বিশেষায়িত হিমাগারের অভাবে নষ্ট হচ্ছে চাষিদের সবজি-ফল
তরুণ কণ্ঠ রিপোর্ট
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২২
রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় যায় পাবনায় উৎপাদিত সবজি ও ফল। এ ক্ষেত্রে আগাম জাতের সবজি-ফলে কৃষকরা কিছুটা লাভবান হলেও মৌসুমে এসে তারা ন্যায্যমূল্য পান না। আবার সবজি ও ফল পচনশীল হওয়ায় তারা কম দামেই বিক্রি করতে বাধ্য হন। এতে চাষিরা ক্ষতিগ্রস্ত হন। এমন অবস্থায় জেলার ঈশ্বরদীতে বিশেষায়িত হিমাগার স্থাপনের জন্য চাষিরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন।
কৃষকরা বলছেন, বিশেষায়িত হিমাগার হলে মৌসুমেও তারা যেমন ন্যায্যমূল্য পাবেন তেমনি বছরজুড়েই ফল-সবজির সুষম যোগান অব্যাহত থাকবে। এতে করে ভোক্তাদের আকাশচুম্বী দামে কোনো ফল বা সবজি কিনতে হবে না।
PABNA-7
পাবনার ঈশ্বরদীতে বহু নামকরা সবজি চাষি আছেন যাদের নামের সঙ্গে তাদের উৎপাদিত সবজি বা ফলটির নাম সংযুক্ত করে দিয়েছেন স্থানীয়রা। যেমন- এখানে রয়েছেন শাহজাহান আলী বাদশা ওরফে পেঁপে বাদশা, জাহিদুল ইসলাম ওরফে গাজর জাহিদ, সিদ্দিকুর রহমান ওরফে কুল ময়েজ, আব্দুল বারী ওরফে কপি বারী, আমজাদ হোসেন ওরফে পেয়ারা আমজাদ, আব্দুস সাত্তার ওরফে শিম সাত্তার।
সবজি চাষ করে তাদের মতো আরও বহু চাষি লাভবান হয়েছেন। তরুণ চাষিরা এগিয়ে আসছেন সবজি বা ফল চাষে। তবে কৃষকরা কিছু সমস্যায়ও রয়েছেন। তারা সম্প্রতি পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সঙ্গে দেখা করে তাদের অভিযোগের কথা জানিয়েছেন। তারা জানান, বিশেষায়িত হিমাগার থাকলে তাদের উৎপাদিত কৃষিপণ্য নষ্ট হবে না।

তারা আরও জানান, এক সময়ে প্রচুর উৎপাদনের কারণে কৃষকরা ভালো দাম পান না। কিন্তু কিছুদিন পরই বাজারে যোগান কমলে দাম বেড়ে যায়। এতে কৃষক বা ভোক্তা কেউই লাভবান হন না। যদি বিশেষায়িত হিমাগার থাকতো তাহলে কৃষক ও ভোক্তা উভয়েই লাভবান হতেন।
চাষিরা জানান, ভরা মৌসুমে চায়না গাজর এসে বাজার সয়লাব হয়ে যায়। এতে চাষিরা ক্ষতির মুখে পড়েন। জাহিদুল ইসলাম ওরফে গাজর জাহিদ জানান, তিনি দীর্ঘ তিন দশক ধরে গাজর চাষ করছেন। তিনি দেশের চাষি পর্যায়ে সবচেয়ে বেশি জমিতে গাজর চাষ করেন।

