বিএনপির ইশতেহারে ‘ফ্যামিলি কার্ড’ চালুসহ প্রধান ৯টি প্রতিশ্রুতি
তরুণ কণ্ঠ প্রতিবেদন
প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ শুক্রবার বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বিএনপি। দলের চেয়ারম্যান তারেক রহমান এই ইশতেহার ঘোষণা করেন।
ইশতেহারে বিএনপি ৯টি প্রধান প্রতিশ্রুতির কথা উল্লেখ করেছে। এগুলো হলো—
১. ফ্যামিলি কার্ড চালু প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে ‘ফ্যামিলি কার্ড’ চালু করে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা অথবা সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করা হবে। অর্থসেবার এই পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হবে।
২. কৃষক কার্ড ও কৃষি সুবিধা কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’-এর মাধ্যমে ভর্তুকি, সহজ ঋণ, কৃষিবিমা ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বাজারজাতকরণ জোরদার করা হবে। মৎস্যচাষি, পশুপালনকারী খামারি ও কৃষি খাতের ক্ষুদ্র ব্যবসায়ীরাও এই সুবিধা পাবেন।
৩. দুর্নীতিমুক্ত ও মানবিক স্বাস্থ্যব্যবস্থা দেশব্যাপী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। জেলা ও মহানগর পর্যায়ে মানসম্মত চিকিৎসা, মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবাসহ রোগ প্রতিরোধমূলক কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
৪. আনন্দময় ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা বাস্তব দক্ষতা ও মূল্যবোধভিত্তিক শিক্ষানীতি প্রণয়ন করা হবে। প্রাথমিক শিক্ষায় সর্বাধিক গুরুত্ব, শিক্ষক-শিক্ষার্থীদের প্রযুক্তি সহায়তা ও ‘মিড-ডে মিল’ চালু করা হবে।
৫. তরুণদের ভবিষ্যৎ নিশ্চিতকরণ কর্মসংস্থান সৃষ্টি, কারিগরি ও ভাষা দক্ষতা উন্নয়ন, স্টার্টআপ ও উদ্যোক্তা সহায়তা, বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফর্মে যুক্তকরণসহ মেধাভিত্তিক সরকারি নিয়োগ নিশ্চিত করা হবে।
৬. ক্রীড়াকে পেশা ও জীবিকার মাধ্যম হিসেবে গড়ে তোলা জেলা–উপজেলা পর্যায়ে ক্রীড়া অবকাঠামো ও প্রশিক্ষণের ব্যবস্থা সম্প্রসারণ করা হবে।
৭. পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা ১০ হাজার কিলোমিটার নদী–খালখনন ও পুনঃখনন, ৫ বছরে ১৫ কোটি বৃক্ষরোপণ ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে।
৮. ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সব ধর্মের উপাসনালয়ের ধর্মীয় নেতৃবৃন্দের জন্য সম্মানী ও প্রশিক্ষণভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালু করা হবে।
৯. ডিজিটাল অর্থনীতি ও বৈশ্বিক সংযোগ আন্তর্জাতিক পেমেন্ট সিষ্টেম (পেপাল) চালু, ই-কমার্সের আঞ্চলিক হাব স্থাপন ও ‘মেড ইন বাংলাদেশ’ পণ্যের রপ্তানি সম্প্রসারণ করা হবে।
বিএনপি বলছে, এই ইশতেহার কেবল নির্বাচনী প্রতিশ্রুতি নয়, এটি একটি নতুন সামাজিক ও রাষ্ট্রীয় চুক্তির ঘোষণা। বিএনপি প্রতিশোধ নয়, ন্যায় ও মানবিকতার রাজনীতিতে বিশ্বাস করে। ক্ষমতা নয়, জনগণের অধিকারই বিএনপির রাজনীতির কেন্দ্রবিন্দু। লুটপাট নয়, উৎপাদন; ভয় নয়, অধিকার; বৈষম্য নয়, ন্যায্যতা—এই নীতিতেই রাষ্ট্র পরিচালিত হবে। বিএনপি বলছে, জনগণের রায়ে দায়িত্ব পেলে তারা এমন একটি বাংলাদেশ গড়ে তুলবে, যেখানে ভোটের মর্যাদা থাকবে। সন্ত্রাস, দুর্নীতি ও বৈষম্যের অবসান হবে। আইনের ঊর্ধ্বে কেউ থাকবে না। প্রত্যেক নাগরিক গর্ব করে বলতে পারবেন, সবার আগে বাংলাদেশ। ইশতেহার ঘোষণার পর বিএনপি নেতৃত্ব বলছেন, এটি জনগণের সঙ্গে একটি নতুন চুক্তি। এই প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে দেশে সুশাসন ও সমৃদ্ধি ফিরিয়ে আনা হবে।
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- হাদি হত্যার বিচার দাবিতে লালমনিরহাটে ছাত্রদের অবরোধ
- কালিগঞ্জে গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে জোরালো প্রচারণা
- ‘১০ বছরের বেশি প্রধানমন্ত্রী নয়’ প্রস্তাবটি বিএনপিই সবার আগে দেয়
- বাংলাদেশ অটল থাকায় খুশি, পাকিস্তানের পাশে দাঁড়ানোও প্রশংসনীয়
- বিটকয়েনের দামে বড় ধাক্কা, এক সপ্তাহে ২০% পতন
- গণভোটে ‘হ্যাঁ’ ও দাঁড়িপাল্লায় ভোট দিন পাচারকৃত অর্থ ফিরিয়ে আনব
- বিএনপির নির্বাচনি ইশতেহারে যা আছে......
