মিথ্যা প্রমাণ হলো চমকের সব অভিযোগ, পেলেন চারটি শাস্তি
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৩
শুটিং সেটে নির্মাতা ও অভিনয় শিল্পীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগের পর পাল্টা অভিযোগ করেছিলেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। সহ অভিনেতা আরশ খানের বিরুদ্ধে কু-প্রস্তাব দেওয়ার অভিযোগসহ প্রাণে মেরে ফেলার হুমকি পেয়েছিলেন বলেও জানিয়েছিলেন তিনি।
এ ঘটনা নিয়ে গত এক সপ্তাহ শোবিজ অঙ্গনে নানা আলোচনার পরে অবশেষে সাংগঠনিক সমাধান হয়েছে। । ঘটনার সার্বিক বিশ্লেষণ শেষে অভিনয়শিল্পী সংঘের রায়ে দোষী সাব্যস্ত হয়েছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। তাকে আর্থিক জরিমানার পাশাপাশি আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
সোমবার (১৪ আগস্ট) রাতে এ সিদ্ধান্ত লিখিত আকারে গণমাধ্যমে পাঠানো হয়েছে অভিনয়শিল্পী সংঘের প্যাডে। যেখানে বলা হয়েছে, শুটিং সেটে উত্তেজিত অবস্থায় চমক যে আচরণ করেছেন, যার কারণে সেটে পুলিশ আসা, শুটিং বন্ধ হয়ে যাওয়া ইত্যাদি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয় এবং পরিচালক আর্থিক ক্ষতি ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হন। এছাড়া জ্যেষ্ঠ অভিনেতা ফখরুল বাশার মাসুম এবং নির্মাতা আদিফ হাসানসহ ইউনিটের সবার সঙ্গে যে আচরণ করেছেন, তা অভিনেত্রী চমকের ভুল ছিল এবং পরবর্তীতে অভিনেতা আরশ খানের বিরুদ্ধে বিভিন্ন ইন্টারভিউতে যে অভিযোগ এনেছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন প্রতীয়মান হয়। দোষী সাব্যস্ত হওয়ায় চমকের ব্যাপারে কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। এগুলো হলো-
১) ক্ষতিগ্রস্ত নাটকের প্রযোজক, পরিচালক ও জ্যেষ্ঠ অভিনেতা ফখরুল বাশার মাসুমসহ সকলের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করবেন ও ক্ষমা চাইবেন।
২) ‘শ্বশুর বাড়ির প্রথম দিন’ নাটকটি নির্মাণ সম্পন্ন করতে বাকি যে অর্থের প্রয়োজন হবে, তা ক্ষতিপূরণ হিসেবে চমক প্রদান করতে বাধ্য থাকবেন।
৩) অভিনেতা আরশ খান ও পরিচালক আদিফ হাসানের বিরুদ্ধে চমক থানায় যে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তা অনতিবিলম্বে নিষ্ক্রিয় করার ব্যবস্থা গ্রহণ করবেন।
৪) ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না, যদি ঘটে তবে সংগঠন কর্তৃক যে কোনও শাস্তি গ্রহণ করতে তিনি বাধ্য থাকবেন বলে লিখিতভাবে অঙ্গীকার করবেন। আগামী ৬ মাস তিনি সকল সংগঠনের পর্যবেক্ষণে থাকবেন। তার বিরুদ্ধে কোনও প্রকার অভিযোগ যেন না আসে, সে বিষয়ে সচেষ্ট থাকবেন।
সভায় উপস্থিত ছিলেন টেলিপ্যাবের সাধারণ সম্পাদক সাজু মুনতাসির, কার্যনির্বাহী সদস্য বাবুল আহমেদ, ডিরেক্টরস গিল্ডের সভাপতি অনন্ত হীরা, সহ-সভাপতি আশরাফুল আলম, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর, অভিনয়শিল্পী সংঘের সহ-সভাপতি আনিসুর রহমান মিলন, সাধারণ সম্পাদক রওনক হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক নাজনীন হাসান চুমকিসহ আরও অনেকে।
সভা শেষে সিদ্ধান্ত অনুযায়ী নিজের ভুলের জন্য অনুতপ্ত হন রুকাইয়া জাহান চমক। সেই সঙ্গে ফখরুল বাশার মাসুম ও আরশ খানের প্রতি দুঃখপ্রকাশ করেন। এছাড়া ভবিষ্যতে এই ধরনের কাজ করবেন না মর্মে লিখিত অঙ্গীকার দেন। তবে যেহেতু ঘটনাটি শুটিং সেটে সবার সামনে হয়েছিল, তাই পুনরায় সেই নাটকের সেটে গিয়ে সবার সামনেই দুঃখ প্রকাশ করতে হবে চমককে।
