বন্ধু তৈরিতে যাদের গ্রহণ করবো ও বর্জন করবো
মোঃ সাইফুল্লাহ
প্রকাশিত: ১০ মার্চ ২০২৩
হনুষ সামাজিক জীব। আর মানুষ হিসেবে আমাদের জীবনে বন্ধু থাকাটা স্বাভাবিক। কিন্তু এই বন্ধু হিসেবে আমরা কাকে গ্রহণ করছি সেই দিক অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে। কারণ, বন্ধুত্ব আপনাকে খারাপ অবস্থান থেকে অনেক ভালো অবস্থানে নিয়ে যেতে পারে। আবার, বন্ধুত্ব আপনাকে ভালো অবস্থান থেকে অনেক খারাপ অবস্থানে নিয়ে যেতে পারে। তাই আমরা যখন বন্ধু নির্বাচন করবো, অবশ্যই যাচাই করে সৎ ও ভালো বন্ধু নির্বাচন করবো। হযরত আবু হুরায়রা (রা:) হতে বর্ণিত; রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর রীতি নীতির অনুসারী হয়। কাজেই তোমাদের প্রত্যেকের খেয়াল রাখা উচিত, সে কার সঙ্গে বন্ধুত্ব করছে।(সুনান আবু দাউদ: ৪৯৩৩, আত-তিরমিযী:২৩৭৮)
বন্ধুবান্ধব ও যাদের সাথে চলাফেরা করা হয় তারা যদি অসৎ হয় এবং নৈতিকতা সম্পন্ন না হয়, তাহলে ধীরে ধীরে ভালো লোকটি ও খারাপের দিকে চলে যায়। তাই যখন আমরা চলাফেরা করবো কিংবা বন্ধু নির্বাচন করব তখন অবশ্যই আমরা ভালো ও নৈতিকতা সম্পন্ন লোকদের সাথে বন্ধুত্ব করব।
আল্লাহ তায়ালা বলেন: হে ঈমানদারগণ! তোমাদের পিতৃবর্গ ও ভাতৃবৃন্দ যদি ঈমানের মুকাবিলায় কুফরীকে পছন্দ করে, তবে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। তোমাদের মধ্যে যারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, তারাই যালিম।(সূরা তাওবা:২৩)
যাদের সাথে বন্ধুত্ব করা যাবে: আমরা যদি আমাদের জীবনকে সফলতার ধারপ্রান্তে নিতে চাই এবং সম্মানিত হতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে নৈতিকতা সম্পন্ন ও ভালো বন্ধুদের সাথে চলাফেরা করতে হবে। যে আমাকে সব সময় উত্তম পরামর্শ দিবে, দুনিয়া ও আখেরাতের কল্যাণ ও আল্লাহর দয়ার পথ দেখাবে, রাসুলের আদর্শকে জীবনের সর্বশ্রেষ্ঠ আদর্শ হিসেবে গ্রহণ করার কথা বলবে, সব সময় সৎ পথে থাকার আহ্বান করবে, অসৎ কাজ থেকে বেঁচে থাকার থাকার জন্য বলবে, নৈতিকতার দিকগুলো মেনে চলার জন্য বলবে, একজন আদর্শ মানুষ হিসেবে সবার সাথে সৎ ব্যবহার করার জন্য বলবে, সেই একমাত্র হতে পারে প্রকৃত বন্ধু। আল্লাহ তায়ালা বলেন: আর মুমিন পুরুষ ও মুমিন নারী একে অপরের বন্ধু। তারা সৎকাজের নির্দেশ দেয় ও অসৎকাজে নিষেধ করে, সালাত কায়েম করে, যাকাত দেয় এবং আল্লাহ্ ও তাঁর রাসূলের আনুগত্য করে; তারাই, যাদেরকে আল্লাহ্ অচিরেই দয়া করবেন। নিশ্চয় আল্লাহ্ পরাক্রমশালী, প্রজ্ঞাময়।(সূরা তাওবা-৭১)। ইমাম গাজ্জালী (রাহে:) বলেন: যার মধ্যে তিনটি গুণ পাওয়া যায়, তাকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারো। ১.জ্ঞানী ও বিচক্ষণ ব্যাক্তি। ২.চরিত্র হতে হবে সুন্দর ও মাধুর্যময়। ৩.নেককার ও পূর্ণবান ব্যাক্তি।
যাদের সাথে বন্ধুত্ব করা যাবে নাঃ যাদের বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না তাদের সম্পর্কে ইমাম জাফর সাদিক (রা:) বলেন: পাঁচ ব্যাক্তিকে কখনো বন্ধু হিসেবে গ্রহণ করবে না।১.মিথ্যাবাদী ২.নির্বোধ ৩.কৃপণ ৪.কাপুরুষ ৫.ফাসেক।
