শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ২ ১৪৩২   ২৬ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৯৪

মাদারীপুরে দুই শতাধিক অসহায় ও গরীবদের মাঝে নগদ অর্থ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০১৯  

দারীপুর রাজৈর ইশিবপুরে আলহাজ¦ ইদ্রিস ফরাজী ফাউন্ডেশনের উদ্যোগে স্থানীয় দুই শতাধিক হতদরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে নগদ অর্থ ও বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে।শনিবার সকালে সাতবাড়ীয়া নূরে মোহাম্মদী সিনিয়র মাদরাসা মাঠে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইশিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ফাইজুর রহমান হিরু। 

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মেহেদী হাসান ফরাজী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র মাদরাসার অধ্যক্ষ আবু বকর, সমাজসেবক নান্নু মাতুব্বর, হাজী আব্দুল হালিম শিকদার, মাসুদুর রহমান ফরাজীসহ অন্যরা।অনুষ্ঠানে মরহুম আলহাজ¦

ইদ্রিস ফরাজীর দ্বিতীয় মৃত্যু বার্ষিকীকে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাফিজুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অহিদুল ইসলাম লিওন।দুই শতাধিক অসহায় ও গরীবদের মাঝে নগদ অর্থ ও অন্যান্য সামগ্রী বিতরণসহ এক হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করেন।জানা গেছে, প্রতি বছর এই ফাউন্ডেশনের পক্ষ থেকে স্থানীয় দরিদ্র মানুষের মধ্যে অর্থ সহায়তা সামগ্রী প্রদান করা হয়।
 

এই বিভাগের আরো খবর