শুক্রবার   ২০ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৭ ১৪৩২   ০৩ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২০৬

মারা গেলেন নওগাঁ মহিলা আ.লীগের সম্পাদক লিপি সাহা

আবু রায়হান রাসেল

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৩  

নওগাঁ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিপি সাহা মারা গেছেন। শুক্রবার সন্ধ্যা ৭ টায় ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
জানা যায়, কয়েকদিন আগে হঠাৎ স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন লিপি সাহা। এরপর নওগাঁয় প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহীতে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে অবস্থার উন্নতি না হলে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
গতকাল শনিবার সকালে তাঁর মরদেহ নওগাঁয় আনা হলে তাঁকে দেখতে শহরের পুরাতন বাসষ্ট্যান্ড এলাকায় তার বাসভবন টাইম স্কয়ারে ছুটে যান জেলা আওয়ালীগের নেতৃবৃন্দসহ তাঁর শুভাকাংখিরা। এসময় সেখানে গিয়ে গভীর শোক প্রকাশ করেন খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়াামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এবং সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দীন জলিল জন।
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন- লিপি সাহা ছিলেন সংগঠনের জন্য নিবেদিত প্রাণ। তাঁর মৃত্যু অপুরনীয় ¶তি হয়ে গেল। অকালে এই নেত্রীর মৃত্যুতে জেলাজুরে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

এই বিভাগের আরো খবর