- আরও দুঃসময় আসতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা
- জাপানের সঙ্গে ঐতিহাসিক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করল
- ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর পাকিস্তান ‘ইউ টার্ন’ নেবে
- বিএনপির ইশতেহারে ‘ফ্যামিলি কার্ড’ চালুসহ প্রধান ৯টি প্রতিশ্রুতি
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- ড. ইউনূসের নতুন বার্তা: নাগরিক আসবে না, সেবাই যাবে দোরগোড়ায়
- অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের ৮৩ শতাংশই বাস্তবায়িত: প্রেস সচিব
- ভোটকেন্দ্রের আঙিনায় সেনাটহল, নির্বাচন ঘিরে নজিরবিহীন নিরাপত্তা
- `নিউ স্টার্ট’ চুক্তি শেষ, অনিশ্চয়তায় পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ
- ওয়ারফেজের জন্য একুশে পদক: কনসার্টের মাঝে আপ্লুত ব্যান্ড সদস্যরা
- ১৭-১৮ ফেব্রুয়ারির মধ্যেই ক্ষমতা হস্তান্তর: প্রেস সচিব
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সোমবার
- আদি পাখিরা যেমন ছিল: ১৫ কোটি বছর আগেই আধুনিক পাখির মতো মুখের গঠন
- নতুন সংসদের শপথ ঘিরে নানা প্রশ্ন, আলোচনায় আ.লীগের দুইজন
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- রমজানে সরকারি অফিস চলবে নতুন সময়সূচিতে
- একুশে পদক পাচ্ছে আইয়ুব বাচ্চু ও ববিতাসহ ৯ ব্যক্তি
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- শরীরে এক বিন্দু রক্ত থাকতে আপনাদের কোনো ক্ষতি হতে দেব না: ফখরুল
- চোরদের মুখে হাত ঢুকিয়ে পেট থেকে টাকা বের করে আনা হবে: আমির
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- পল্লবীতে একই পরিবারের ৪ জনের লাশ উদ্ধার, ঋণসংকটে আত্মহত্যার আশঙ্ক
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- জমে উঠেছে কুমিল্লা -২ এ নির্বাচনী প্রচারণা
- নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী শামসুজ্জোহা খানের পক্ষে প্রচারণ
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বিশ্ববাজারে স্বর্ণের দাম ১২ শতাংশ কমল, ডলারের শক্তিতে ধস
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- অন্যের ভোটে হাত না দিতে সতর্ক করেছেন জামায়াত আমির
- গোবিপ্রবিতে নির্মাণাধীন মসজিদ বিতর্কে যা জানালেন উপাচার্য
- বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর সভাপতি হলেন নূরে আলম
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- জবি ইউট্যাবের নতুন ৩৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
- দুবাইয়ে প্রবাসীদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক সেমিনার
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- কত মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ?
- ভোটারের বয়স ১৬, এক কোটি কর্মসংস্থান ও চাঁদাবাজি বন্ধের প্রতিশ্রুত
- টিকিটবিহীন যাত্রী বহনে তিন রেলকর্মী বরখাস্ত
- তিতুমীর কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- প্রতিবন্ধীদের অংশগ্রহণ ছাড়া টেকসই দেশ গড়া সম্ভব নয়: জাইমা রহমান
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- আওয়ামী লীগের নেতৃত্বে আসলেন যারা
- পল্টন থানা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি মোঃ আল-আমিন
- সংরক্ষিত মহিলা আসনে
লাকসামের রিনা আলম আ’লীগের মনোনয়ন প্রত্যাশী - বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
- স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন আজ
- সরকারের কূটকৌশলে নেত্রী জেলে, নেতা বিদেশে: মির্জা আব্বাস
- সাংসদ মঈন উদ্দীন খান বাদল আর নেই
- যেভাবে উত্থান সাদেক হোসেন খোকার
- বিএনপির ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে কাজ করছে আওয়ামী লীগ : শেখ হাসিনা
- ঢাকা মহানগর আ.লীগের নেতৃত্বে আসছেন যাঁরা
- আবরার হত্যা ছাত্রলীগেরও কাউকে ছাড় দেয়া হয়নি: ওবায়দুল কাদের
- উত্তরে আশাবাদী আতিক, দক্ষিণে আসতে পারে পরিবর্তন
- ৬০ নাম্বারের পরীক্ষা দিয়ে পাস করলেই হওয়া যাবে ছাত্রলীগ নেতা
- তারেক আতঙ্কে ব্যবসায়ীরা
