শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ৩০ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৫৫১

বরগুনায় চারশ মণ ধান নিয়ে ট্রাক উল্টে খাদে, আহত-২

অলিউল্লাহ ইমরান, বরগুনাঃ

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২০  

বৃহস্পতিবার রাত দশটার দিকে বরগুনা পুরাকাটা সড়কে চরকগাছিয়া স্টানে চায়না প্রজেক্টের স্লুইস  নির্মাণের কাজ চলমান থাকায় সংযোগ সড়ক দিয়ে যাবার সময় ট্রাকটি দুর্ঘটনার কবলে পড়ে। ট্রাকের নাম্বার যশোর ট ১১ ২৬ ৪৯।

জানা গেছে পুরাকাটা থেকে আড়াইশো বস্তা ধান নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল ট্রাকটি ট্রাকটিতে প্রায় চার লক্ষ টাকার ধান ছিল।

স্থানীয় মজিবর রহমান বলেন, এই কাজটি দীর্ঘ এক বছর যাবৎ এ অবস্থায় রয়েছেন! প্রায়ই ঘটছে ছোটখাট দুর্ঘটনা তাদেরকে বারবার বলা সত্ত্বেও তারা এই কাজটি করছেন এবং একটু বৃষ্টি হলেই এখান থেকে চলাচলের কোন অবস্থা থাকে না সাধারণ মানুষ হাঁটাচলা করতে পারেন,

ট্রাক ড্রাইভার কামরুল বলেন, আমি গাড়ি লোড করে নয়টার দিকে পুরাকাটা থেকে বরগুনা হয়ে বাকেরগঞ্জ দিয়ে ঝিনাইদহের উদ্দেশ্যে রওনা করে চরকগাছিয়া আসলে স্লুইসএর কাজ চলমান থাকায় বাইপাস রাস্তা করে দেয়, সেখান দিয়ে একটি লোড গাড়ি চলাচল করা খুবই ঝুঁকিপূর্ণ থাকার কারণে গাড়ি পিছনের চাকা সাইডে নেমে গেলে গাড়ি পল্ডি খায়।

এই বিভাগের আরো খবর