বিজিএমইএ ভবন ভাঙা গেলে সেতু ভবন কেন না, প্রশ্ন মেয়র আতিকের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ মে ২০২২
রাজধানীতে যানজট নিরসনে বনানী চেয়ারম্যান বাড়ি সংলগ্ন নবনির্মিত সেতু ভবন ও বিআরটিএ (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) ভবন ভেঙে ফেলার অনুরোধ জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। এই শহরের পরিবেশ বা নাগরিকদের সুবিধার্থে কারওয়ান বাজারের বিজিএমইএ ভবন ভাঙা যেতে পারলে এই দুটি ভবন কেন ভাঙা যাবে না বলে প্রশ্ন রাখেন তিনি।
শনিবার (১৪ মে) গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নগর ভবনের হল রুমে এক ‘মিট দ্য প্রেসে’ তিনি এসব কথা বলেন। মেয়র হিসেবে আতিকুল ইসলামের দায়িত্ব নেওয়ার দুই বছর পূর্তি উপলক্ষে এ ‘মিট দ্য প্রেসের’ আয়োজন করে ডিএনসিসি।
মেয়র আতিক বলেন, মহাখালীতে ঢাকা-ময়মনসিংহ রোডে সেতু ভবন ও বিআরটিএ ভবন ‘গলার কাটা’ হয়ে দাঁড়িয়েছে। এ দুটি ভবনের কারণে সড়কটি চওড়া করা যাচ্ছে না। মহাখালী উড়াল সড়কে গাড়ি উঠতে যান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। ফলে দিনভর এ সড়কে যানজট লেগে থাকে। সেখানে ইউটার্ন নির্মাণ করেও তার সুফল মিলছে না। তাই ভবন দুটি ভবন ভেঙে ফেলতে হবে।
রাজধানীর যানজট নিরসনে ডিএনসিসি যে ১১টি ইউলুপ নির্মাণ করেছে, তার সুফল মিলছে না কেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আতিক বলেন, ইউলুপ নির্মাণের পরিকল্পনা বা প্রকল্পটি ডিএনসিসির প্রয়াত মেয়র আনিসুল হকের ছিল। আমি দায়িত্ব নেওয়ার পর এই প্রকল্পটি বাস্তবায়ন করেছি। কিন্তু সড়ক পর্যাপ্ত চওড়া না হওয়ায় এই ইউলুপগুলো কাজে আসেনি। বিশেষ করে বনানী চেয়ারম্যান বাড়ি সংলগ্ন একটি ইউলুপ ও মহাখালী বাস টার্মিনাল এলাকার ইউলুপটি সুফল মেলেনি।
‘চেয়ারম্যান বাড়ি সংলগ্ন ইউলুপটি কাজে না আসার পেছনে সবচেয়ে বড় কারণ সড়কের জায়গায় নির্মাণ করা হয়েছে সেতু ভবন ও বিআরটিএ ভবন। এখন এই দুটি ভবনের জন্য সড়কটি চওড়া করা যাচ্ছে না। ফলে ইউলুপ করার পরও গাড়ি ঘুরতে পারছে না। মহাখালী উড়াল সড়কে গাড়ি উঠতে বাধাগ্রস্ত হচ্ছে। তাই আমি সংশ্লিষ্টদের অনুরোধ করবো, দ্রুত সময়ের মধ্যে নিজ উদ্যোগ ভবন দুটি ভেঙে ফেলার জন্য।’
ডিএনসিসি মেয়র বলেন, আগে বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় প্রচুর গাছ ছিল। হাটার জন্য চওড়া ফুটপাত বা বেড়ানোর জন্য ফাঁকা জায়গা ছিল। এখন সেই খালি জায়গা আর নেই। সেতু কর্তৃপক্ষ সেখানে অপরিকল্পিতভাবে কংক্রিটের বহুতল স্থাপনা তৈরি করেছেন। মানুষের অক্সিজেন নেওয়ার জায়গা রাখেনি।
তিনি বলেন, ঢাকার যানজট কমাতে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা রয়েছে। স্বল্প মেয়াদি পরিকল্পনার মধ্যে রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলো থেকে হকারদের সরিয়ে দেওয়া, তাদের জন্য নির্দিষ্ট সময় ও নির্দিষ্ট স্থান নির্ধারণ করে দেওয়া হবে। এতে কোনো মোড়েই গাড়ির জটলা লাগবে না। এছাড়া ঢাকার প্রতিটি স্কুলে শিক্ষার্থীদের জন্য স্কুল বাস চালু করতে হবে। ব্যক্তিগত গাড়ি ব্যবহার বন্ধ করতে হবে। যে শিক্ষাপ্রতিষ্ঠান স্কুল বাসের ব্যবস্থা করবে, তাদের স্কুলের হোল্ডিং টেক্স কমিয়ে দেওয়া হবে। এতে করে শিক্ষার্থীদের মধ্যে বাবার নতুন বা দামি গাড়ি, কমদামি গাড়ি নিয়ে হিংসা কমবে। স্কুল বাসে যাতায়াতে শিক্ষার্থীদের মধ্যে একটা বন্ধন তৈরি হবে।
দুবছর আগে সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচনে যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার কতোটা বাস্তবায়ন হয়েছে এমন প্রশ্নে আতিকুল ইসলাম বলেন, আমি যে প্রতিশ্রুতি দিয়েছি, তা যথাযথ বাস্তবায়নের জন্য কাজ করছি। আমি মেয়র পদকে ক্ষমতা মনে করি না, এটা দায়িত্ব মনে করি।
তিনি আরও বলেন, মেয়র নির্বাচনের কিছুদিন পরপরই দেশে করোনা মহামারি ছড়িয়ে পড়ে। পাঁচ মাস লকডাউনসহ নানা বিধিনিষেধ ছিল। কিন্তু আমরা বসে থাকিনি। ৭৬ হাজার পরিবারে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায় মহাখালী কাঁচাবাজারকে ডিএনসিসি করোনা হাসপাতালে রূপ দিয়েছি। এটি এখন দেশের সবচেয়ে বড় করোনা হাসপাতাল। এখানে ২২০টি আইসিইউ শয্যা রয়েছে। যা সারা দেশে মিলেও এতো আইসিইউ নেই।
