ভাসানচর থেকে পালাচ্ছে রোহিঙ্গারা
তরুণ কণ্ঠ রিপোর্ট
প্রকাশিত: ৩১ মে ২০২১
নিরাপত্তা বেস্টনি, স্বাস্থ্যসেবা ও আধুনিক জীবনযাপনের সুবিধা বিদ্যমান থাকার পরেও ভাসানচর থেকে রোহিঙ্গারা পালাচ্ছে। এমনটি হলে সরকারের গৃহীত পরিকল্পনা ও কোটি টাকার প্রকল্প ভেস্তে যাবে। পাশাপাশি সীমান্ত উপজেলা উখিয়া টেকনাফবাসীর সামগ্রিকভাবে কিছুটা দূরাবস্থার শেষ হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা বেস্টনির মধ্যেও দালালদের মাধ্যমে ছোট ছোট নৌকাযোগে এসব রোহিঙ্গারা পালাচ্ছে। এমন খবরে উখিয়া টেকনাফবাসীর মাঝে পৌঁছালে তারা যে কোনোভাবে রোহিঙ্গাদের ভাসানচরমুখী করার দাবি জানান।
জানা গেছে, ভাসানচরে কেবল রোহিঙ্গা যাওয়া শুরু করেছে। গত ডিসেম্বর থেকে এখন পর্যন্ত প্রায় ১৯ হাজার রোহিঙ্গাকে ভাসানচরে নিয়ে যাওয়া হয়। সরকারের পরিকল্পনা রয়েছে ১ লাখ রোহিঙ্গা ভাসানচরে স্থানান্তর করা হবে। তবে যেতে না যেতেই পালাতে শুরু করেছে এসব রোহিঙ্গা। ভাসানচরে উন্নত জীবনযাপন থাকা সত্ত্বেও রোহিঙ্গারা সংশ্লিষ্টদের অগোচরে পালিয়ে উখিয়া-টেকনাফের শিবিরে ফিরে আসায় এলাকার সচেতন মহলকে ভাবিয়ে তুলেছে। এছাড়াও পালানোর সময় বেশ কয়েকবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের আটক করে।
এরই প্রেক্ষিতে ৩০ মে ভোর রাতে দালালের মাধ্যমে ছোট ছোট নৌকায় পালিয়ে স্বন্দীপ থানার আওতাধীন মাইটভাঙ্গা ইউনিয়নের চৌধুরী বাজার ১নং ওয়ার্ডের বেড়িবাঁধ সংলগ্ন নদীর কূল থেকে তাদের আটক করে স্থানীয়রা। আটক রোহিঙ্গারা হলেন- আয়াতুল করিম (৩০), আশ্রাফ উল্লা (৮), নজিম উল্ল্যাহ (৭), ইয়াসমিন আরা (২৯), সালেহা বেগম (১৪), তাছলিমা (১৬), উম্মে (১৭), মুশফিকা (১৬), মো. সাফায়েত (১৬), অলি উল্লা (১২), মো. আনাস (১০), রোজিনা আক্তার (১৫), শুকতারা (১৫) ও মো. ইমতিয়াজ (১৮)। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে হেফাজতে নেয়।
জানা গেছে, এসব রোহিঙ্গারা দালালের মাধ্যমে শনিবার রাতে ভাসানচর রোহিঙ্গা শিবির থেকে নৌকাযোগে সন্দ্বীপ উপকূলে আসে।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহাম্মদ খান বলেন, ভাসানচর থেকে পালানোর সময় মাইটভাঙ্গা ইউনিয়নের নদীর কূল থেকে স্থানীয়রা তাদেরকে আটক করে। পরে থানা পুলিশের একটি দল সেখানে পৌঁছে রোহিঙ্গাদের উদ্ধার করে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ হিসেবে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে কারাগারে প্রেরণ করা হচ্ছে। ভাসানচর থেকে পালানোর সময় এখন পর্যন্ত ২৯ জন রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করে কারাগারে প্রেরণ করা হয়েছে।
উনছিপ্রাং শিবিরে ৪ জন চলে অসার কারণ হিসেবে সেখানকার প্রধান দায়িত্বরত ক্যাম্প ইনচার্জ (সিআইসি) রাশেদুল হাসান জানান, মূলত তারা পরিবারের টানে ক্যাম্পে ফিরে আসে। ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তরের ১ বছর আগে ৩০৬ জনের একটি রোহিঙ্গা দল সাগরপথে মালয়েশিয়া পাড়ি জমায়। সেখানে নৌবাহিনী আটকের পর তাদের ভাসানচরে রাখা হয়। অথচ তাদের পুরো পরিবার এই শিবিরে। তাই তারা পরিবারের কাছে চলে আসতে পারে বলেও তিনি ধারণা করেছেন।
