শুক্রবার   ২০ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৭ ১৪৩২   ০৩ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩৮

বেনাপোলে পুলিশের অভিযানে ১০ পিচ স্বর্ণের বার উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৩  

বেনাপোল প্রতিনিধিঃ বেনাপোল সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ১০ পিচ (১ কেজি ১শ৬০ গ্রাম ওজনের) স্বর্ণের বার উদ্ধার করা করেছে পুলিশ। তবে, এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে স্বর্ণ পাচারকারী পালিয়ে যায়।

মঙ্গলবার (২৪ জানুয়ারী ) দিবাগত রাতে বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী গ্রাম সাদিপুর ব্রীজের উপর এ চালানটি উদ্ধার করে পোর্ট থানা পুলিশ। 

বেনাপোল পোর্ট থানার এসআই অমিত কুমার এর নেতৃত্বে একটি চৌকস টিম রাতে জরুরি ডিউটি করার সময় গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে একটি অবৈধ স্বর্ণ চোরাচালান চক্রের সদস্যরা  ভারত সীমান্তবর্তী এলাকা সাদিপুর গ্রামস্থ একটি ব্রিজের সামনে পাঁকা রাস্তার উপর অবৈধভাবে ভারতে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে। তার এই সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার চৌকস টিমটি উক্ত ঘটনাস্থলে পৌঁছালে চক্রটি পুলিশের উপস্থিতি টের পেয়ে ১০টি স্বর্ণের বার (আনুমানিক ওজন ১কেজি ১৬২গ্রাম যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ১কোটি ১৫লক্ষ টাকা) ফেলে রেখে পালিয়ে যায়।

নাভারন সার্কেলের এএসপি নিশাত আল নাহিয়ান বলেন, স্বর্ণ পাচারকারীরা সাদিপুর সীমান্ত দিয়ে ভারতের স্বর্ণ পাচার করবে , এমন গোপন সংবাদে সেখানে অভিযান চালালে স্বর্ণ পাচারকারীরা পালিয়ে যায় ৷ পরে অজ্ঞাতনামা আসামীদের ফেলে যাওয়া ১০ পিচ স্বর্ণেরবার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক মূল্য এক কোটি টাকা ৷ স্বর্ণ পাচারকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান৷

এই বিভাগের আরো খবর