আজ থেকে ডিএনসিসির নতুন ১৮টি ওয়ার্ডে অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী কাজ শুরু করেছেন জানিয়ে মেয়র বলেন, দেশের নগর পরিকল্পনাবিদদের নিয়ে ডিএনসিসির নতুন ১৮টি ওয়ার্ডের অবকাঠামো উন্নয়নে একটি মাস্টারপ্ল্যান নিয়েছি। সে প্লান বা পরিকল্পনা অনুযায়ী আজ থেকে কাজ শুরু হয়েছে। সম্প্রতি এ কাজের জন্য চার হাজার কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী।
আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গু ঝুঁকি বিগত বছরের চেয়ে পাঁচগুণ বেশির আশঙ্কা রয়েছে, এডিস নিধনে ডিএনসিসি কী পদক্ষেপ নিয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ডেঙ্গু বা এডিশ নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জের বিষয়। এজন্য নগরবাসীতে এগিয়ে আসতে হবে। কারণ এডিশ মশা বাসাবাড়ির আঙিনায় জন্ম নেয়। নগরবাসীকে প্রতি শনিবার সকাল ১০টায় ১০ মিনিটি নিজ আঙিনা পরিষ্কার করতে হবে। ডিএনসিসিও তার সাধ্যমতো কাজ করে যাবে।

- বগুড়ায় নির্বাচনী সহিংসতা মামলা জামায়াতের দুই নেতা গ্রেপ্তার
- পরাজিত প্রার্থীদের অফিসে ফুল ও মিষ্টি নিয়ে গেলেন বিএনপির এমপি
- ভুয়া তথ্যের ফাঁদে পা দিচ্ছে চ্যাটজিপিটি-জেমিনি
- দক্ষিণ এশিয়ায় তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না বেইজিং
- সুপ্রিম কোর্ট শুল্ক অবৈধ ঘোষণা, ট্রাম্প ১৯৭৪ আইনের ধারা দিয়ে ১৫%
- ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ, নির্বাচিত হবে স্পিকার
- জামায়াতের প্রতিবাদ: মন্ত্রীর ‘ইনকিলাব জিন্দাবাদ’ মন্তব্যে উদ্বেগ
- বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচন ১৪ এপ্রিলের আগে হবে
- এনসিপি শক্তি সঞ্চয়ে তৎপর, পদত্যাগী নেতাদের ফেরানোর উদ্যোগ
- এলডিসি উত্তরণ ২০২৯ সালে চায় সরকার, জাতিসংঘে চিঠি পাঠানো হয়েছে
- ইফতারে কোন কোন মসজিদে বিরিয়ানি দেবে জানবেন যেভাবে
- ডিরেজিস্ট্রেশন সিমে সাময়িক নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে
- ঢাবি উপাচার্য ড. নিয়াজ আহমদ খান পদত্যাগ করলেন
- প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
- রোজায় খেজুরের দাম বেড়েছে ৫০-২০০ টাকা, জাহিদি সবচেয়ে বেশি
- এমএলএসে মায়ামির প্রথম ম্যাচে লস অ্যাঞ্জেলসের কাছে ৩-০ হার
- গ্রিনল্যান্ডে হাসপাতাল জাহাজ পাঠাচ্ছেন ল্যান্ড্রির সঙ্গে: ট্রাম্প
- সংরক্ষিত নারী আসনে বিএনপিতে দৌড়ঝাঁপ, ছাত্রদল নেত্রীরা এগিয়ে
- বাইবেল অনুযায়ী মধ্যপ্রাচ্যের বড় অংশ ইসরাইলের: মাইক হাকাবি
- লালমনিরহাটে দুর্যোগ প্রস্তুতি নিয়ে দুলু মন্ত্রী মতবিনিময় সভা
- পাকিস্তান আফগানিস্তানে ড্রোন হামলা, টিটিপি আস্তানা লক্ষ্য
- জুলাই-আগস্ট গণহত্যা মামলায় সালমান-আনিসুলের সাক্ষ্য শুরু আজ
- তারেক সরকারের সামনে অর্থনীতি পুনরুজ্জীবনের বিশাল চ্যালেঞ্জ
- বগুড়ায় বিনম্র শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণ
- একুশের চেতনা আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে
- ৫২-র ভাষা আন্দোলন থেকেই মুক্তিযুদ্ধের সূচনা: প্রতিমন্ত্রী ইশরাক
- এবার রমজানে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী দিবে সরকার
- মৌলভীবাজারে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত-৩
- বিরামপুরে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা
- শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন নিয়ে ডাকসুতে অন্তর্কোন্দল
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- তারেক রহমানের মন্ত্রিসভা: কে পেলেন কোন মন্ত্রণালয়?
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- ভূমিকম্পে একসঙ্গে কাঁপল আরও দুই দেশ
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- বিশ্ববাজারে দাম বাড়ায় দেশে স্বর্ণ ভরিতে ৩২৬৬ টাকা বেড়েছে
- তারেক সরকারের সামনে অর্থনীতি পুনরুজ্জীবনের বিশাল চ্যালেঞ্জ
- কীভাবে হয় সূর্যের পূর্ণগ্রহণ?
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