রোববার   ২২ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৯ ১৪৩২   ০৫ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১২৩

বিজিবির অভিযানে মে মাসে ১৩১ কোটির টাকার বেশি অস্ত্রসহ মাদকদ্রব্য

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত: ২ জুন ২০২২  

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত মে মাসে দেশের সীমান্ত এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৩১ কোটি ৪১ লাখ ৭৯ হাজার টাকার বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী, অস্ত্র ও গোলাবারুদ এবং মাদকদ্রব্য জব্দ করেছে।

বৃহস্পতিবার (০২ জুন) বিজিবি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়েছে।
জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ১২,১৩,১৭১ পিস ইয়াবা ট্যাবলেট, ৭ কেজি ৮৯৮ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ১ কেজি ৮৮৫ গ্রাম হেরোইন, ৩ কেজি ১৫০ গ্রাম আফিম, ২২,০৬৭ বোতল ফেনসিডিল, ১২,৫৮৮ বোতল বিদেশি মদ রয়েছে।
 
এ ছাড়া ৩,৯৬০ ক্যান বিয়ার, ২,১৪৮ কেজি গাঁজা, ২,৮০,৬৩৯ প্যাকেট বিড়ি ও সিগারেট, ৮৩৫ কেজি তামাক পাতা, ৫১,১৩৭টি ইনজেকশন, ৫,৬৯৬টি ইস্কাফ সিরাপ, ১,০৩১ বোতল এমকেডিল/কফিডিল, ৬,৫২,১৬২ পিস বিভিন্ন প্রকার ওষুধ ৪,৪০০টি অ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট এবং ৬৮,৯৬৩টি অন্যান্য ট্যাবলেট রয়েছে।

জব্দকৃত অন্যান্য চোরাচালানের মধ্যে রয়েছে ১৪ কেজি ৫৮৫ গ্রাম স্বর্ণ, ৩৫ কেজি ২৭৪ গ্রাম রুপা, ৭১,৯৫৯টি কসমেটিক্স সামগ্রী, ১৮,৭৮৬টি ইমিটেশন গহনা, ৯,৫২৬টি শাড়ি, ১,৮০০টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ৪৬৬টি তৈরি পোশাক আছে।

এ ছাড়াও ১,৯৪২ ঘনফুট কাঠ, ২৬,১৯২ ঘনফুট পাথর, ৫,৫৩৬ কেজি চা পাতা, ৪৯,৬০০ কেজি কয়লা, ১১১ কেজি কারেন্ট জাল, ১টি কষ্টিপাথরের মূর্তি, ৫টি ট্রাক/কাভার্ডভ্যান, ৪টি প্রাইভেটকার/মাইক্রোবাস, ৭টি পিকআপ, ২৫টি সিএনজি/ইজিবাইক এবং ৮৪টি মোটরসাইকেল। এ ছাড়াও বিভিন্ন প্রকার মোট ৩১টি অস্ত্র, ২টি ম্যাগাজিন, ৮৪ রাউন্ড গুলি এবং ১১৬ কেজি বিস্ফোরক জাতীয় সালফার আটক করা হয়।

এদিকে সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২২৭ জন চোরাচালানিকে আটক করা হয়েছে। আর অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১৬৩ জন বাংলাদেশি নাগরিক, ০৯ জন ভারতীয় নাগরিক এবং ০১ জন আফগান নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই বিভাগের আরো খবর