শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ৩০ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৮৪

মসজিদে বিস্ফোরণ : মৃত্যু বেড়ে ২৮

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২০  

নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লায় বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় আবদুল হান্নান (৫০) নামে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ জনে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হান্নান।

পরে এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, এখন বার্ন ইউনিটে ওই ঘটনায় আরো নয়জন চিকিৎসাধীন আছেন।

নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে গত শুক্রবার এশার নামাজের সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ২৭ মুসল্লির মৃত্যু হয়েছে। এরই মধ্যে ২৬ জনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরো খবর