গাজর চাষের সমস্যা সম্পর্কে জাহিদ জানান, হিমাগারের অভাবে তিনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কারণ এক সময়ে প্রচুর উৎপাদনের কারণে বাজারমূল্য পান না। কিন্তু কিছুদিন পরই বাজারে যোগান কমে যাওয়ায় দাম বেড়ে যায়। বিশেষায়িত হিমাগার থাকলে তিনি গাজর সংরক্ষণ করতে পারতেন। এতে তিনি যেমন উপকৃত হনে তেমনি ভোক্তারাও নায্য দামে গাজর পেতেন। বাইরে থেকে আমদানি করা ২০০-৩০০ টাকা কেজি দরের গাজর কেনা লাগত না। তিনি অভিযোগ করেন, দেশে উৎপাদন মৌসুমেও চীন থেকে গাজর আমদানি করায় তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ বিষয়টি তিনি নীতি নির্ধারকদের বিবেচনায় রাখতে বলেন।
সিদ্দিকুর রহমান ওরফে কুল ময়েজ জানান, ঈশ্বরদীতে বিশেষায়িত হিমাগার স্থাপনের দাবি দীর্ঘদিনের। তিনি জানান, তার খামারের পেয়ারা এক সময়ে ভেড়া দিয়েও খাওয়াতে হয়েছে। অথচ ফল রাখার বিশেষায়িত হিমাগার থাকলে তিনি আজ ক্ষতিগ্রস্ত চাষির তালিকায় থাকতেন না।

আব্দুল বারী ওরফে কপি বারী জানান, তিনি কপি চাষে জাতীয় পদক পেয়েছেন। বিশেষায়িত হিমাগার দাবি জানিয়ে তিনি বলেন, কিছুদিন ৬০ টাকা কেজি দরে কপি বিক্রি করার পর পাঁচ টাকা কেজি দরে বেচতে চাই না। আমরা চাই, সবসময় যেন নায্যমূল্য পাই। আর ভোক্তারাও নায্যমূল্যে যেন কিনতে পারেন। কিন্তু সমস্যা হয়ে দাঁড়িয়েছে সবজি পচনশীল হওয়ায় তারা সংরক্ষণ করতে পারেন না। তবে বিশেষায়িত হিমাগার হলে সারাবছর ন্যায্যমূল্যে সবজি ও ফলমূল কেনাবেচা হতো।
পাবনার মুলাডুলি সবজি আড়তে খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিদিন অন্তত সেখানে পাঁচ কোটি টাকার সবজি কেনাবেচা হয়। সারাবছরই ক্রেতা-বিক্রেতাদের পদচারণায় মুখরিত থাকে মুলাডুলি সবজি আড়ত। প্রতিদিন এই আড়ত থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় সবজি পাঠানো হয়। মুলাডুলি শিমের আড়তে গিয়ে দেখা যায়, আড়তের পুরো জায়গায় শতশত মণ সবজি সবজি স্তূপ করে রাখা হয়েছে। সেখানে জায়গা সংকুলান না হওয়ায় আশপাশের এলাকাতেও রাখা হয়েছে সবজি।

মুলাডুলি সবজি আড়তের সাবেক কোষাধ্যক্ষ আমিনুর রহমান জানান, প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে কেনাবেচা। অন্যান্য এলাকার আড়ত সপ্তাহে নির্দিষ্ট দিনে বসলেও মুলাডুলির আড়ত বসে সপ্তাহে সাত দিনই।
হাটের আড়তদারসহ সংশ্লিষ্টরা জানান, এখানে প্রতিদিন প্রায় সাতশো পাইকার সবজি কিনতে আসেন। আর ৩০০- ৩৫০ টন সবজি যায় রাজধানীসহ বিভিন্ন স্থানে। প্রতিদিন এই হাট থেকে শুধুমাত্র শিমই ৫০ থেকে ৬০ ট্রাক কেনাবেচা হয়। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যায় এই শিম। চর মিরকামারি গ্রামের চাষি আনারুল, শহিদুল, মানিকনগরের আব্দুল হাইসহ বহু চাষি জানালেন, তারা এখানে সহজেই সবজি বিক্রি করতে পারেন।
আড়তে সবজি বিক্রি করতে আসা বেশকিছু চাষি অভিযোগ করে বলেন, বিভিন্ন সভা-সেমিনার ও টকশোতে জনপ্রতিনিধিরা যখন বক্তব্য দেন তখন মনে হয় চাষির জন্য বিরাট কল্যাণকর কিছু হতে যাচ্ছে। কিন্তু বাস্তবে চাষির কল্যাণে তেমন কিছুই হয় না। চাষের উপকরণের দাম বাড়ায় চাষির উৎপাদন খরচ বেড়ে গেলেও চাষি নায্যমূল্য পাচ্ছেন না। শক্তিশালী বাজার ব্যবস্থাপনা না থাকায় এবং সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে কৃষক ক্ষতিগ্রস্ত হয়েই চলেছেন। এখন কৃষিপণ্য কেনার সময় ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে মালপত্র কেনেন। এক্ষেত্রে প্রান্তিক চাষিদের অবস্থা সবচেয়ে করুণ।

