রোববার   ২২ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১০ ১৪৩২   ০৫ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩০

বাংলাদেশ সফরে আসছেন আইসিসির প্রেসিডেন্ট

  

প্রকাশিত: ১৭ মে ২০২২  

দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রেসিডেন্ট গ্রেগ বার্কলে। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিসিবির বরাতে জানা গেছে, আগামী ২২ মে বাংলাদেশে আসছেন গ্রেগ বার্কলে। তার দুই দিনের আনুষ্ঠানিক এ সফর শেষ হবে ২৪ মে। মাঝে ২৩ মে শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম দিনে মাঠে থাকবেন তিনি। 

এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে বৈঠক করার কথাও রয়েছে তার। 

২০২০ সালে আইসিসির প্রেসিডেন্ট পদ থেকে ভারতের শশাঙ্ক মনোহর দায়িত্ব ছাড়ার পর সিঙ্গাপুর ক্রিকেট বোর্ডের প্রধান ইমরান খাজা অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছিলেন। এরপর আইসিসির প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলে।

এই বিভাগের আরো খবর