রোববার   ১৫ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ২ ১৪৩২   ২৭ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৩১

মাদক মামলায় আসিফের বিরুদ্ধে চার্জশিট

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৯  

 

অফিসে চার বোতল টাকিলা বিদেশি মদ রাখার অপরাধে কণ্ঠশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে করা মামলায় চার্জশিট দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বুধবার ঢাকা মহানগর হাকিম আদালতে এ চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের উপ-পরিদর্শক জামাল।তেজগাঁও থানার আদালতের কর্মকর্তা তোজাম্মেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

চলতি বছরের ২৩ জুলাই সিআইডি পুলিশের সাইবার তদন্ত শাখার উপ-পরিদর্শক প্রশান্ত কুমার সিকদার রাজধানীর তেজগাঁও থানায় এ মামলাটি করেন।

মামলার অভিযোগে বাদী উল্লেখ্য করেন, ২০১৮ সালের ৬ জুন পান্থপথের আর্ব এন্টারটেইনমেন্ট তেজগাঁও থানার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবরকে গ্রেফতার করিয়। গ্রেফতারের সময় আসিফ আকবরের অফিস কক্ষে চার বোতল অবৈধ টাকিলা মদ পাওয়া যায়।

মদ পাওয়ার পর তা পরীক্ষা-নিরীক্ষার জন্য মাদকদ্রব্য অধিদফতরে পাঠানো হয়। লাইসেন্স ব্যতীত বিদেশি মদ নিজের দখলে রাখায় তার বিরুদ্ধে ২০১৯ সালের ২৩ জুলাই তেজগাঁও থানায় একটি মামলা করা হয়। ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) টেবিল এর ২৪ (ক) ধারায় এ মামলাটি করি।

এই বিভাগের আরো খবর