শনিবার   ২১ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৮ ১৪৩২   ০৪ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৭২

বনশ্রীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৩  

রাজধানীর বনশ্রীতে ফরাজী হাসপাতালের সামনে সড়ক দুর্ঘটনায় মো.আশিকুর রহমান (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। আশিকুর মোটরসাইকেলটি চালাচ্ছিলেন।

নিহতের বাবা এ কে আব্দুল আমিন বলেন, আমার ছেলে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় দ্রুতগামী একটি সিএনজির সঙ্গে তার ধাক্কা লাগে। পরে তাকে উদ্ধার করে প্রথমে ফরাজী হাসপাতাল, সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি জানানো হয়েছে সংশ্লিষ্ট থানাকে।

এই বিভাগের আরো খবর