বেশ কয়েকজন সবজি চাষি জানান, অন্য ফসলের মতো সবজি ঘরে রাখা যায় না। তাই বিশেষায়িত হিমাগার স্থাপিত হলে তারা নায্যমূল্য না পেলে সংরক্ষণ করতে পারবেন। এতে তারা সিন্ডিকেটের কবল থেকে বাঁচবেন।
বাংলাদেশ ফার্মারস অ্যাসোসিয়েশনের (বিএফএ) সভাপতি শাহজাহান আলী বাদশা জানান, শক্তিশালী বাজার ব্যবস্থাপনা না থাকায় এবং সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে কৃষক ক্ষতিগ্রস্ত হয়েই চলেছে। এ অঞ্চলের কৃষকের উৎপাদিত পণ্য হিমাগারের অভাবে নষ্ট হচ্ছে। পেঁপে, বেগুন, গাজরের রাজধানী খ্যাত ছলিমপুরে সরকারিভাবে একটি এগ্রোবেজড ইপিজেড এবং হিমাগার স্থাপনের দাবি জানান তিনি। এতে এ অঞ্চলে উৎপাদিত কৃষিপণ্য পচন বা নষ্ট হওয়া থেকে রক্ষা পাবে।
পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন বলেন, সবজিপ্রধান এলাকা ঈশ্বরদীতে এক বা একাধিক বিশেষায়িত হিমাগার স্থাপিত হলে চাষিরা উপকৃত হবেন, চাষিরা এ দাবি জানিয়েছেন। তিনি সরকারের উচ্চ পর্যায়ে বিষয়টি জানাবেন।
- এপ্রিল থেকে বন্ধ হচ্ছে "মেসেঞ্জার ডট কম" চলবে না ডেস্কটপেও
- ট্রাম্প ১০% বৈশ্বিক শুল্ক আরোপ, সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা
- সুইডেন নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দিল
- জুলাই সনদ ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর, মব কালচার বন্ধ করুন: এ্যানি
- বিশ্ববাজারে দাম বাড়ায় দেশে স্বর্ণ ভরিতে ৩২৬৬ টাকা বেড়েছে
- একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের শ্রদ্ধা
- জামায়াত আমির প্রথমবার শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন
- প্রথম প্রহর থেকে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল
- লেবাননে ইসরাইলি হামলায় ১২ নিহত, হিজবুল্লাহ কমান্ডারসহ
- ভূমিকম্পে একসঙ্গে কাঁপল আরও দুই দেশ
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিধ্বস্ত অর্থনীতিতে জনগণের প্রত্যাশা পূরণ করব: মির্জা ফখরুল
- সৌদি-বাংলাদেশ: ৩ ঘণ্টার ব্যবধান, কিন্তু ঈদে কেন ১ দিনের পার্থক্য?
- শিক্ষা নিয়ে দলীয় রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব শিক্ষা দিয়ে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, ১১৯৪ আহত
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- এআই স্বাস্থ্য তথ্যে ভুল, বিভ্রান্তির ঝুঁকি বাড়ছে
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- তারেক রহমানের মন্ত্রিসভা: কে পেলেন কোন মন্ত্রণালয়?
- ত্রয়োদশ নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও স্বচ্ছ ছিলঃ সিইসি
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