এদিকে উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে আসা ১০ রোহিঙ্গাকে আটক করেছে রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা আর্মড পুলিশ পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন ১৪ এর একদল পুলিশ। শনিবার বিকেলে কুতুপালং মধুরছরা এলাকা থেকে তাদের আটক করে ট্রানজিট ক্যাম্পে পাঠিয়েছে এপিবিএন।
এপিবিএন ১৪ এর কমান্ডার (পুলিশ সুপার) নাঈমুল হক জানান, উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মধুরছরায় অবস্থিত এপিবিএন এর সদস্যরা জানতে পারে নোয়াখালীর ভাসানচর থেকে দুই রোহিঙ্গা পরিবারের বেশ কয়েকজন সদস্য ক্যাম্প থেকে পালিয়ে এসে বিভিন্ন আত্মীয় স্বজনের ঘরে অবস্থান করছে।
পুলিশ সুপার নাঈমুল হক জানান, গত ৮ মে নোয়াখালীর এক দালালের মাধ্যমে ১৫ হাজার টাকা চুক্তিতে ভাসানচর থেকে ট্রলারে করে নোয়াখালীর একটি জায়গায় এসে আশ্রয় নেয়। পরে সেখান থেকে উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে গোপনে পালিয়ে এসে অবস্থান করছিল। ভাসানচরে যাওয়ার আগে তারা কুতুপালং রোহিঙ্গা শিবিরের ৩ এর ৯ নম্বর ব্লকে অবস্থান করতো।
পুলিশ সুপার নাঈমুল হক জানান, শনিবার বিকেলে স্থানীয় মাঝিদের সহায়তায় আর্মড পুলিশ সদস্যরা শিবিরের অন্যান্য রোহিঙ্গাদের ঘর থেকে এনায়েত উল্লাহ ও কেফায়েত উল্লাহকে আটক করে। পরে তাদের পরিবারের অন্য সদস্য মোট ১০ জনকে আটক করা হয়। বিকেল পাঁচটার দিকে তাদেরকে ক্যাম্প ইনচার্জ এর কাছে স্থানানন্তর করা হয়। গত ৩ মার্চ আটক এই রোহিঙ্গারা স্বেচ্ছায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে নোয়াখালীর ভাসানচরে গিয়েছিল।
পুলিশ সুপার নাঈমুল হক আরো জানান, জিজ্ঞাসাবাদে আটক রোহিঙ্গারা জানিয়েছে ভাসান চরে গিয়ে তাদের সেখানে ভালো না লাগায় দালালের মাধ্যমে এখানে পালিয়ে এসেছে।
এ ব্যাপার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত জানান, ‘কিছু রোহিঙ্গা চলে আসছে বলে শুনেছি। তারা কি জন্য চলে আসছে বিষয়টি খতিয়ে দেখা হবে। তাছাড়া এদের মধ্যে কেউ যদি স্বেচ্ছায় ভাসানচরে যেতে চায় তাদের পুনরায় সেখানে পাঠানো হবে। আমারা কাউকে জোর করে ভাসানচরে পাঠাইনি, সবাই সেচ্ছায় গিয়েছেন।
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- ড. ইউনূসের নতুন বার্তা: নাগরিক আসবে না, সেবাই যাবে দোরগোড়ায়
- অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের ৮৩ শতাংশই বাস্তবায়িত: প্রেস সচিব
- ভোটকেন্দ্রের আঙিনায় সেনাটহল, নির্বাচন ঘিরে নজিরবিহীন নিরাপত্তা
- `নিউ স্টার্ট’ চুক্তি শেষ, অনিশ্চয়তায় পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ
- ওয়ারফেজের জন্য একুশে পদক: কনসার্টের মাঝে আপ্লুত ব্যান্ড সদস্যরা
- ১৭-১৮ ফেব্রুয়ারির মধ্যেই ক্ষমতা হস্তান্তর: প্রেস সচিব
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সোমবার
- আদি পাখিরা যেমন ছিল: ১৫ কোটি বছর আগেই আধুনিক পাখির মতো মুখের গঠন
- নতুন সংসদের শপথ ঘিরে নানা প্রশ্ন, আলোচনায় আ.লীগের দুইজন
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- রমজানে সরকারি অফিস চলবে নতুন সময়সূচিতে
- একুশে পদক পাচ্ছে আইয়ুব বাচ্চু ও ববিতাসহ ৯ ব্যক্তি
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- শরীরে এক বিন্দু রক্ত থাকতে আপনাদের কোনো ক্ষতি হতে দেব না: ফখরুল
- চোরদের মুখে হাত ঢুকিয়ে পেট থেকে টাকা বের করে আনা হবে: আমির
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- পল্লবীতে একই পরিবারের ৪ জনের লাশ উদ্ধার, ঋণসংকটে আত্মহত্যার আশঙ্ক
