রোববার   ২২ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১০ ১৪৩২   ০৫ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১২৫

বরগুনায় পৌর সুপার মার্কেটের অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত: ১৮ মে ২০২২  

বরগুনায় পৌর সুপার মার্কেটে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়েছে অর্ধশতাধিক দোকান। 
মঙ্গলবার (১৭ মে) রাত ১২টার দিকে পৌর সুপার মার্কেটে আগুন লাগে। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর দিবাগত রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১২টার দিকে পৌর সুপার মার্কেটে দাউদাউ করে আগুন জ্বলে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। এতে সুপার মার্কেটের অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে। এখানে গার্মেন্টস, প্রসাধনী এবং জাল ও সুতার দোকানসহ বিভিন্ন ছোট ছোট দোকান ছিল।

বরগুনা ও পটুয়াখালী ফায়ার সার্ভিসের সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তদন্ত সাপেক্ষে এ ঘটনার ক্ষয়ক্ষতি নির্ধারণ ও অগ্নিকাণ্ডের সূত্রপাত জানা যাবে। বরগুনা পৌর সুপার মার্কেটে দুই শতাধিক দোকান ছিল।
বরগুনা পৌরসভা প্যানেল মেয়র রইসুল আলম রিপন বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সুযোগ-সুবিধা যেভাবে পাওয়া দরকার, সেভাবেই আমরা পাই।’

এই বিভাগের আরো খবর