প্রসঙ্গত, গত ৪ আগস্ট আদিফ হাসানের পরিচালনায় নির্মাণাধীন নাটক ‘শ্বশুর বাড়ির প্রথম দিন’র সেটে তর্কাতর্কি, পুলিশ আসা এবং শুটিং বন্ধ হয়ে যাওয়ার ঘটনা ঘটে। জানা যায়, এদিন সেটে উত্তেজিত অবস্থায় নির্মাতা ও সহশিল্পীদের সঙ্গে আচরণ করেন অভিনেত্রী চমক। এরপর নিজের নিরাপত্তার কথা বলে পুলিশও ডেকে আনেন। এ ঘটনায় নাটকটির কাজ বন্ধ হয়ে যায়।
- বহিষ্কৃত কর্মীদের ফিরিয়ে নিলে বিএনপিতে ফিরব, শর্ত দিলেন: রুমিন
- জুমার নামাজে উৎসুক জনতার ভিড়, কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
- জামায়াতের নির্বাহী বৈঠক চলছে, রাতে নির্দেশনা
- ঢাকার ২০ আসনে বিজয়ী কারা, ব্যবধান কত
- টাইম: তারেক রহমান দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ নেতা হতে পারেন
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- বান্দরবান-৩০০ আসনে বিএনপির সাচিং প্রু জেরী বিজয়ী, না ভোট সর্বোচ্চ
- আনোয়ার ইব্রাহিম: তারেক রহমানকে অভিনন্দন, গণতন্ত্রের বিজয়
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- গাজীপুরের ৫টি আসনেই ধানের শীষের বিশাল জয়
- নরসিংদীর পাঁচটি আসনেই ধানের শীষের বিজয়
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- সুনামগঞ্জ-২ আসনে বিজয়ী নাছির চৌধুরীকে অভিনন্দন জানালেন শিশির মনির
- কারচুপি-ভয়ভীতি সত্ত্বেও নিরঙ্কুশ বিজয় আসছেঃ মাহদী আমিন
- শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন,কোনো অপ্রীতিকর ঘটনা নেই: ডিবি প্রধান
- বড় সংঘর্ষ ছাড়াই শেষ হয়েছে নির্বাচন ও গণভোট, গণনা চলছে
- জামায়াত: নির্বাচন শান্তিপূর্ণ, ফল মেনে নেওয়ার সিদ্ধান্ত পরে
- জামায়াত আমির: জনগণের সরকার কায়েম হবে, দল-ব্যক্তি-পরিবারের নয়
- টাঙ্গাইলের মির্জাপুরে ভোটের সময় টাকা বিতরণে জামায়াত নেতা আটক
- মুসলিম দেশগুলোর মধ্যে সমন্বিত পরিবহণ ব্যবস্থা গড়ার আহ্বান এরদোগান
- নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা উপদেষ্টার
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- অর্থনৈতিক মন্দার আশঙ্কায় স্বর্ণ ও রুপার দাম ঊর্ধ্বমুখী
- ট্রাম্প নিয়ে তর্কে বাবার গুলিতে ব্রিটিশ তরুণীর মৃত্যু
- বাংলাদেশের নির্বাচন: বিশ্বমিডিয়ায় উৎসবমুখর পরীক্ষা
- শান্তিপূর্ণ উৎসবমুখর নির্বাচন, সহিংসতার কোনো শঙ্কা নেই: ডিএমপি
- ভোট চলাকালে দায়িত্ব পালনরত অবস্থায় সরাইলে পোলিং অফিসারের মৃত্যু
- খুলনা আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের বাইরে বিএনপি নেতার মৃত্যু
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- শাকিব খানকে জরিমানা
- প্রভার গোসলের ভিডিও ভাইরাল (ভিডিও)
- সানি লিওনের উদ্দাম নাচ (ভিডিও)
- আসছে একুশে বইমেলার আকর্ষণ শাওন-এর প্রেমের উপন্যাস ‘আঁধার পরস্পর’
- আসিফের প্রথম সিনেমা মুক্তি পেলো আজ
- বাংলাদেশকে যে কথা বলতে বলেছিলেন সালমানের বাবা
- চিত্রনায়িকা মৌসুমী এবার রেডিও জকি
- বিয়ে আমি করবো না` কমেডি সিনেমায় নায়ক ইমন, তানহা তাসনিয়া
- মিথিলাকে সিমরন বললেন সৃজিত! কিন্তু কেন?
- ডলার দিয়ে নগ্ন বুক ছবি পোস্ট দিলেন মাইলি
- রাফেজা ইমরোজ`এর তিনটি অনবদ্য কবিতা
- ‘মিস ইন্ডিয়া ২০১৯’ সুমন রাও
- কানে ইতিহাস গড়লেন লিইনা ব্লুম
- একই অনুষ্ঠানে এসেও শাকিবের সাথে দেখা হলো না অপুর!
- রাফেজা ইমরোজের নির্বাচিত কবিতা
