শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ৩০ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৫৯

বরগুনায় দূর্ধর্ষ ধর্ষক ও সন্ত্রাসী ছগির মোল্লাকে আটক করেছে র‍্যাব

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২০  

বরগুনার উপকূলীয় অঞ্চলের  একাধিক হত্যা, মাদক, ধর্ষন, সহ ১৬টি মামলায় অভিযুক্ত এলাকার দূর্ধর্ষ সন্রাসী ছগির মোল্লা (৪০) কে আটক করেছে র‍্যাব। আজ সোমবার ভোরে বরগুনার বালিয়াতলী ইউনিয়নের ছোনবুনিয়া গ্রাম থেকে র‍্যাব ৮ সদস্যরা রাতভর অভিযান চালিয়ে সন্রাসী ছগির মোল্লাকে আটক করে।

ছগির মোল্লার আটকের সংবাদে গ্রামবাসীর মধ্য আনন্দ প্রকাশ হয়। গ্রামবাসী নির্যাতিত নারী- পুরুষরা র‍্যাবকে ধন্যবাদ জানিয়ে উচ্ছাস প্রকাশ করে বলেন, আল্লাহর কাছে শুকরিয়া, আমরা দীর্ঘ দিন অপেক্ষায় ছিলাম কবে এই সন্রাসী গ্রেফতার হবে। পুলিশ - র‍্যাব ইতোপূর্বে অনেকবার অভিযান করেও আটক করতে পারেনী।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি(তদন্ত) জানান,আজ বিকাল ৫ টার দিকে র‍্যাব -৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা ছগির মোল্লাকে বরগুনা থানায় সোপর্দ করেছে। 

থানা সুত্রে জানাগেছে, বর্তমানে ছগীরের বিরুদ্বে ৩টি মামলায় গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। ছগিরকে গ্রেফতারে পুলিশ একাধিকবার অভিযান চালিয়েছে। ৬/৯/২০২০ একটি হত্যা মামলায় র‍্যাব সদস্যরা রাতভর ছোনবুনিয়া এলাকায় সাদাপোশাকে অবস্হান করে ফজরের আযানের সময় বাড়ী থেকে আটক করে।

গ্রামবাসী জানায়,ছোনবুনিয়া বনাঞ্চলের গভীরে ছগিরের আস্তানা রয়েছে। মাঝে মাঝে রাতে বাড়ী এসে অবস্হান করে ফজরের আযানের সময় আস্তানায় ফিরে যেত।

রোববার বিকাল থেকে রাত অবধি র‍্যাব সদস্যরা অবস্হান করে গ্রেফতারে সক্ষম হয়েছে। গ্রামবাসী আইনশৃঙ্খলা বাহিনির নিকট দাবী জানিয়েছে, এলাকায় ছগির মোল্লার সহযোগীরা গা-ঢাকা দিয়েছে, এদের বিরুদ্বেও একাধিক মামলা রয়েছে তাদেরকে দ্রুত গ্রেফতার করা হউক।
 

এই বিভাগের আরো খবর