‘ভাড়া ১০০, রাজি থাকলে উঠেন, নইলে রাস্তা দেখেন’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৩
‘যেখানেই যাবেন ভাড়া ১০০, রাজি থাকলে উঠেন, নইলে রাস্তা দেখেন। যারা সায়েদাবাদ যাবেন তারা ১০০ টাকা ভাড়া দিয়েন যাবেন। একদম সিটিং যাব, গেটলক। কেউ যদি কুড়িল, নতুন বাজার, বাড্ডা, রামপুরাও যেতে চাইলেও ভাড়া ১০০ টাকাই’- এভাবেই উত্তরার হাউজ বিল্ডিংয়ের সামনে থেকে যাত্রী তুলছিলেন রাইদা পরিবহনের চালক আবু হানিফ।
তুরাগতীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। রোববার (২২ জানুয়ারি) দুপুর সোয়া ১২টা থেকে ১২টা ৪৪ মিনিট পর্যন্ত আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী।
আখেরি মোনাজাত শেষ হতেই প্রধান সড়কে ঢল নামে লাখো মানুষের। রাজধানীর আব্দুল্লাহপুরে শত শত বাস বিভিন্ন গন্তব্যের যাত্রী তুলছে। কয়েকজন যাত্রী উঠলেই হেলপার বাসের গেট লাগিয়ে দিচ্ছেন। এরপর গেট দিয়ে মাথা বের করে যাত্রী ডাকছেন তারা। তবে সব বাসেরই দরজা বন্ধ। এদিকে সড়কে লাখ লাখ মানুষের বাড়ি ফেরার অপেক্ষা। এ পরিস্থিতিতে যাত্রীদের রীতিমত জিম্মি করে ভাড়া আদায় করছে বাসগুলো।
বাসের গেট লাগিয়ে হাঁকা হচ্ছে, ‘যেখানেই যাবেন ভাড়া ১০০’। এই শর্তে যেই যাত্রী রাজি হচ্ছেন কেবল সেই যাত্রীকেই গেট খুলে বাসে তুলছেন হেলপার। জোর করে অতিরিক্ত এমন ভাড়া আদায়ে ক্ষুদ্ধ হচ্ছেন ইজতেমায় আসা যাত্রীরা। কিন্তু চালক-হেলপারের কাছে অসহায় যাত্রীরা অনেকটা বাধ্য হয়েই অতিরিক্ত ভাড়া দিয়ে বাসে উঠছেন।
বাসের গেট বন্ধ করে একই রুটের যাত্রীর ডাকছিল তুরাগ বাসের একজন হেলপার। তিনিও গেটের ভেতর থেকে মাথা বের করে যাত্রী হাঁক-ডাক দিচ্ছিলেন, ‘যেখানেই যাবেন ভাড়া ১০০ টাকা’।
বাসের বাড়তি ভাড়া আদায়ের বিষয়ে ইজতেমায় আসা এরশাদ আলী বলেন, ‘যাব রামপুরা, কিন্তু তারা ১০০ টাকা ভাড়া নেবে। বলছে, যেখানেই নামেন, ভাড়া একই। মানুষ এসেছে ইজতেমায়, কিন্তু এসব বাসওয়ালাদের কোনো সহানুভূতি নেই। এত মানুষ দেখে তাদের মাথা খারাপ হয়ে গেছে। ব্যবসা করার জন্য যাত্রীদের জিম্মি করে ভাড়া আদায় করছে তারা। মানুষও বাধ্য হয়ে অতিরিক্ত টাকা দিয়েই যাচ্ছেন।’
ইজতেমা ফেরত মানুষদের জিম্মি করে এভাবে অতিরিক্ত ভাড়া নিচ্ছেন কেন- জানতে চাইলে রাইদা বাসের চালক হুমায়ন কবীর বলেন, ‘আসলে ইজতেমার কারণে বাসের ট্রিপ বন্ধ ছিল। চালকরা সবাই বাস নিয়ে বসে ছিল, যাত্রীর অপেক্ষায়। ইজতেমা শেষ হওয়ায় প্রচুর যাত্রী, তাই সবাই গেটলক ট্রিপ মারছে। এক একটা বাস গেটলক ট্রিপ মারার একটাই সুযোগ পাবে। যে কারণে সবাই একটু বেশি নিচ্ছে, আমরাও তাই নিচ্ছি।’
এদিকে বাসের পাশাপাশি বহু পিকআপ ভ্যানও অপেক্ষা করছে ইজতেমা ফেরত যাত্রীবহনের জন্য। তারা রাজধানীসহ দেশে বিভিন্ন গন্তব্য যাচ্ছে অতিরিক্ত ভাড়ার বিনিময়ে। এছাড়াও সিএনজি চালিত অটোরিকশায় ৪ জন করে যাত্রী নিয়ে অতিরিক্ত ভাড়ায় যাত্রী পরিবহন করছেন। আর অ্যাপ ছাড়াই চুক্তিতে অতিরিক্ত ভাড়ায় বিভিন্ন গন্তব্যে যেতে অপেক্ষা করছেন মোটরসাইকেল চালকরা।
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিধ্বস্ত অর্থনীতিতে জনগণের প্রত্যাশা পূরণ করব: মির্জা ফখরুল
- সৌদি-বাংলাদেশ: ৩ ঘণ্টার ব্যবধান, কিন্তু ঈদে কেন ১ দিনের পার্থক্য?
- শিক্ষা নিয়ে দলীয় রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব শিক্ষা দিয়ে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, ১১৯৪ আহত
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- এআই স্বাস্থ্য তথ্যে ভুল, বিভ্রান্তির ঝুঁকি বাড়ছে
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক শর্ম
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- দাড়ি ছাঁটলে জেল! কঠোর হচ্ছে তালেবান শাসন, বিপাকে নাপিতরা
- রমজানেই শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি
- অলিম্পিকের ১৫৫ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
- আল-আকসায় ১০ হাজার ফিলিস্তিনিকে নামাজের অনুমতি ইসরায়েলের
- ভারতে ৭০ দেশের নৌ মহড়ায় অংশ নিল বাংলাদেশ
- প্রধানমন্ত্রীর এপিএস-২ পদে নিয়োগ পেলেন আব্দুর রহমান সানি
- রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন দেবে সরকার
- সচিবালয়ে দ্বিতীয় দিনে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- বিএনপি সরকারের ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা ঘোষণা
- ২৪ ঘণ্টায় ৫০ যুদ্ধবিমান মোতায়েন: ইরানে বড় হামলার প্রস্তুতি?
- প্রথম মন্ত্রিসভা বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- কালীগঞ্জে মাদকসহ তিন কারবারি আটক
- এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নিচ্ছেন নতুন বাণিজ্যমন্ত্রী
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রথম মন্ত্রিসভা বৈঠক
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
