বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ৩০ ১৪৩২   ২৪ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৫১৩

মহানবীর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল

গাজীপুর প্রতিনিধিঃ

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২০  

ফ্রান্সে মহানবী হযরত মোহাম্মদ (সা:)-এর ব্যাঙ্গচিত্র প্রদর্শন ও অবমাননার প্রতিবাদে গাজীপুরের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ  সমাবেশ করেছে একাধিক ইসলামিক সংগঠন। 

শুক্রবার (৩০ অক্টোবর, ২০২০ ইং) জুম্মার নামাজ শেষে হেফাজতে ইসলাম বাংলাদেশের টঙ্গী শাখা, ইসলামি ঐক্য পরিষধ ও তাওহিদি জনতার উদ্দ্যেগে জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা থেকে বিক্ষোভ মিছিল বের করে সংগঠনগুলো।

বাংলাদেশ হেফাজতে ইসলাম গাজীপুর জেলা শাখার আমীর মাওলানা মাসউদুল করিমের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, আল্লামা তাইজুল ইসলাম, মাওলানা জাহাঙ্গীর, মাওলানা নাজির আহম্মেদ প্রমুখ।

জুমার নামাজ শেষে মুসল্লিরা টঙ্গীর বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল শেষে  ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। টঙ্গীর ষ্টেশন রোডে মুসল্লিরা ব্যানার, প্ল্যাকাড নিয়ে প্রতিবাদ সমাবেশ করেন ও ম্যাকরোর কুষপুত্তিলিকা দাহ করে। 

বক্তারা এই ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করে এ ব্যাপারে বাংলাদেশ সরকারকে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করার দাবি জানান। এছাড়াও আগামী চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে বলেন, ফ্রান্সের সাথে বাংলাদেশের সম্পর্ক ছিন্ন এবং ফ্রান্সের সকল পন্য বাংলাদেশ থেকে বর্জন, বাংলাদেশে নিযুক্ত ফ্রান্স রাষ্টদূতকে অপসরন করারও দাবি জানানো হয়। মহানবী হযরত মুহাম্মাদ (সা.) এর ব্যাঙ্গাত্বক চিত্র প্রদর্শনকারি ম্যাকরোকে অবিলম্বে গ্রেফতার করে তার বিরুদ্ধে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান। মুসল্লিরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিলে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এই বিভাগের আরো খবর