যে সকল বন্ধু সব সময় অনৈতিক মন-মানসিকতা নিয়ে চলাফেরা করে এবং কথা বলার সময় অনৈতিক কথা বলে, বিভিন্ন অশ্লীল ধরনের আচরণ করে, যার ভিতরে মনুষত্ববোধ নেই, মানুষদের পেছনে গীবত করে, সমালোচনা করে, একজনের কথা অন্য জনের নিকট বলে মানুষদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে ওই সকল ব্যক্তিদের সাথে বন্ধুত্ব করা ঠিক নয়। ছেলেরা মেয়েদের সাথে এবং মেয়েরা ছেলেদের সাথে বন্ধুত্ব করা হারাম। যখন একজন ছেলে ও মেয়ে বন্ধুত্ব করে, ধীরে ধীরে তাদের মধ্যে সম্পর্ক যত গভীর হয়, শয়তান তত তাদের মধ্যে অশ্লীলতার চিন্তা ঢুকিয়ে দেয়। ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: যখনই কোন পুরুষ পর নারীর সঙ্গে নির্জনে দেখা করে তখনই শয়তান সেখানে তৃতীয় ব্যক্তি হিসেবে উপস্থিত হয় (তিরমিজি)। তাই ছেলে ও মেয়েদের বন্ধুত্ব করা যাবে না। কাফেরদের সাথেও ঘণিষ্ঠ বন্ধুত্ব করা যাবে না। আল্লাহ তাআলা বলেন: মুমিনগণ যেন অন্য মুমিনকে ছেড়ে কোন কাফেরকে বন্ধুরূপে গ্রহণ না করে। যারা এরূপ করবে আল্লাহর সাথে তাদের কোন সম্পর্ক থাকবে না (সূরা আল ইমরান, আয়াত: ২৮) শুধুমাত্র অন্য ধর্মালম্বীদের সাথে তখনই বন্ধুত্ব করা যাবে, যখন তাদেরকে ইসলামের আলোয় আলোকিত করার জন্য দাওয়াতি কাজ করা হয়। আল্লাহ তায়ালা বলেন: ওই সকল ব্যাক্তিদের পরিত্যাগ করুন, যারা নিজেদের ধর্মকে খেলা ও কৌতুক রূপে গ্রহণ করেছে এবং প্রার্থীব জীবন যাদেরকে ধোঁকায় ফেলে রেখেছে (সূরা আল আনআম: ৭০)।
অতএব, আমরা বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে অনেক সতর্ক হব। যে কোন লোকের সাথেই বন্ধুত্ব করব না। যাদের মধ্যে উল্লেখিত ভালো গুনাগুন গুলো রয়েছে তাদের সাথে আমরা বন্ধুত্ব করব। আর যাদের মধ্যে ভালো গুনাগুন নেই, নৈতিকতা নেই, তাদের সাথে আমরা বন্ধুত্ব করব না। তবে ওই সকল অনৈতিকতা সম্পন্ন লোকদেরকে আমরা বুঝাবো। বুঝানোর মাধ্যমে তাদেরকে আমরা সঠিক পথে আনবো। তারা যদি সঠিক পথে আসে তখন আমরা তাদের সাথে বন্ধুত্ব করব। যেমন একটি প্রবাদ বাক্য রয়েছে: সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ভালো ও খারাপ বন্ধুর সবচেয়ে সুন্দর একটি উদাহরণ হল: রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: সৎ ও অসৎ বন্ধুর উদাহরণ আতর বিক্রেতা ও কামারের ন্যায়। আতর বিক্রেতা হয়তো তোমাকে একটু আদর লাগিয়ে দিবে অথবা তুমি তার কাছ থেকে আতর ক্রয় করবে অথবা তুমি তার কাছ থেকে আতরের ঘ্রাণ পাবে। আর কামার হয়তো তোমার দেহ বা কাপড় পুড়িয়ে দেবে, নয়তো তার কাছ থেকে খারাপ গন্ধ পাবে ।(বুখারী:২১০১, মুসলিম:২৬২৮)। আমরা উপরের উল্লেখিত বিষয়গুলো থেকে শিক্ষা নিয়ে ভালো ও সৎ বন্ধুদের গ্রহণ করব এবং যারা অসৎ পথে রয়েছে তাদেরকে আমরা সৎপথে নিয়ে আসার সর্বোচ্চ চেষ্টা করবো।
- নির্বাচন-পরবর্তী দেশ গড়তে জাতীয় ঐক্যের ডাক দিলেন: তারেক রহমান