- বাংলাদেশ ও পাকিস্তানের অবস্থানকে সমর্থন করলেন নাসের হুসেইন
- নিলামের আগেই ৬.৪৪ কোটি রুপিতে লাহোর কালান্দার্সে মুস্তাফিজ
- পুরান ঢাকার একটি ভোটকেন্দ্র থেকে ১৫২টি ক্রিকেট স্টাম্প উদ্ধার
- মিরপুরে দুই সন্তানসহ মা-বাবার মরদেহ উদ্ধার
- আশুলিয়া হত্যাকাণ্ড: সাবেক এমপিসহ ৪ জনের মৃত্যুদণ্ড
- জামায়াত নেতার নির্দেশে তৈরি করেছি, স্বীকারোক্তি প্রেসমালিকের
- প্রবাসী ভোটারদের ৩ লাখ ৭৯ হাজার ৯২৪টি পোস্টাল ব্যালট দেশে এসেছে
- ব্যবহৃত মোবাইল ফোন ডি-রেজিস্ট্রেশন করবেন কিভাবে জেনে নিন
- মাটির নিচে নতুন মিসাইল ঘাঁটি উন্মোচন করল ইরান
- রোজার বাজার নিয়ে দুশ্চিন্তা ভোক্তাদের
- জামায়াত ক্ষমতায় এলে সরকারি চাকরি ও ভর্তি পরীক্ষার আবেদন ফি বাতিল
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- জমে উঠেছে কুমিল্লা -২ এ নির্বাচনী প্রচারণা
- নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী শামসুজ্জোহা খানের পক্ষে প্রচারণ
- আগামীকাল লাকসাম স্টেডিয়ামে জামায়াতে ইসলামীর বিশাল জনসভা
- বিশ্ববাজারে স্বর্ণের দাম ১২ শতাংশ কমল, ডলারের শক্তিতে ধস
- অন্যের ভোটে হাত না দিতে সতর্ক করেছেন জামায়াত আমির
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- ধানের শীষে সমর্থন জানিয়ে নির্বাচনী মাঠ ছাড়লেন সামিরা আজিম দোলা
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর সভাপতি হলেন নূরে আলম
- জবি ইউট্যাবের নতুন ৩৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
- গোবিপ্রবিতে নির্মাণাধীন মসজিদ বিতর্কে যা জানালেন উপাচার্য
- দুবাইয়ে প্রবাসীদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক সেমিনার
- গান ছেড়ে দেওয়ার যা কারণ জানালেন অরিজিৎ সিং
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- নির্বাচনে সাংবাদিক কার্ড ও স্টিকার ইস্যুতে ইসির নতুন সিদ্ধান্ত
- ভোটারের বয়স ১৬, এক কোটি কর্মসংস্থান ও চাঁদাবাজি বন্ধের প্রতিশ্রুত
- ‘হ্যাঁ’ ‘না’ ভোটের প্রচার চালাতে পারবেন না সরকারি কর্মকর্তারা
- বিদেশি ঋণ নির্ভরতা: আগামী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ
- কত মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ?
- গণমাধ্যমের সঙ্গে কথা না বলে পালিয়ে বাড়ি গেলেন সুমি
- সড়ক পরিবহন আইন বাস্তবসম্মত হওয়া প্রয়োজন: ফখরুল
- শিশির ভেজা পায়ে এলো হেমন্ত
- সামাজিক ব্যক্তিত্বে এগিয়ে আমেরিকা প্রবাসি আলহাজ্ব মনির আহমেদ
- শিল্পের কারিগর বাবুই পাখি
- ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় লোকোমোটিভ মাস্টার দায়ী: রেলমন্ত্রী
- ট্যাটু আঁকার নামে মেয়েদের সঙ্গে যা করতে বাদশাহ (ভিডিও)
- দেশ টিভির ডিএমডি আরিফ হাসানের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা
- মোংলা ও পায়রায় ১০ নম্বর মহাবিপদ সংকেত, চট্টগ্রামে ৯
- মিয়ানমারের সীমান্তরক্ষীর গুলিতে বাংলাদেশি নিহত
- আমার নামে অভিযোগ গুলো মিথ্যা ছিলো: আহসান হাবিব পেয়ার
- উল্লাপাড়ায় ট্রেন লাইনচ্যুত, ইঞ্জিন ও বগিতে আগুন (ভিডিও)
- শহীদ আহসান উল্লাহ মাস্টার সততা, সাহস ও আদর্শের মূর্ত প্রতীক
- বাংলাদেশে পিঁয়াজের কেজি ১৪০ টাকা, ভারতে ৬ রুপি বা ৮ টাকা
- কোরআন অবমাননা : সেফুদার সম্পত্তি ক্রোকের নির্দেশ
