলার শিরখাঁড়া ইউনিয়নের ঘুনসী এলাকায় এ ঘটনা ঘটে। আহত সোহাগ ওই এলাকার বীর মুক্তিযোদ্ধা শাজাহান মাতুব্বরের ছেলে ও বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি। 

এ ঘটনায় শনিবার সন্ধ্যায় শহরের বাদামতলা এলাকায় জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্ব এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বাড়ির সামনের সড়কে দাঁড়িয়েছিলেন সোহাগ। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তার উপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। সোহাগের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে আহত অবস্থায় সোহাগকে মাদারীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। 

মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রিয়াদ মাহমুদ বলেন, সোহাগের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাকে ভর্তি করে দেয়া হয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম মিঞা বলেন, এ ঘটনায় মৌখিকভাবে অভিযোগ পাওয়া গেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই বিভাগের আরো খবর