- নির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে: খেলাফত মজলিস
- খেলাফত মজলিসনির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে
- নির্বাচনের পর খুলেছে ঢাবি ভর্তি অফিস, অগ্রিম ফি জমার শেষ তারিখ ১৬
- বিএনপির হামলা-হুমকি সহ্যের সীমা অতিক্রম করলে ছাড় দেব না: সারজিস
- অন্তর্বর্তী সরকার দ্রুত ক্ষমতা হস্তান্তর চায়, সিইসি দিয়ে শপথ
- নির্বাচনের ফলাফল ভোটারদের আগ্রহ-উদ্দীপনার সঙ্গে মিলছে: ফয়জুল করিম
- নির্বাচনের ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ: শফিকুর রহমান
- চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে ২ নিহত, ৩ গুরুতর আহত
- প্রধান উপদেষ্টা ইউনূস তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বার্তা দিলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- মেঘনা এক্সপ্রেসের ব্লেক ফেইলে কোচে ধাক্কা ক্ষতিগ্রস্ত ট্রেন
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- বহিষ্কৃত কর্মীদের ফিরিয়ে নিলে বিএনপিতে ফিরব, শর্ত দিলেন: রুমিন
- জুমার নামাজে উৎসুক জনতার ভিড়, কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
- জামায়াতের নির্বাহী বৈঠক চলছে, রাতে নির্দেশনা
- ঢাকার ২০ আসনে বিজয়ী কারা, ব্যবধান কত
- টাইম: তারেক রহমান দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ নেতা হতে পারেন
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- বান্দরবান-৩০০ আসনে বিএনপির সাচিং প্রু জেরী বিজয়ী, না ভোট সর্বোচ্চ
- আনোয়ার ইব্রাহিম: তারেক রহমানকে অভিনন্দন, গণতন্ত্রের বিজয়
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- গাজীপুরের ৫টি আসনেই ধানের শীষের বিশাল জয়
- নরসিংদীর পাঁচটি আসনেই ধানের শীষের বিজয়
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- সুনামগঞ্জ-২ আসনে বিজয়ী নাছির চৌধুরীকে অভিনন্দন জানালেন শিশির মনির
- কারচুপি-ভয়ভীতি সত্ত্বেও নিরঙ্কুশ বিজয় আসছেঃ মাহদী আমিন
- শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন,কোনো অপ্রীতিকর ঘটনা নেই: ডিবি প্রধান
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- বিশ্ব বাবা দিবস আজ
বাবা নামের বটবৃক্ষের প্রতি শর্তহীন শ্রদ্ধা - যে নারীর নামে হলো আম্রপালী
- হোস্টেলে মেয়েরা যে নিষিদ্ধ কাজ করে!
- গাড়ির টায়ার কালো হয় কেন?
- হোস্টেলে মেয়েরা যে নিষিদ্ধ কাজ করে!
- উত্তেজক ট্যাবলেটে ঝুঁকছে যুবক-যুবতীরা
- রাত গভীর হলেই শ্বশুরের অন্য মতলব!
- ভবন নির্মাণে কী কী ছাড়পত্র লাগে?
- চারদিকে ‘ছেলেধরা’ ‘গলাকাটা’ আতঙ্ক!
- এসি কেনার সময় যে বিষয়গুলো খেয়াল রাখবেন
- ১৫ আগষ্ট বাঙ্গালী জাতির একটি কলংকিত অধ্যায়
- উড়ন্ত বিমানের ভেতর নোয়াখালীর তরুণের অনৈতিক কাজ!
- হালিম ব্যবসায়ীর আয় মাসে লাখ টাকা!
- বিভিন্ন পদে নিয়োগ দিচ্ছে নতুন টেলিভিশন প্রভাতী টিভি
- কপালে টিপ থাকায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে বহিষ্কার!
