রোববার   ২২ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৯ ১৪৩২   ০৫ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৪৪

মহাসড়ক ঝুঁকিমুক্ত রাখতে থ্রি-হুইলারের বিরুদ্ধে অভিযান

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত: ৩১ মে ২০২২  

মহাসড়ক ঝুঁকিমুক্ত রাখতে এবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অবৈধভাবে চলা থ্রি-হুইলার জব্দ করে জরিমানা করছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দ করা হয় ১১টি সিএনজি অটোরিকশা।

সোমবার (৩০ মে) মহাসড়কের চন্দনাইশের নানা অংশে অভিযানে এ জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
 
সোমবার মহাসড়কে নিষিদ্ধ থ্রি হুইলার আটকের অভিযানে নামে উপজেলা প্রশাসন। চন্দনাইশ পৌরসভা ও হাশিমপুর ইউনিয়নে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে অভিযান চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
আরও পড়ুন: আগামী ১০ জুন থেকে চালু হচ্ছে ঢাকা-কলকাতা রুটে বাস সার্ভিস!
 
পরে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুসারে আটককৃত প্রতিটি সিএনজি অটোরিকশাকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এতে ১১টি সিএনজি অটোরিকশা থেকে মোট ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
 
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী বলেন, মহাসড়কে দ্রুত এবং ধীরগতির বাহন একসঙ্গে চলাচল সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। মহাসড়কে যাতে সিএনজিচালিত অটোরিকশা চলতে না পারে সে জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে নিষেধাজ্ঞা রয়েছে। তবে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করেই এ ধরনের যানবাহন ঝুঁকিপূর্ণভাবে মহাসড়কে চলাচল করছে। তাই চন্দনাইশ উপজেলা প্রশাসন কর্তৃক মহাসড়কে থ্রি হুইলার সিএনজি অটোরিকশা চলাচল রোধে নিয়মিত মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। এ অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরো খবর