শুক্রবার   ০৬ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৩ ১৪৩২   ১৮ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৫৫৫

ব্যারিস্টার মওদুদ আহমদের শারীরিক অবস্থার অবনতি

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২১  

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তার রক্তে হিমোগ্লোবিন কমে গেছে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকাল ৩টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার দুপুরে প্রফেসর শাহাবুদ্দিন আহমেদ তালুকদারের নেতৃত্বাধীন ৬ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। পরে মেডিকেল বোর্ড মওদুদ আহমদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তার স্ত্রী হাসনা মওদুদ ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেনকে ডেকে নিয়ে জানান মওদুদের শারীরিক অবস্থা ভালো নয়।

এর আগে গত রোববার শায়রুল কবির খান জানিয়েছিলেন, মওদুদ অনেকটা সুস্থ। তার শারীরিক অবস্থা উন্নতির দিকে। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। ভর্তির পর দুবার কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে। রিপোর্টে করোনা নেগেটিভ আসে।
 
গত ২৯ ডিসেম্বর থেকে মওদুদ আহমেদ রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) চিকিৎধীন আছেন। সেখানে প্রফেসর শাহাবুদ্দিন আহমেদ তালুকদারের তত্ত্বাবধায়নে চিকিৎসা নিচ্ছেন তিনি। আর সার্বক্ষণিক চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রাখছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলীয় নেতারা তার খোঁজ-খবর রাখছেন। সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার ও দল।

এই বিভাগের আরো খবর