মসজিদে বিস্ফোরণ : গ্যাস সংযোগের ত্রুটি জানতে খোঁড়াখুঁড়ি চলছে
তরুণ কণ্ঠ রিপোর্ট
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২০
নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লায় বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের পাঁচ দিনের মাথায় মসজিদের আশপাশে খোঁড়াখুঁড়ির কাজ শুরু করেছে তিতাস গ্যাস কোম্পানি। তিতাসের কয়েকজন কর্মকর্তা ও সিবিএ নেতার নেতৃত্বে আজ সোমবার সকালে মসজিদটির দরজার সামনে ও ডান পাশের গলিতে খোঁড়াখুঁড়ির কাজ শুরু করা হয়।
এ বিষয়ে তিতাস কেন্দ্রীয় সিবিএর সভাপতি কাজিম উদ্দিন জানান, মসজিদে বিস্ফোরণের পর তিতাসের মহাব্যবস্থাপক (জিএম) আবদুল ওয়াহাবকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত টিম গঠন করা হয়। সেই কমিটির নেতৃত্বে গ্যাস সংযোগের কোথায় ত্রুটি বা লিকেজ আছে, তা বের করার জন্য এই খোঁড়াখুঁড়ির কাজ চলছে।
তিতাসের নারায়ণগঞ্জ অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মফিজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘এটি তদন্তকাজের অংশ। আমরা লাইনটা বের করার চেষ্টা করছি। লাইনটা বের করে আমরা দেখব, এর অবস্থানটা কোথায় এবং এখানে কোনো লিকেজ আছে কিনা, এটি আমরা আইডেন্টিফাই (চিহ্নিত) করব। অভিযোগ এসেছে যে, গ্যাস লিকেজ থেকে এ ঘটনা ঘটেছে। এখানে কোনো লিকেজ আছে কিনা, লিকেজ থেকে দুর্ঘটনার কোনো আশঙ্কা তৈরি হয়েছে কিনা, সেটাই আমরা আইডেন্টিফাই করব। এখানে তদন্ত কমিটি কাজ করবে।’
তিতাসের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জানতে চাইলে মফিজুল ইসলাম বলেন, ‘তিতাস যদি আগে থেকে এ বিষয়ে জানত, আমি চ্যালেঞ্জ করলাম, কোনো খবর আমরা পেয়েছি, অথচ অ্যাটেন্ড করা হয়নি—এটা যদি কেউ বলতে পারে, তাহলে যা ব্যবস্থা নেওয়ার, সেটা আমি নেব। এটা টোটালি মিথ্যা কথা বলা হয়েছে। উনারা তিতাসে যানই নাই। হয়তো দেখা গেছে, উনারা মিস্ত্রি ডেকে নিয়ে আসছেন। তার সঙ্গে যদি কথা বলে থাকে, এর দায়-দায়িত্ব তো তিতাস নেবে না। তিতাসে গেছে, কিন্তু অ্যাটেন্ড করা হয়নি, এমন কোনো রেকর্ড নাই।’
এর আগে বিস্ফোরণের ঘটনায় তিতাসের কোনো গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলী মো. আল মামুন। বিস্ফোরণস্থল পরিদর্শনে গিয়ে গত শনিবার সকালে সাংবাদিকদের এ কথা জানিয়েছিলেন তিনি।
আল মামুন বলেছিলেন, ‘গ্যাস লিকেজ ও লাইন মেরামত না করার বিষয়ে মুসল্লিদের অভিযোগ তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দোষী কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিস্ফোরণের ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হবে।
এদিকে বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় মনির ফরাজি (৩৩) নামের আরো একজনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।
বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন। এ নিয়ে এই ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ২৬ জন হয়েছে। এ ছাড়া আশঙ্কাজনক অবস্থায় ১১ জন চিকিৎসাধীন।
ডা. সামন্ত লাল সেন জানিয়েছেন, যাঁরা চিকিৎসাধীন, তাঁদের অবস্থাও খুব ভালো নয়। কেউ শঙ্কামুক্ত নয়।
নারায়ণগঞ্জের ফতুল্লার বায়তুস সালাত জামে মসজিদে গত শুক্রবার এশার নামাজের সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ২৬ মুসল্লির মৃত্যু হয়েছে। এরই মধ্যে ২৬ জনের মরদেহই তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ছাড়া গুরুতর অবস্থায় ১১ জন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- সুনামগঞ্জ-২ আসনে বিজয়ী নাছির চৌধুরীকে অভিনন্দন জানালেন শিশির মনির
- কারচুপি-ভয়ভীতি সত্ত্বেও নিরঙ্কুশ বিজয় আসছেঃ মাহদী আমিন
- শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন,কোনো অপ্রীতিকর ঘটনা নেই: ডিবি প্রধান
- বড় সংঘর্ষ ছাড়াই শেষ হয়েছে নির্বাচন ও গণভোট, গণনা চলছে
- জামায়াত: নির্বাচন শান্তিপূর্ণ, ফল মেনে নেওয়ার সিদ্ধান্ত পরে
- জামায়াত আমির: জনগণের সরকার কায়েম হবে, দল-ব্যক্তি-পরিবারের নয়
- টাঙ্গাইলের মির্জাপুরে ভোটের সময় টাকা বিতরণে জামায়াত নেতা আটক
- মুসলিম দেশগুলোর মধ্যে সমন্বিত পরিবহণ ব্যবস্থা গড়ার আহ্বান এরদোগান
- নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা উপদেষ্টার
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- অর্থনৈতিক মন্দার আশঙ্কায় স্বর্ণ ও রুপার দাম ঊর্ধ্বমুখী
- ট্রাম্প নিয়ে তর্কে বাবার গুলিতে ব্রিটিশ তরুণীর মৃত্যু
- বাংলাদেশের নির্বাচন: বিশ্বমিডিয়ায় উৎসবমুখর পরীক্ষা
- শান্তিপূর্ণ উৎসবমুখর নির্বাচন, সহিংসতার কোনো শঙ্কা নেই: ডিএমপি
- ভোট চলাকালে দায়িত্ব পালনরত অবস্থায় সরাইলে পোলিং অফিসারের মৃত্যু
- খুলনা আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের বাইরে বিএনপি নেতার মৃত্যু
- নির্বাচনের ফলাফল কীভাবে গণনা ও ঘোষণা হয়
- আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে: নাহিদ ইসলাম
- দেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে: সিইসি
- রুমিনের অভিযোগে ৯টি ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে
- গত রাতে কিছু অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি, যেটা কাম্য নয়ঃ তারেক
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- নিরাপত্তা শঙ্কায় থানায় জিডি করলেন মেঘনা আলম
- ভোটকারচুপির চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তোলা হবে: আসিফ মাহমুদ
- ২০২২-এর গণঅভ্যুত্থানে এমপি হত্যা: শ্রীলঙ্কায় ১২ জনের মৃত্যুদণ্ড
- ভোটকেন্দ্রে অনুপ্রবেশ, জামায়াতের দুই পোলিং এজেন্টের কারাদন্ড
- বংশাল আনন্দময়ী বালিকা উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্রকে ঘিরে নাশকতা
- নির্বাচনে মানুষবিহীন আকাশযানে ভোটের মাঠ মনিটরিং
- নির্বাচনে নারীদের নিরাপত্তা ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- রমজানে সরকারি অফিস চলবে নতুন সময়সূচিতে
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
